Letter and Alphabet
আমরা যখন কথা বলি তখন মুখে আওয়াজ করি, কিন্তু যখন মনের ভাব লিখে প্রকাশ করি তখন প্রতিটি Sound বা ধ্বনির জন্য একটি করে Symbol (সংকেত) বা চিহ্ন ব্যবহার করি। তাই ধ্বনিই হচ্ছে ভাষার একক। যেমন: মুখে যদি A বলি, তবে A হলো ধ্বনি। আর যদি A লিখি তখন A হবে ধ্বনির লিখিত রূপ বা অক্ষর। ইংরেজি ভাষায় মোট ২৬ টি Letter বা বর্ণ আছে।
Letter: যে সব প্রতীক বা সাংকেতিক চিহ্নের দ্বারা ভাষা লিখে প্রকাশ করা হয় তাকে Letter বা বর্ণ বলে।
Alphabet
ইংরেজি ভাষায় A থেকে Z পর্যন্ত মোট ২৬টি Letter বা বর্ণ রয়েছে। এই ২৬টি Letter বা বর্ণকে একত্রে Alphabet বা বর্ণমালা বলে।
গ্রীক বর্ণমালার প্রথম বর্ণ Alpha (আলফা) এবং দ্বিতীয় বর্ণ Beta (বিটা) থেকে ইংরেজি বর্ণমালার নাম দেওয়া হয়েছে Alphabet বা বর্ণমালা।
আমরা জানি বাংলা ভাষায় বর্ণগুলোকে সব জায়গায় একই ভাবে লেখা যায়। কিন্তু ইংরেজি letter বা বর্ণগুলোকে capital letter (বড় হাতের অক্ষর) ও small letter ( ছোট হাতের অক্ষর) এ দুই ভাগে ভাগ করে লেখা হয়। কিন্তু এই letter বা বর্ণগুলোর উচ্চারণে কোন পার্থক্য নেই। তবে আকার বা চেহারায় পার্থক্য আছে। এদেরকে পৃথক পৃথকভাবে নিন্মে দেখানো হলো।
Capital Letter (বড় হাতের অক্ষর):
A B C D E F G H I J K L M
N O P Q R S T U V W X Y Z
Small Letter (ছোট হাতের অক্ষর):
a b c d e f g h i j k l m
n o p q r s t u v w x y z
এখন আমরা Alphabet-এর শুদ্ধ উচ্চারণ শিখব:
|
A (এই) |
B (বী) |
C (সী) |
D (ডী) |
|
E (ঈ) |
F (এফ) |
G (জী) |
H (এইচ্) |
|
I (আয়) |
J (জেই) |
K (খেই) |
L (এল) |
|
M (এম) |
N (এন) |
O (ঔ) |
P (ফী) |
|
Q (খ্যিউ) |
R (আ:) |
S (এস) |
T (সী) |
|
U (ইউ) |
V (ভী) |
W (ডাবলইউ) |
X (এক্স) |
|
Y (ওআয়) |
Z (জেড) |
|
|
Use of Capital Letter and Small Letter (বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষরের ব্যবহার):
1. প্রতিটি Sentence বা বাক্যের শুরুতে word এর প্রথম letter বা অক্ষরটি সব সময় capital letter হয়। যেমন:
Man is mortal. He is a good boy.
2. নদ-নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, মাস, দিন, ধর্মগ্রন্থ, খবরের কাগজ প্রভৃতির নামের প্রথম অক্ষর Capital Letter হয়। যেমন:
January is the first month of the year. Mother reads the Quran every day. The Padma, the Jumuna.
3. Proper Noun এর প্রথম অক্ষর capital letter হয়। যেমন:
Zain is a good boy. Rashed studies at Somonia Arabic Madrasah.
4. আল্লাহর নাম বা তার পরিবর্তে ব্যবহৃত Pronoun বা সর্বনামের প্রথম অক্ষর capital letter হয়। যেমন:
Allah is Almighty. We love Him.
5. “I” Pronoun-টি যখন আমি অর্থে ব্যবহৃত হয়, তখন তা বাক্যের যেখানেই বসুক capital letter হয়। যেমন:
May I come in, sir?
6. ইংরেজি কবিতার প্রতিটি লাইনের প্রথম অক্ষর capital letter হয়। যেমন:
And a youth said, Speak to us of Friendship.
And he answered, saying:
Your friend is your needs answered.
7. জাতির নামের প্রথম অক্ষর capital letter হয়। যেমন:
The Bangladeshi, the Japanese etc.
8. উদ্ধৃত বাক্যের প্রথম অক্ষর capital letter হয়। যেমন:
He said, “It is good news.”
9. সংক্ষেপে লিখিত নাম বা উপাধির প্রত্যেকটি অক্ষর capital letter হয়। যেমন:
He is an M.A. He is an M.B.B.S.
