Gender কাকে বলে? কত প্রকার ও কী কী?

 Gender 

 

Gender শব্দটির অর্থ হল “লিঙ্গ”। যেসব noun বা pronoun দ্বারা স্ত্রী, পুরুষ, বা স্ত্রী-পুরুষ উভয় অথবা কোন অচেতন পদার্থকে বুঝায় তাকে gender বা লিঙ্গ বলে। যেমন:

 

Mohammad is a boy.

Rima is a girl.

I have a pen.

The baby cries.

 

উপরের প্রথম Sentence টিতে “boy” noun টি দিয়ে একটি পুরুষকে বুঝানো হয়েছে। দ্বিতীয় sentence টিতে “girl” noun টি দিয়ে স্ত্রীকে বুঝানো হয়েছে। তৃতীয় sentence টিতে “pen” দ্বারা অচেতন পদার্থ বা জড় পদার্থকে বুঝানো হয়েছে এবং সর্বশেষ sentence টিতে “baby” noun টি দিয়ে পুরুষ বা স্ত্রী উভয়কে বুঝানো হয়েছে। Boy, girl, pen, baby সবগুলো word হলো gender এর উদাহরণ।

 

Gender বা লিঙ্গ চার প্রকার:

1. Masculine Gender - পুং লিঙ্গ

2. Feminine Gender - স্ত্রী লিঙ্গ

3. Common Gender - উভয় লিঙ্গ

4. Neuter Gender - ক্লীব লিঙ্গ

 

1. Masculine Gender (পুং লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ জাতিকে বুঝায়, তাদেরকে masculine gender বা পুং লিঙ্গ বলা হয়। যেমন: Actor, hero, father, boy, man, brother, husband ইত্যাদি।

 

2. Feminine Gender (স্ত্রী লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী জাতিকে বুঝায়, তাদেরকে feminine gender বা স্ত্রী লিঙ্গ বলা হয়। যেমন: Girl, sister, women, aunt, actress, heroine, mother, wife ইত্যাদি।

 

3. Common Gender (উভয় লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা পুরুষ ও স্ত্রী উভয় জাতিকে বুঝায়, তাদেরকে বলা হয় common gender বা উভয় লিঙ্গ। যেমন: Student, teacher, child, baby, friend, parent, orphan, sibling ইত্যাদি।

 

4. Neuter Gender (ক্লীব লিঙ্গ): যে সকল noun বা pronoun দ্বারা স্ত্রী ও পুরুষ কোনটিকে না বুঝিয়ে জড় পদার্থ বা অচেতন বস্তুকে বুঝায়, তাদেরকে neuter gender বা ক্লীব লিঙ্গ বলা হয়। যেমন: Spoon, it, book, chair, table, gold, rice, pen, bench ইত্যাদি।

 

Gender পরিবর্তনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম:

 

1. ভিন্ন শব্দ ব্যবহার করে আমরা masculine থেকে feminine gender-এ রূপান্তর করতে পারি। যেমন: Horse -Mare, Monk -Nun ইত্যাদি।

2. কিছু ক্ষেত্রে masculine শব্দের শেষে ess যোগ করে আমরা gender পরিবর্তন করতে পারি।

3. মূল শব্দের কোনো রূপ পরিবর্তন না করে - Lion -Lioness, Poet -Poetess।

4. মূল শব্দের শেষ syllable বাদ দিয়ে - Tiger -Tigress, Governor -Governess।

5. Masculine noun -এর ক্ষেত্রে অনিয়মিতভাবে ess যোগ করে – Master - প্রভু -Mistress, Duke -Duchess।

6. বিদেশি ভাষার masculine noun-এর শেষে a, trix, ene যোগ করে – Don -Donna।

7. Compound noun-এর masculine অংশটিকে feminine-এ রূপান্তর করে gender পরিবর্তন করা যায়।

প্রথম অংশ পরিবর্তন করে – Mankind -Womankind।

শেষ অংশ পরিবর্তন করে – Beggarman -Beggarwoman, Landlord -Landlady।

 

Rule 1: কতগুলো noun এর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন শব্দ ব্যবহার করে Feminine Gender করতে হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Gander - রাজহংস

