Parts of Speech
বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকেই Part of Speech বলা হয়। অর্থাৎ যে সব শব্দ আমরা ইংরেজি sentence-এ ব্যবহার করি তা প্রত্যেকটিই একেকটি part of speech. যেমন:
Habib is a good student.
He walks to madrasah.
Oli Ullah eats Rice.
১ নং বাক্যে, Habib, is, good, এবং student প্রত্যেকটি একেকটি part of speech. এদের প্রত্যেকের নিজস্ব অর্থ রয়েছে।
ঠিক একই ভাবে ২ নং বাক্যে, he, walks, to, madrasah ইত্যাদি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটিই একেকটি Part of Speech. কারণ, তারা প্রত্যেকটিই বাক্যের অংশ। ৩ নং বাক্যটিতে মোট তিনটি শব্দ বা word আছে। সুতরাং এই বাক্যের তিনটি part of speech আছে।
বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেনীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই Parts of Speech বলে।
Do not run in the sun.
Walking is the best exercise.
উপরোল্লেখিত বাক্যেগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই Part of Speech বলে।
Note: একটা কথা মনে রাখতে হবে যে, শব্দগুলো অবশ্যই কোন না কোন বাক্যের অংশ হতে হবে। আলাদা ভাবে কোন একটা শব্দকে part of speech বলা যাবে না। অর্থাৎ সকল parts of speech-ই word, কিন্তু সকল word ‘’parts of speech’’ না।
Part of Speech মানে বাক্যের অংশ। Word যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে parts of speech বলা যাবেনা। যদি বলা হয় health তাহলে এটা কোন part of speech হবেনা । কারণ, এটা কোন বাক্যের অংশ নয়। সম্পূর্ণ আলাদা একটা শব্দ মাত্র। কিন্তু যদি বলা হয় “Health is wealth” তাহলে health একটি Parts of Speech হবে। কারণ, এখানে health বাক্যেরই একটি অংশ।
Classification of Parts of Speech:
|
1. Noun |
5. Verb |
|
2. Pronoun |
6. Preposition |
|
3. Adjective |
7. Conjunction |
|
4. Adverb |
8. Interjection |
সংক্ষেপে Parts of Speech গুলোর বৈষিষ্ট্য জেনে নেয়া যাক:
|
Noun |
যে কোন জিনিসের নাম বুঝায়। যেমন – Mahfuj, Chittagong, Poet, etc. |
|
Pronoun |
Noun এর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন – He, she, they, them, their, we, our, etc. |
|
Adjective |
গুণ, দোষ, অবস্থা, সংখ্যা প্রকাশক শব্দ। যেমন – Good, bad, nice, beautiful, fat, fine, etc. |
|
Verb |
কোন কিছু করা বা হওয়া বুঝায়। যেমন – Go, do, sleep, dance, run, fight, etc. |
|
Adverb |
ক্রিয়া / কাজ কিভাবে, কখন কোথায় সম্পন্ন হল তা বুঝায়। যেমন – There, well, nicely, etc. |
|
Preposition |
Word -এর আগে বসে পূর্ববর্তী word -এর সাথে ঐ word-এর সম্পর্ক স্থাপন করে। যেমন – in, into, from, for, to, off. |
|
Conjunction |
দুই বা ততোধিক word/clause-কে যুক্ত করে। যেমন – and, but, as, for, if, yet, unless, because, etc. |
|
Interjection |
আনন্দ, দুঃখ, আবেগ, বিস্ময়, ঘৃণা, ভয় ইত্যাদি প্রকাশ করে। যেমন – Alas! (হায়!), Hush! (চুপ!), Fie! (ছি!), etc. |
Noun (বিশেষ্য)
যে word দ্বারা কোন কিছুর নাম প্রকাশ করা হয় তাকে noun বলে । আরো সহজ করে যদি বলি, আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই noun বলে। Noun দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বুঝায়। যেমন:
Shafin does not like to go to madrasah. (এই বাক্যে Shafin একজন ব্যক্তির নাম)
Kuwait is a Muslim country. (এখানে Kuwait একটি দেশের নাম)
Diamond is very valuable. (Diamond একটি বস্তুর নাম)
Noun-কে আবার পাঁচ ভাগে ভাগ করা যায়:
Proper Noun (নাম বাচক বিশেষ্য)
Common Noun (জাতিবাচক বিশেষ্য)
Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
