Sentence
দুই বা ততোধিক শব্দ ব্যবহার করে বক্তা যখন তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, তখন তাকে একটি Sentence বা একটি বাক্য বলা হয়। আমাদের হাতে যেমন ৫টি আঙ্গুল আছে এবং এক একটি আঙ্গুলের গঠন এক এক রকম, তেমনি ইংরেজিতেও ৫টি Sentence বা বাক্য আছে এবং এদের এক একটির গঠন এক এক রকম।
Formation of a Sentence
Traditional grammar এর মতে Sentence এর দুটি অংশ থাকে:
1. Subject
2. Predicate
1. Subject: যার সম্পর্কে sentence এ আমরা কিছু বলি বা লিখি তাকে subject বলে।
2. Predicate: Subject নিয়ে আমরা যা কিছু বলি বা লিখি তা হলো predicate. যেমন: I learn English for my examinations.
উপরোক্ত Sentence এ 'I' হলো subject এবং learn English for my examinations হলো predicate.
অর্থ অনুসারে Sentence বা বাক্য ৫ প্রকার। যেমন:
1. Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য)- I like it.
2. Interrogative Sentence (প্রশ্নবোধক বাক্য)- What is your name?
3. Imperative Sentence (অনুজ্ঞাবাচক বাক্য)- Do the sum.
4. Optative Sentence (ইচ্ছা বা প্ৰাৰ্থনামূলক বাক্য)- May Allah bless you.
5. Exclamatory Sentence (বিস্ময়সূচক বাক্য)- How nice you are!
Assertive Sentence - বিবৃতিমূলক বাক্য
যে Sentence কোনো ঘটনা, অবস্থা বা বিষয়বস্তুর বর্ণনা দেয় তাকে assertive sentence বলে। আরো সহজভাবে যদি বলি, যে বাক্য কোন হ্যাঁ অথবা না বোধক বিবৃতি প্রদান করে তাকে assertive sentence বলে। assertive sentence-কে statement ও বলে। যেমন:
Nawshad is a good boy. (নওশেদ একজন ভাল ছেলে)
Hossain did not get the book. (হোসাইন বইটি পায়নি)
I shall buy the dress. (আমি জামাটি কিনব)
Structure: Subject + verb + object + বাকী অংশ।
Assertive Sentence - কে আবার দুইভাগে ভাগ করা যায়। যেমন:
(i) Affirmative Sentence (হাঁ সূচক বাক্য) এবং
(ii) Negative Sentence (না সূচক বাক্য)
(i) Affirmative Sentence: যে সমস্ত Sentence হাঁ সূচক বা ইতিবাচক অর্থ প্রকাশ করে তাকে affirmative sentence বলে। যেমনঃ Rihan goes to madrasah.
(ii) Negative Sentence: যে সমস্ত Sentence না সূচক বা নেতিবাচক অর্থ প্রকাশ করে তাকে negative sentence বলে। যেমনঃ Barkatullah is not sleeping.
Affirmative Sentence থেকে Negative Sentence এ পরিবর্তন করার নিয়ম:
(i) 'Be' ও 'Have' verb-এর পর অর্থাৎ am, is, are, was, were has, have, had-এর পর not বসিয়ে negative করা হয়। যদি 'have' principal verb রূপে ব্যবহৃত হয়, তবে 'no' এই adjective বসিয়েও negative করা যায়। যেমন: I have no brother.
(ii) 'Be', 'Have' বা অন্য কোনো auxiliary verb না থাকলে 'do' verb-এর সাহায্যে negative করতে হয়। 'Do' verb- এর পরে সাধারণতঃ 'not' বসাতে হয়। যেমন: Tahmid does not have any story book.
Interrogative Sentence - প্রশ্নবোধক বাক্য
যে Sentence এর মাধ্যমে প্রশ্ন করা হয় তাকে interrogative sentence বলে। চার ধরণের interrogative sentence আছে। এর মধ্যে ২টি sentence খুব গুরুত্বপূর্ণ। নিচে প্রকারভেদগুলো দেয়া হল:
i) Auxiliary Interrogative.
ii) WH- Interrogative.
i) Auxiliary Interrogative: Auxiliary verb কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে auxiliary interrogative বলে। যেমন:
Are you happy? - তুমি কি সুখী?
Has he done the work? - সে কি কাজটি করেছে?
Does Moni take the book? - মনি কি বইটি নিয়েছে?
Did not you go to Dhaka? – তুমি কি ঢাকা যাওনি?
Structure: Auxiliary Verb +Subject + মূল verb + বাকী অংশ+?
ii) WH- Interrogative: যে কোন একটি wh-word কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে wh- interrogative বলে। Wh-word গুলো হল- (what, which, who, whom, where, when, how, how long, why, etc) যেমন:
Who are you? - তুমি কে?
What is the matter? - ব্যাপারটা কি?
Which book do you like? - কোন বইটি তুমি পছন্দ কর?
When is he/she coming? - সে কখন আসছে?
Why does Namir do it? -কেন নামির এটি করে?
Structure: WH-word +Auxiliary verb+Subject+Main verb+বাকী অংশ+?
Imperative Sentence - অনুজ্ঞাবাচক বাক্য
যে Sentence বা বাক্য দ্বারা কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, প্রস্তাব, নিষেধ ইত্যাদি বুঝায়, তাকে imperative sentence বলা হয়।
বি:দ্র: Imperative sentence এ subject হিসেবে second person (you) উহ্য থাকে। যেমন:
Do the sum. অংকটি কর।
Please give me a glass of water. - অনুগ্রহ করে আমাকে এক গ্লাস পানি দাও।
Do not use mobile phone in the class. - শ্রেণিকক্ষে মোবাইল ফোন চালাবেন না।
Structure: Verb + object.
Or, Do not + verb + object.
Optative Sentence - ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্য
যে Sentence বা বাক্য দ্বারা কোনো প্রার্থনা, আকাঙ্খা, আশীর্বাদ বা ইচ্ছা প্রকাশ করা হয়, তাকে optative sentence বলা হয়। Optative sentence সাধারণত may / long live দিয়ে শুরু হয়। যেমন:
May Allah bless you. - আল্লাহ তোমার মঙ্গল করুক ।
Long live our parents. - আমাদের পিতা মাতা দীর্ঘজীবী হউক ।
I wish her all the best. - তার সব কিছু শুভ হউক ।
Structure: May + subject + verb + বাকী অংশ । অথবা, I wish + object + বাকী অংশ।
Exclamatory Sentence - বিস্ময়সূচক বাক্য
যে Sentence বা বাক্য দ্বারা মনের আকস্মিক ভাব (আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, আবেগ, বিষাদ) ইত্যাদি প্রকাশ পায়, তাকে exclamatory sentence বলা হয়।
Exclamatory sentence সাধারণত what/ how/ hurrah/ alas ইত্যাদি দিয়ে শুরু হয় এবং sentence এর শেষে note of exclamation (!) চিহ্ন বসে। যেমন:
What a terrible storm it is!- কি ভয়ানক ঝড় এটি!
How comfortable the weather is!- কি আরামদায়ক আবহাওয়া!
How silly you are!- কেমন বোকা তুমি!
Structure:
1. What + a + Adjective + subject + verb!
2. How + Adjective + subject + verb!
Note: What এর সাথে Article ব্যবহার হয়। কিন্তু How এর সাথে Article ব্যবহার হয় না ।