Goose - রাজহংসী

Gentleman - ভদ্রলোক      

Lady - ভদ্র মহিলা

Fox - খেকশিয়াল

Vixen - খেকশিয়ালী

Wizard - যাদুকর

Witch - যাদুকরী

Father - পিতা     

Mother - মাতা

Ram - ভেড়া      

Ewe - ভেড়ী

Drone - পু্রুষ মৌমাছি      

Bee - স্ত্রী মৌমাছি

Sir - মহাশয়

Madam - মহাশয়া

Drake - পাতিহাস

Duck - পাতিহংসী

Son - পুত্র

Daughter - কন্যা

Dog - কুকুর

Bitch - কুকরী

Swain - গ্রাম্য যুবক

Nymph - গ্রাম্য যুবতী

Colt - বাচ্চা ঘোড়া

Filly - বাচ্চা ঘোটকী

Tailor - দর্জি      

Seamstress - মহিলা দর্জি

Cock - মোরগ

Hen - মুরগি

Uncle - চাচা       

Aunt - চাচী

Bullock - দামড়া বাছর

Heifer - বকনা বাছর

Widower - বিপত্নীক

Widow - বিধবা

Bull/Ox - ষাড়    

Cow - গাভী

Lad - বালক

Lass - বালিকা

Buck - হরিণ       

Doe - হরিণী

Lord - সম্ভ্রান্ত পুরুষ

Lady - সম্ভ্রান্ত মহিলা

Brother - ভাই    

Sister - বোন

Landlord -  জমিদার /বাড়িওয়ালা

Landlady -  জমিদারপত্নী  /বাড়িওয়ালী

Bridegroom - বর 

Bride - কণে

Man - নর মানব   

Woman - নারী মানবী

Boy - বালক        

Girl - বালিকা

Male - পরুষ      

Female - মহিলা

Boar - শূকর

Sow - শূকরী

Master - প্রভু /শিক্ষক

Mistress - প্রভু / শিক্ষয়িত্রী

Bachelor  -  অবিবাহিত পরুষ 

Maid Spinster - অবিবাহিত মেয়ে

Monk - সন্যাসী   

Nun - সন্যাসিনী

Horse - ঘোটক   

Mare - ঘোটকী

Nephew - ভাইপো /ভাগিনা

Niece - ভাইঝি /ভাগিনী

Husband - স্বামী

Wife - স্ত্রী

King - রাজা

Queen - রাণী

                                     

Rule 2: Masculine Gender এর শব্দের শেষে ess যুক্ত করে Feminine করতে হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Author - লেখক

Authoress - লেখিকা

Poet-কবি

Poetess-মহিলা কবি

Manager - ব্যবস্থাপক        

Manageress - ব্যবস্থাপিকা

Prince-যুবরাজ

Princess-রাজকন্যা

Shepherd - রাখাল

Shepherdess - রাখালী

Heir-উত্তরাধিকারী

Heiress-উত্তরাধিকারী

Peer - সমকক্ষ ব্যক্তি

Peeress - ইংল্যান্ডের খেতাবধারী সম্ভ্রান্ত মহিলা

Steward-যাত্রীসেবক

Stewardess-যাত্রীসেবিকা

Lion - সিংহ       

Lioness - সিংহী

 

 

                                                           

Rule 3: Masculine Gender এর শব্দের শেষের syllable এর vowel বাদ দিয়ে ess যুক্ত করে feminine করতে হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Actor - অভিনেতা

Actress - অভিনেত্রী

Doctor - ডাক্তার

Doctress - মেয়ে ডাক্তার

Benefactor - উপকারী

Benefactress -  উপকারিণী

Director - পরিচালক

Directress - পরিচালিকা

Conductor - পরিচালক

Conductress -  পরিচালিকা

Duke - সম্ভ্রান্ত পুরুষ

Duchess - সম্ভ্রান্ত মহিলা

Emperor - সম্রাট

Empress - মহিলাসম্রাট

Governor - শাসক

Governess - মহিলাশাসক

Enchanter - মায়াবী

Enchantress - মায়াবিনী

Hunter - শিকারী

Huntress - শিকারিণী

Inspector - পরিদর্শক

Inspectress - পরিদর্শিকা

Instructor - প্রশিক্ষক

Instructress - প্রশিক্ষিকা

Traitor - বিশ্বাসঘাতক

Traitress - বিশ্বাসঘাতিণী

Tempter - প্রলব্ধকারী

Temptress - প্রলব্ধকারিণী

Votary - পুরুষ ভক্ত

Votaress - মহিলাভক্ত

Murderer - খুনী

Murderess

Waiter - পরিচালক

Waitress - পরিচালিকা

Mr. - জনাব

Mrs. - জনাবা

                         