Noun এর এই পাঁচটি প্রকারভেদ নিয়ে অন্য চাপ্টারে বিস্তারিতভাবে আলোচনা করা হবে ইন-শা-আল্লাহ
Noun এর গুরুত্বপূর্ণ কিছু নিয়ম:
|
Hair, advice, money এই noun-গুলো সর্বদা singular তাই শেষে s/es যুক্ত হয় না। |
|
জোড়া হিসেবে থাকা শব্দগুলো সর্বদা Plural হয়, অর্থাৎ এগুলোর শেষে s/es যুক্ত হয়। যেমন – Scissors, spectacles, trousers, socks, gloves etc. |
|
Collective Noun সাধারণত singular হয়। যেমন – Team, group etc. (যেহেতু অনেক ব্যক্তি থাকলেও team একটিই হয়)। |
|
Noun দিয়ে যদি দৈর্ঘ্য, পরিমাপ, টাকা, ওজন বা সংখ্যা নির্দেশিত হয় তাহলে একের অধিক সংখ্যার ক্ষেত্রেও noun এর শেষে s/es যুক্ত হয় না। যেমন – Foot, meter, pair, score, dozen, heard, year, hundred, thousand, million etc. |
|
Jury, public, team, committee, government, audience ইত্যাদি শব্দ যখন collective থাকবে তখন singular আর যখন divided থাকবে তখন plural হবে। |
|
Non–countable noun গণনা করা যায়না। যেমন – milk, water. |
|
Countable noun গণনা করা যায়। যেমন – Glass of milk, a glass of water. |
|
পরিমাণে বেশি বুঝাতে Non–countable noun এর ক্ষেত্রে much এবং countable noun এর ক্ষেত্রে many ব্যবহার করা হয়৷ তবে more উভয়ের ক্ষেত্রেই ব্যবহৃত হয়। |
|
পরিমাণে কম বুঝাতে Non–countable noun এর ক্ষেত্রে less এবং countable noun এর ক্ষেত্রে fewer ব্যবহৃত হয়৷ |
|
বাক্যের শুরুতে One থাকলে possessive হিসেবে one’s ব্যবহার করা হয়।। |
Pronoun (সর্বনাম)
সহজভাবে বললে, যে সকল শব্দ আমরা nounবা নামের পরিবর্তে বসাই তাদেরকে pronoun বা সর্বনাম বলা হয়। যেমন: He, she, we, they, it etc.
Namir is a good boy. (এখানে Namir একটি Noun). He goes to madrasah every day. (এই বাক্যে Namir নামের পরিবর্তে pronoun হিসেবে he ব্যবহার করা হয়েছে।
We should take care of our children.
উপরের উদাহরণ গুলোতে Namir নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম Namir হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে pronoun হিসেবে he ব্যবহার করা যাবে। তেমনি বিভিন্ন ধরনের noun এর gender এবং number অনুযায়ী pronoun বসাতে হয়।
Things to know about pronoun:
|
Person pronoun এর দুইটি রুপ রয়েছে। Subjective ( I, he, she, they, we etc) এবং Objective ( him, her, me, us, them etc) |
|
My, our, his, her, their = Possessive adjective. |
|
Mine, our, his (unchangeable), hers = Possessive pronoun. |
|
Who = Subject pronoun এবং whom = object pronoun. |
Adjective (নাম বিশেষণ)
যে সকল শব্দ দ্বারা কোন noun বা pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে adjective বলে। যেমন:
Tahmid is a talented student. (এখানে Noun এর গুণ বুঝাচ্ছে)
Abu Rayhan has three new pens. (Noun এর সংখ্যা বুঝাচ্ছে)
Tahsan has a lot of money. (Noun এর পরিমাণ বুঝাচ্ছে)
Functions of Different Types of Adjectives:
|
Adjective মূলত কোনো ব্যক্তি বা বস্তুর quality বা quantity নির্দেশ করে। |
|
Numerical adjectives: বস্তু বা ব্যক্তির সংখ্যা নির্দেশ করে। ( one, few, many, several, one third etc) |
|
Demonstrative adjectives: Noun এর আগে বসে adjective এর কাজ করা pronoun ( this, that, these, such etc) |
|
Interrogative adjectives: noun এর আগে বসে adjective এর কাজ করা প্রশ্নবোধক pronoun ( what, which, who, whose etc) |
***Adjective এর প্রকারভেদ সম্পর্কে বিস্তারিত জানতে Adjective অধ্যায় দেখ।
Verb (ক্রিয়া বা কাজ)
যে শব্দ দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকেই verb বলে। যেমন: buy, sell, walk, run, see, go, eat, sleep, play, write, give etc.
