Article কাকে বলে? Article কত প্রকার ও কী কী?

Articles


A, an এবং the কে article বলে। কোনো noun-কে (ব্যক্তি বা বস্তু) নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝাতে noun টির পূর্বে article ব্যবহৃত হয়। যেমন:

 

He is a businessman.

She is a European.

Sayem runs 10 miles an hour.

The water of this pond is dirty.

Tahsin is the bravest boy in our village.  

 

                                           Article দুই প্রকার। যথা:

1. Indefinite Article (অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)

2. Definite Article (নির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার করা হয়।)

 

1. Indefinite Article: যে Article দ্বারা কোন ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে বুঝায় তাকে Indefinite Article বলে। A, an দিয়ে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে তাই তারা indefinite article. যেমন:

 

A laptop. (এখানে একটি ল্যাপটপকে নির্দেশ করছে, কিন্তু কোন ল্যাপটপ বা ল্যাপটপের নাম, রং ইত্যাদি অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়)

An egg. (এখানেও একটি ডিমকে নির্দেশ করছে, কিন্তু কোন ডিমটি বা ডিমের রং অজানা তাই এটি অনির্দিষ্টতা বুঝায়)

সুতরাং, কোনো Noun কে অনির্দিষ্ট করে বুঝাতে আমরা Indefinite Article ব্যবহার করব।

 

2. Definite Article: যে Article দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করা হলে তখন তাকে Definite Article বলে। অর্থাৎ নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন Definite Article ব্যবহৃত হয়। যেমন:

 

The dress is red. (এখানে একটি জামাকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে। যেমন: জামাটি লাল অর্থাৎ লাল জামাটিকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে)

The boy is brave. (এখানে একটি ছেলেকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে। যেমন: ছেলেটি সাহসী। অর্থাৎ সাহসী ছেলেটিকে নির্দিষ্ট করে বুঝানো হয়েছে)

সুতরাং, কোনো কিছুর নির্দিষ্টতা বুঝাতে আমরা Definite Article ব্যবহার করবো।

H = হ = a                  (a horse)

H= অ, আ, এ = an       (an hour)

O= অ = an               (an orange)

U = ইউ = a        (a university)

U = আ = an       (an umbrella)

O = ওয়া = a       (a one-eyed man)

 

 

Use of Indefinite Articles (a & an)

 

1. কোনো শব্দের শুরুতে consonant থাকলে তার পূর্বে a ব্যবহৃত হয়। যেমন:

This is a hen. It is a pen.

Consonant সমূহ B, C, D, F, G, H, J, K, L, M, N, P, Q, R, S, T, V, W, X, Y, Z. অর্থাৎ (A, E, I, O, U) ছাড়া বাকি সবগুলোই Consonant.

2. কোনো শব্দের শুরুতে vowel (A, E, I, O, U) থাকলে তার পূর্বে an বসে। যেমন:

That is an orange. I took an apple.

 

3. H যখন কোন word এর শুরুতে বসে তা যদি আ, অ, এ এর মত উচ্চরিত হয় তখন a নাহয়ে an হবে। যেমন:

It took me an hour. Jobayer is an honest boy.

 

4. শব্দের প্রথমে যদি Vowel থাকে এবং তা যদি ‘ইউ’ এর মতো উচ্চারণ হয় তাহলে তার পূর্বে A বসবে। যেমন:

He is a European. Abdullah is a university student.

 

5. O দিয়ে গঠিত সকল শব্দের পূর্বে an বসে। শুধুমাত্র one যুক্ত শব্দের পূর্বে a বসে। অর্থাৎ O যখন ‘ওয়া’ -র মতো উচ্চারিত হবে তখন তার পূর্বে a বসে। যেমন:

I saw a one-eyed boy. This is a one-taka note. Hasan is eating an orange. An open-heart surgery.

 

6. Abbreviation বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর Vowel এর মতো উচ্চারিত হলে তার পূর্বে an বসে। অর্থাৎ Consonant দিয়ে কোনো শব্দ শুরু হলে যদি তার উচ্চারণ Vowel এর মতো হয় তাহলে তার পূর্বে an বসবে। যেমন:

Mr. Forhad is an M.P. Abu Tayef is an LL.B. Mehrab is an F.C.P.S.

 

7. Abbreviation বা সংক্ষিপ্ত শব্দের প্রথম অক্ষর যদি Consonant এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে a বসে। যেমন:

Samir is a B.A student. Maksud is a B. Sc student.

 

8. সংখ্যা বা পরিমাণবাচক শব্দ বুঝাতে যেমন: score, couple, dozen, hundred, million ইত্যাদি শব্দসমূহের পূর্বে a বসে। যেমন:

Jayed bought a dozen bananas. Abu Bakar earns a hundred taka a day. At least a million people attended the protest.

