Word and Syllable
Word
এক বা একাধিক Letter বা বর্ণ নির্দিষ্ট নিয়মে শৃঙ্খলাবদ্ধ ভাবে একত্রে মিলে যখন কোন অর্থ প্রকাশ করে, তখন তাকে Word বা শব্দ বলে ।
Word হল একটি sentence এর basic foundation বা মৌলিক ভিত্তি। কেননা কতগুলো word মিলে একটি sentence গঠিত হয়। আবার কতগুলো sentence মিলে একটি summary গঠিত হয়। আবার, কতগুলো summary মিলে একটি paragraph গঠিত হয়। এবং কতগুলো paragraph মিলে একটি composition (রচনা) গঠিত হয়। এখন বুঝতে পেরেছ word শিখা কেন এত গুরুত্বপূর্ণ।
একটা Word এর ভিন্ন ভিন্ন অর্থ ও ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে। যেমন:
Run (দৌড়ানো) - Don't run in the sun. রৌদে দৌড়াইও না ।
Run (চালানো) - He can't run his family. সে তার সংসার চালাতে পারে না ।
Run (পরিচালনা করা) - He is running the shop. সে দোকানটি পরিচালনা করছে।
এমনিভাবে run এর আরো অর্থ রয়েছে । যখন তুমি word পড়বে তখন word এর সবগুলো meaning বা অর্থ মনোযোগ সহকারে পড়বে এবং শিখবে।
Syllable
কোন কোন word বা শব্দ একসাথে উচ্চারণ করা সম্ভব। আবার কোন কোন word বা শব্দ উচ্চারণ করতে দুই বা ততোধিকবার থামতে হয়। তবে কোন word বা শব্দের যে অংশটুকু একসাথে উচ্চারিত হয়, (এবং তার মধ্যে কমপক্ষে একটি vowel (a, e, i, o, u) বা স্বরবর্ণ থাকতে হবে) সেই অংশটুকু একটি syllable বা শব্দাংশ । সুতরাং বলা যায়, word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় তাকে syllable বা শব্দাংশ বলে। যেমনঃ Go, come, do etc.
Classification of Syllable
Word বা শব্দের আকারের উপর ভিত্তি করে ইংরেজি ভাষায় syllable বা শব্দাংশকে চার ভাগে ভাগ করা হয়েছে । যথাঃ
1. Mono syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দ ।
2. Di-syllable (ডি সিল্যাবল) বা দু' অংশযুক্ত শব্দ ।
3. Tri-syllable (ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দ ।
4. Poly-syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দ ।
1. Mono syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দ: Mono-এর অর্থ Single বা এক। অতএব, যে Word বা শব্দে একটি মাত্র syllable বা শব্দাংশ থাকে, তাকে Mono-syllable (মনো সিল্যাবল) বা এক অংশযুক্ত শব্দ বলে । যেমন: Boy, cat, cap, pen, like, day, look, right, love ইত্যদি।
2. Di-syllable (ডি সিল্যাবল) বা দু' অংশযুক্ত শব্দ: Di-এর অর্থ Double বা দুই। অতএব, যে Word বা শব্দে দু'টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Di-syllable (ডি সিল্যাবল) বা দু' অংশযুক্ত শব্দ বলে। যেমন: Father (fa-ther), mother (mo-ther), garment (gar-ment), brother (bro-ther) ইত্যদি।
3. Tri-syllable (ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দ: Tri-এর অর্থ Three বা তিন। অতএব, যে Word বা শব্দে দু'টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Tri syllable (ট্রি সিল্যাবল) বা তিন অংশযুক্ত শব্দ বলে । যেমন: Condition (Con-di-tion), Beautiful (Beau-ti-ful), Bangladesh (Bang-la-desh), Accident (Ac-ci-dent). ইত্যদি।
4. Poly-syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দ: Poly-এর অর্থ Many বা বহু/অনেক। অতএব, যে Word বা শব্দে দু'টি syllable বা শব্দাংশ থাকে, তাকে Poly syllable (পলি সিল্যাবল) বা বহু অংশযুক্ত শব্দ বলে। যেমন: Examination (Exa-mi-na- tion), University (U-ni-ver-sity), Occupation (Oc-cu-pa-tion) ইত্যদি।