Tahsan plays football.
He works for the company.
They reached Chittagong.
Different Kinds of Verbs and Their Usage:
1. Finite & Non Finite verb
2. Principal & Auxiliary verb
3. Transitive & Intransitive verb
4. Modal & Linking verb
1. Finite & Non Finite Verb:
Finite verb: Number ও person অনুযায়ী verb এর form change হয়।
Non-finite verb: Number ও person অনুযায়ী verb এর form change হয় না।
`
2. Principal & Auxiliary Verb:
Principle verb: যে verb বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় তাকে principal verb বলে। যেমন: write, cry, read etc.
Auxiliary verb: Principal verb বা মূল verb-কে সাহায্য করার জন্য যে verb ব্যবহৃত হয় তাকে auxiliary verb বলে। যেমন: am, is, are, was, were, have, has, had etc.
4. Transitive & Intransitive Verb:
Transitive verb: যে verb এক বা একাধিক object গ্রহণ করে তাকে transitive verb বলে। যেমন: Abdullah gave a laptop to his sister.
Intransitive verb: যে verb কোন object গ্রহণ করে না তাকে intransitive verb বলে। যেমন: Birds fly. Rashed sleeps.
4. Modal & Linking verb:
Modal verbs: কোনো কিছুর নিশ্চয়তা, সক্ষমতা, সম্ভাবনা বা অনিশ্চয়তা ইত্যাদি প্রকাশ করতে modal verb ব্যবহৃত হয়। এটি subject বা number অনুযায়ী change হয় না। যেমন: He should listen to his father.
Linking verb: Linking verb subject কে অন্য word এর সাথে যুক্ত করে যেন subject সম্পর্কে information পাওয়া যায়৷ যেমন: She seems sad today. This place looks like a mess!
***Sense verb-গুলো linking verb হিসেবে কাজ করে৷ যেমন – look, smell, appear, sound, etc.
Adverb (ক্রিয়া বিশেষণ)
যে সকল শব্দ verb, adjective বা অন্য কোন adverb কে modify করে সেই সকল শব্দগুলোকে adverb বলে। আরেকটু সহজভাবে বলতে গেলে- কখন, কোথায়, কি রকম, কিভাবে, কি পরিমাণ, কতটুকু ইত্যাদি শব্দ দ্বারা করলে উত্তরে যে শব্দ পাওয়া যায়, তাকে adverb বলে। যেমন: very, slowly, well, carefully, always, sometimes, often etc.