 

9. পেশা বা ব্যবসা বুঝাতে a ব্যবহৃত হয়। যেমন:

I am a doctor. She is a nurse. He is a soldier. Ruhabi is a physician.

 

10. কখনো কখনো Preposition অর্থে a ব্যবহৃত হয়। তখন সেই ‘a’ কে Disguised Preposition বলে। যেমন:

The king went a (on) hunting. Mr. Ehsan went a shopping.

 

11. Plural Noun এর পূর্বে few, little, good many, lot of, great many, good deal ইত্যাদি ব্যবহৃত হলে সে সকল Noun এর পূর্বে a বসে। যেমন:

Sadaf has a lot of money. There is a little water in the pond. Araf has read a good deal of books. There are a few books on the table.

 

12. Mr / Mrs / Miss এর পূর্বে a বসে। যেমন:

A Mr. Akbar called at my office. A Mrs. Shabrina sought his help.

13. তুলনা অর্থে Proper Noun যখন Common Noun হিসাবে ব্যবহৃত হয় তখন তার পূর্বে a বসে। যেমন:

You are a Nazrul. I see you are a Bangabandhu.

 

14. Exclamation বুঝাতে what, how, such ইত্যাদির পরে a/an বসে। যেমন:

How nice a bird! What a pretty baby! Such a long queue! What an unhappy man he is!

 

15. অনির্দিষ্ট কোনো Countable singular noun বা noun phrase এর প্রথম অক্ষর Vowel (A, E, I, O, U) হলে এবং তার উচ্চারণ যদি ‘ইউ’ / ‘ওয়া’ এর মতো না হয় তাহলে তাদের পূর্বে an বসে। যেমন:

Abrar took an apple. Samir carried an umbrella.

 

16. সমগ্র জাতি বা শ্রেণি বুঝাতে countable noun এর পূর্বে a/an ব্যবহৃত হয়। যেমন:

A cow is a domestic animal. An owl is ugly to look at.

 

17. মূল্য / দাম, গতি, অনুপাত ইত্যাদি বুঝাতে a/an বসে। যেমন:

Potato sells at taka 40 a kilo. Jihan runs ten miles an hour.

 

18. কোন কোন সময় noun- এর আগে preposition না বসে সেই স্থানে a বা an বসে। যেমন:

We earn ten thousand a month. He takes this medicine four times a day.

 

19. কিছু কিছু phrase- এর আগে a অথবা an বসে। যেমন:

To have a cold, to take a fancy, to take an interest, in a body, in a hurry. In a nutshell, in a fix, in a temper,

20. কোন কোন ক্ষেত্রে verb, noun হিসেবে ব্যবহৃত হলে, তার পূর্বে article বসে।

যেমন Let’s have a walk. Jihan took my car for a drive.

 

21. Singular common noun-এর পূর্বে quite, many, rather, but, not, such ব্যবহৃত হলে noun-এর পূর্বে a/an বসে।  যেমন:

Gulliver’s Travels is quite an interesting book.  Mr. Pavel is rather a gentleman.  You are but a child.  Not a rickshaw is seen on the road.

 

22. Abstract Noun যখন Common Noun- রূপে ব্যবহিত হয় তখন তার পূর্বে a/an বসে। যেমন:

My car is a beauty.

 

23. Adjective-এর পূর্বে so, too ইত্যাদি থাকলে এদের পরে a/an বসে। যেমন:

This is too serious a matter for her to overlook. Iron is so useful a metal. The horse is faithful an animal.

 

Use of Indefinite Article ‘The’

 

1. নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে বুঝাতে ‘The’ বসে। যেমন:

The girl standing in front of you is a nurse. The water of this pond is dirty.

 

2. এক জাতীয় সকলকে বা সমগ্র শ্রেনি / জাতিকে বুঝাতে Singular Common Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The cow is a useful animal. The rose is a nice flower. The cheetah is the fastest animal.

 

3. নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বনভূমি, মরুভূমি, জাহাজ ইত্যাদি নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The Padma is a large river. The Sahara is a desert. They crossed the Atlantic Ocean. The Himalayas are covered with ice.

 

4. মহাকাব্য, ধর্মগ্রন্থ এবং সংবাদপত্রের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

Namir recites the holy Quran. The Daily Star is a daily newspaper. The Shahanama was written by the great poet Ferdousi.

 

5. একক বস্তু যেমন: পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The Earth moves around the Sun. The Moon moves around the Earth.

 

6. দিক বুঝাতে যেমন: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিন এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The sun rises in the east. A horrible sound is coming from the south.

 

7. বিখ্যাত স্থান, অট্টালিকা, রাজনৈতিক দল এবং সম্প্রদায়ের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The Taj Mahal is a mausoleum complex in Agra. The Republican is a political party in the USA.

 

8. জাহাজ, উড়োজাহাজ, ট্রেন ইত্যাদির নামরে পূর্বে ‘The’ বসে। যেমন:

The Titanic sank forever. The Sonar Bangla Express arrived at Chittagong.