Classification of Alphabet:
ইংরেজি Alphabet বা বর্ণমালাকে উচ্চারণের ভিন্নতার কারণে দুই ভাগে ভাগ করা হয়েছে। যেমন:
1. Vowel বা স্বরবর্ণ: যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজেই উচ্চারিত হতে পারে, তাকে Vowel বা স্বরবর্ণ বলে। ইংরেজিতে vowel বা স্বরবর্ণ পাঁচটি। এগুলো হলো: a, e, i, o, u.
2. Consonant বা ব্যঞ্জনবর্ণ: যে সব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাকে Consonant বা ব্যঞ্জনবর্ণ বলে। ইংরেজিতে consonant বা ব্যঞ্জনবর্ণ একুশটি। এগুলো হলো: b, c, d, f, g, h, j, k, l, m, n, p, q, r, s, t, v, w, x, y, z.
Semi-Vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন: Consonant বা ব্যঞ্জনবর্ণগুলোর মাঝে w এবং y এ দুইটি বর্ণের উচ্চারণ কখনো vowel বা স্বরবর্ণ আবার consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। তাই এদেরকে semi-vowel বা অর্ধস্বর/অর্ধব্যঞ্জন বলে। w ও y যখন কোন word বা শব্দের শুরুতে বসে তখন তা consonant বা ব্যঞ্জনবর্ণ হয়। যেমন:
Wolf (উলফ), year (ইয়ার), water (ওয়াটার)
আবার, w ও y যখন কোন word বা শব্দের মাঝখানে বা শেষে বসে তখন এরা vowel বা স্বরবর্ণ হয়। যেমন:
Now (নাউ), two (টু), boy (বয়), eye (আই)
উচ্চারণবিধি অনুসারে Vowel বা স্বরবর্ণগুলোকে পাঁচ ভাগে ভাগ করা যায়। যেমন:
1. Short sound of the vowels.
2. Long sound of the vowels.
3. Broad sound of the vowels.
4. Middle sound of the vowels.
5. Diphthong.
1. Short sound of the vowels:
|
A – এর উচ্চারণ- এ্যা: Bag (ব্যাগ) - থলে, Mat (ম্যাট) - মাদুর। E – এর উচ্চারণ- এ: Net (নেট) - জাল, Red (রেড) – লাল। I – এর উচ্চারণ- ই: Did (ডিড) -করেছিল, Sit (সিট)- বসা। O – এর উচ্চারণ- অ: On (অন)- উপরে। U – এর উচ্চারণ- আ: Sun (সান)- সূর্য, Up (আপ)-উপরে। |
2. Long sound of the vowels:
|
A – এর উচ্চারণ- এই: Pay (পেই)- বেতন, Say (সেই)- বলা। E – এর উচ্চারণ- ঈ: Bee (বী)- মৌমাছি, Me (মী)- আমাকে৷ I – এর উচ্চারণ- আ, ই, আই: Rice (রাইস)- চাউল, Nine (নাইন)-নয়৷ O – এর উচ্চারণ- ঔ: Home (হৌম)- বাড়ি, Low (লৌ)- নিচু। U – এর উচ্চারণ- ইউ, ইয়ো: Duty (ডিউটি)- কর্তব্য। |
3. Broad sound of the vowels:
|
A – এর উচ্চারণ- অ: Ball (বল)- বল, Call (কল)- ডাকা। I – এর উচ্চারণ- আ: Bird (বার্ড)- পাখি, Girl (গার্ল)- বালিকা। O – এর উচ্চারণ- আ: Love (লাভ)- ভালোবাসা, How (হাউ)- কেমন। |
4. Middle sound of the vowels:
|
A – এর উচ্চারণ- আ: War (ওয়ার)- যুদ্ধ, Car (কার)- গাড়ি। E – এর উচ্চারণ- আ: Servant (সারভেন্ট)- চাকর, Her (হার)- তার(স্ত্রী)। O – এর উচ্চারণ- উ: Book (বুক)- বই, Food (ফুড)- খাদ্য। U – এর উচ্চারণ- উ: Full (ফুল)-পূর্ণ, Pull (পুল)- টানা। |
5. Diphthong:
|
(Mouth, down, pound, brown, frown, = ow or ou) (bite, crime, might, pride, bike, cry, why = i or y) (plate, blame, may, wait, freight, they = ay, ai, ei, ey, ea or a single a) (mare, where, fair, hair = ai, a single e or a) (peel, dear, meal, atmosphere = ee, ea or a single e) (know, boat, rose, poke, row = ow, oa or a single o) (boy, void = oy or oi) (endure, pure = ua) |
Posted by Md Rubayet Hossain
| The End |