Samir asked my name gently. (কিভাবে জিজ্ঞেস করেছে? Gently: ভদ্রভাবে)
Abu Tayef walks slowly. (কিভাবে হাঁটে? Sloowly: ধীরে ধীরে)
My mother bought a very long dress for me. (কি রকম dress? খুব লম্বা: very long)
Adverb মূলত noun এবং pronoun ব্যতীত অন্য সকল parts of speech কে modify করে। যেমন:
Adverb modifies adjective: The man is very honest. (very = adverb এবং honest = adjective (“very’’ modifies “honest”)
Adverb modifies adverb: He did his work quite well. (adverb = quite, modifies adverb “well”)
Adverb modifies preposition: Habib put the umbrella just over my head. (adverb= just, modifies preposition “over”)
বিভিন্ন প্রকার adverb:
|
Time = My father arrived late. He was in London last week. |
|
Place = I couldn't find the book anywhere. He lives here. |
|
Manner = She damaged her car badly. This article is written beautifully. |
|
Number = My mother visits me every day. I have never seen her. |
|
Degree = The mango is almost ripe. We are a bit busy today. |
|
Cause & effect = He was weak so he couldn’t win the race. |
|
Assertion = Indeed, my father is a good man. I would certainly do the task. |
Interrogative adverbs of time, place, manner, number, degree, cause & effect and assertion
|
Time = When did Hasan come? |
|
Place = Where are you going? |
|
Manner = How did you finish the homework? |
|
Number = How many of you were at the beach? |
|
Degree = How far did you try? |
|
Cause & effect = Why are you late? |
Preposition (পদান্বয়ী অব্যয়)
বাংলায় pre শব্দের অর্থ পূর্বে আর position শব্দের অর্থ অবস্থান। তাই খুব সহজেই বুঝা যায় যে, যেসব শব্দ noun বা pronoun এর পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ঐ noun বা pronoun এর সম্পর্ক স্থাপন করে তাকে preposition বলে। যেমন: in, on, at, over, of, below, throughout, under, with, by, about, until etc.
The book is on the table.
Barkat Ullah is hiding behind the tree.
The boy brought an English book for me from the teacher who taught us English.
১ম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যদি আমরা Noun এর পূর্বে কোন preposition না বসাই তাহলে “The table” Noun টি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। On বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। ঠিক একই ভাবে বাকি Sentence গুলোতেও behind এবং from একই কাজ করছে।
Preposition এর প্রকারভেদ। Preposition সাধারণত ৬ প্রকার:
1. Simple Preposition: একটি শব্দ দ্বারা গঠিত হলে তাকে simple preposition বলে। যেমন: (With, after, of, off, for, from, on, by, at)
2. Double preposition: দুটি simple preposition দ্বারা একটি preposition গঠিত হলে তাকে double preposition বলে। যেমন: (in+to=into, by+side=beside, with+in=within ইত্যাদি)
3. Compound preposition: simple preposition এর পর বা সাথে noun/adjective/adverb যুক্ত হয়ে compound preposition গঠিত হয়। এক সাথে যুক্ত করতে by এর পরিবর্তে be/b লিখতে হয় এবং on এর পরিবর্তে a লিখতে হয়। যেমন: (by+hind=behind, on+by+out=about, on+cross=across, on+by+up=above, by+fore=before, by+low=below, by+yond=beyond, on+long=along, by+twin-between)
4. Participle preposition: present perticiple (v1+ing) 3 past perticiple (v3) বাক্যে preposition এর মতো কাজ করলে তখন তাকে participle preposition বলে। যেমন: (according, regarding, assuming, concerning, speaking ইত্যাদি)
5. Disguised preposition: per, on, at বা of এই preposition গুলোর পরিবর্তে কোনো বাক্যে ০ বা a ব্যবহৃত হলে তখন তাকে Disguised preposition বলে। যেমন: seven o'clock. (Of এর স্থলে ০ বসানো হয়েছে)। (a এবং ০)