Rule 4: Masculine Gender এর শব্দের সাথে a, ina, trix ইত্যাদি যুক্ত করে Feminine Gender করা হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Infant-ছেলে শিশু

Infanta

Joseph-জোসেফ

Josephine

William-উইলিয়াম

Wilhelmina

Administrator-প্রশাসক     

Administratrix –প্রশাসিকা

                                               

Rule 5: Compound Noun এর Masculine অংশকে Feminine করে কিছু Gender পরিবর্তন করতে হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Billy-goat- পাঁঠা

Nanny-goat- ছাগী

Beggar-man-ভিক্ষুক        

Beggar-woman-ভিখারিনী

Bother-in-law শালা/দেবর/দুলাভাই

Sister-in-law- ভাবী/ননদ/শালী

Boy-baby-ছেলে শিশু

Girl-baby-মেয়ে শিশু

Mankind- মানবজাতি

Womankind- নারীজাতি

Man-servant- পুরুষ দাস   

Maid-servant- দাসী

Step-father- সৎ পিতা       

Step-Mother- সৎ মাতা

Male-child- ছেলে শিশু

Female-child- মেয়ে শিশু

Son-in-law- জামাতা

Daughter-in-law- পুত্রবধু

Male-servant – পুরুষ দাস

Female-servant – মহিলা দাস

                                                           

Rule 6: কিছু Common Gender এর Masculine ও Feminine রূপ দেওয়া হলো। যেমন:

Common

Masculine

Feminine

Deer-হরিণ

Hart/Stag

roe/hind

Fowl-মোরগ       

Cock

hen

Pig-শূকর

Boar

Sow

Monarch-সম্রাট

King/Emperor   

Queen/Empress

                                                                                                                                   

Rule 7: কিছু Masculine Gender এর শেষের অংশ পরিবর্তন করে Feminine Gender এ রূপান্তর করতে হয়। যেমন:

Masculine

Feminine

Masculine

Feminine

Fisherman-জেলে

Fisherwoman-জেলেনি

Peacock-ময়ুর     

Peahen-ময়ূরী

Stepbrother-সৎ ভাই        

Stepsister-সৎ বোন

Grandfather-পিতামহ       

Grandmother-নানী

Landlord-জমিদার

Landlady – বাড়িওয়ালি

Stepson-সৎ ছেলে           

Stepdaughter-সৎ মেয়ে

                       

Rule 8: কতগুলো Noun সর্বদা Common Gender হিসেবে ব্যবহৃত হয়। যেমন:

Ass-গর্দভ/গর্দভী, Artist-শিল্পী, Baby-শিশু, Beggar-ভিখারী/ভিখারিণী, Bird-পাখি, Cat-বিড়াল/বিড়ালী, Child,-খোকা/খুকী, Cousin-জ্ঞাতি ভাই বোন, Citizen-নাগরিক, Criminal-অপরাধী, Deer-হরিণ, Doctor-ডাক্তার, Fool-বোকা, Foul-মোরগ/মুরগী, Enemy-শত্রু, Goat-ছাগ/ছাগী, Guest-অতিথি, Infant-,-খোকা/খুকী, Lawyer-আইনজীবী, Monarch-সম্রাট/সম্রাজ্ঞী, Musician-সংগীত শিল্পী, Neighbor-প্রতিবেশী, Novelist-ঐপন্যাসিক, Orphan-অনাথ শিশু, Teacher-শিক্ষক/শিক্ষিকা, Writer-লেখক/লেখিকা ইত্যাদি।

                                                      

Rule 9: নিচের Masculine গুলোর কোন Feminine নেই। এরা নিত্য Masculine. যেমন:

Bishop-ধর্মযাজক, Captain-অধিনায়ক, Chairman-সভাপতি, Coward-কাপুরুষ, Judge-বিচারক, Knight-উপাধি বিশেষ, Parson-পাদ্রী, Squire-সম্ভ্রান্ত পুরুষ।

 

Rule 10:নিম্নলিখিত Feminine Noun গুলোর কোন Masculine নেই। এরা নিত্য Feminine. যেমন:

Amazon-পুরষ ভাবাপন্ন স্ত্রীলোক, Blonde-গৌরাঙ্গী, Brunette-কালো চুল, চক্ষু ও বর্ণ বিশিষ্ট নারী, Dowager-মৃত স্বামীর সম্পত্তির উত্তরাধিকারিণী, Nurse-সেবিকা ইত্যাদি।।

 

 

Posted by Md Rubayet Hossain

 

Post a Comment

Previous Post Next Post

Contact Form