6. Phrase preposition: দুই বা দুই এর বেশি preposition পরপর বা একসাথে বসে একটি preposition এর মতো কাজ করলে তাকে phrase preosition বলে। যেমন: (by means of, in front of, on account of ইত্যাদি)
নিচে অর্থসহ গুরুত্বপূর্ণ কিছু Preposition দেওয়া হল:
|
About সম্পর্কে/প্রায় |
Up-উপরে |
Across-আড়াআড়ি |
Ahead-সামনাসামনি |
|
At-প্রতি/তে |
Down-নিচে/বরাবর |
Before-আগে/পূর্বে |
Bottom-নিচে |
|
Out-বাইরে |
Over-উপর দিয়ে |
After-পরে |
Beneath-নিচ দিয়ে |
|
Away-দূরে |
By-দ্বারা |
Behind-পিছনে |
Along-সোজাসুজি |
|
On-উপরে |
Below-নিচে |
Next-পরে/পরের |
Among-অনেকের মাঝে |
|
Off-বাইরে/দূরে |
Upon-উপরে |
Beside-পাশে |
Around-চারিপাশে/প্রায় |
|
In-ভিতরে |
With-দ্বারা/সাথে |
Against-বিরুদ্ধে |
Through-মাঝদিয়ে/নিক্ষেপ |
|
Above-উপরে |
But-কিক্ত/ছাড়া |
Under-নিচে |
Throughout-পুরোপুরিভাবে |
|
Into-বাহির হতে ভিতরে |
Between-দুয়ের মাঝে |
During-ওই সময়ে |
For- কারনে/জন্যে |
|
Since-যেহেতু |
Towards-দিকে |
From-থেকে |
To-প্রতি |
|
Then-চেয়ে/থেকে |
Of-এর/র |
Till- যতক্ষন পর্যন্ত |
Untill-যতক্ষন পর্যন্ত না |
|
Within-মধ্যে/সময়ের মধ্যে |
Without-ছাড়া/ব্যতিত |
Besides-এছাড়া/তাছাড়া |
|
***Preosition সম্পর্কে বিস্তারিত জানতে Preposition অধ্যায় দেখ
Conjunction (সংযোজক অব্যয়)
যেসব Word দুই বা ততোধিক word, sentence কিংবা Clause-কে সংযুক্ত করে তাদেরকে Conjunction বলে। যেমন, and, or, but, yet, for, nor, so, because etc.
Hasan and Maksud are good friends. (এখানে দুটি শব্দকে সংযুক্ত করেছে)
Oli Ullah is a student, but Tahsin is a player. (দুটি clause কে সংযুক্ত করেছে)
He gave me the letter and then he left (দুটি clause কে সংযুক্ত করেছে)
Conjunction এর কিছু ব্যবহার:
1. Unless, until: কোনো clause-এ থাকলে, clause-টি negative অর্থ প্রকাশ করে। যেমন: Wait here until I come back.
2. Before, after: Before-এর আগের এবং after-এর পরের clause-টি past perfect tense হয়। যেমন: I had reached home before my father came.
3. Since:
সময় বোঝাতে- He has been learning English since 2020.
কারণ বোঝাতে- Since the vacation started, we planned for a party.
4. When:
একটি ঘটনা সংঘটিত হওয়ার সময় অন্য ঘটনা সংঘটিত হলে – When he came, the rain started.
একটি ঘটনা সংঘটনের কারণে অন্য একটি ঘটনা সংঘটিত হলে – When he opened the window, the cold breeze entered the room.
5. As, because: We helped him because he could not walk.
6. That: The reason for my fitness is that I follow a healthy diet.
7. Lest: Lest + subject এর পরে should/might + মূল verb এর present form হয়। যেমন: I followed his instruction lest he should be angry.
8. If: If I were 20, I would travel the world.
9. Had: Had I seen him there, I would tell him about the issue.
10. Were: Were I a millionaire, I would help the people in need.
11. As… as, So… as: As… as affirmative sentence-এ এবং so… as negative sentence-এ ব্যবহৃত হয়। যেমন:
She is not so intelligent as her sister.
12. Either … or, neither … nor: Neither Araf nor Ruhabi went to class yesterday.
13. Not only… but also: Those children like not only cakes but also chocolates.
14. No sooner…than, scarcely …when, hardly …when: প্রথম অংশ past perfect tense ও পরের অংশ past indefinite tense হয় এবং subject-এর পূর্বে had বসে। যেমন:
No sooner had I arrived at the station than the train came.
Scarcely had I reached the station when the train arrived.
Hardly had I reached the station when the train came.
Interjection (আবেগসূচক অব্যয়)
যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, বিস্ময়, দুঃখ, প্রভৃতি প্রকাশ করে তাকে Interjection বলে। যেমন: Hurrah, alas, oh, bravo, ouch, ah etc.
Alas! Her father is dead.
Hurrah! We’ve won the game.
Fie! You are so mean.