 

9. বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The Punjab. The U.S.A. The U.K.

 

10. তারিখের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The 21st of June. The 26th November.

 

11. ক্রমবাচক সংখ্যা (Ordinal Number) এর পূর্বে ‘The’ বসে। যেমন:

Rashed secured the first position in this examination. Bangladesh is the eighth-most populated country in the world.

 

12. জাতি ও সম্প্রদায়ের নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

The rich, the poor, the English, the Muslims

 

13. গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনার নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

Mr. Mukim witnessed the Second World War. The French Revolution changed the appearance of France.

 

14. Superlative Degree এর Adjective এর পূর্বে ‘The’ বসে। যেমন:

Hossain is the best boy in the class. Tahmid is the wisest boy in our locality.

 

15. একই গুণসম্পন্ন ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হলে যার সাথে তুলনা করা হয় তার নামের পূর্বে ‘The’ বসে। যেমন:

Sylhet is the London of Bangladesh. Nazrul is the Byron of Bangladesh.

16. দুইয়ের মধ্যে তুলনা বুঝাতে Adjective এর Comparative Degree এর পূর্বে ‘The’ বসে। যেমন:

Tahsan is the better of the two boys. Abu Rayhan is the younger of the two brothers.

 

17. নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বুঝাতে Abstract Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The honesty of Muhammad (sm) is well-known to all. The kindness of Mohsin is known to all.

 

18. Orchestra, Choir এবং pop group এর পূর্বে ‘The’ বসে। যেমন:

She is a vocal of the miles.

 

19. কতিপয় Collective noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The elite, the peasantry etc.

 

20. Musical Instrument এর পূর্বে ‘The’ বসে। যেমন:

Rahat plays the Piano.

 

21. যে সকল Noun দ্বারা বৃত্তি বা পেশা বুঝায় সে সকল Noun এর পূর্বে ‘The’ বসে। যেমন:

Rashed joined the navy. He joined the army.

 

22. সংখ্যা প্রকাশক যে Word একটা Unit অর্থে বসে তার পূর্বে ‘The’ বসে। যেমন:

Araf buys oranges by the score. Siam sells mangoes by the hundred.

 

23. Singular designation (পদবী / উপাধি) এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The prime Minister, the President, the headmaster.

 

24. Proper Noun এর পূর্বে Adjective থাকলে উক্ত Adjective এর পূর্বে ‘The’ বসে। যেমন:

The great Umar was the second Caliph of Islam.

 

25. ভাষার আগে 'the' বসলে সেই ভাষাভাষীর মানুষ এবং জাতিকে (national name) বোঝানো হয়।

যেমন The Chinese are laborious. The French played well.

 

26. শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ বুঝতে possessive adjective এর পরিবর্তে the বসে। যেমন:

Ruhabi pulled Samir by the ear. Rashed hit me in the leg.

 

27. (Abstract idea) প্রকাশ করার জন্য কোন কোন Adjective এবং Common Noun- এর আগে ‘ the ' বসে। যেমন:

Do not walk in the dark. Check the beast in you. I felt the father in Mr. Rabiul.

 

28. Surname এর Plural form এর আগে the ব্যবহৃত হলে তখন সেই নির্দিষ্ট পরিবারের সকল সদস্যকে বুঝায়। যেমন:

The Khans are coming today.

 

29. কোন কোন ক্ষেত্রে Common noun- কে গুরুত্ব দেওয়ার জন্য এবং তাকে superlative- এর force দেওয়ার জন্য তার আগে the বসে। যেমন:

He is the leader of the time. Rihan is the student of the year.

 

30. আর little বলতে প্রায় কিছুই (পরিমাণ) বুঝায় না। a little বলতে সামান্য পরিমাণ বুঝায় এবং the little বলতে সামান্য পরিমাণ তবে তার সবটুকু বুঝায়। যেমন:

I have little ice. (চাল নাই বললেই চলে)

I have a little rice. (সামান্য চাল)

I have the little rice. (সামান্য চাল তবে সবটুকু।

 

Omission of Articles (যেসব ক্ষেত্রে article বাদ দিতে হবে)

 

1. স্বাভাবিক অর্থে proper noun এর পূর্বে কোন article বসে না। যেমন: the Dhaka (Incorrect), Dhaka (correct) the Habib (Incorrect), Habib (correct)

 

2. স্বাভাবিকভাবে material noun এর পূর্বে কোন article বসে না। যেমন: The gold (Incorrect:), gold (correct) the milk (Incorrect), the water (Incorrect), water (correct)

 

3. স্বাভাবিকভাবে abstract noun এর পূর্বে কোন article ব্যবহৃত হয় না। যেমন: The truthfulness (Incorrect), truthfulness (correct), the bravery (Incorrect), bravery (correct)

 

Note: Proper noun এর পূর্বে a/ an/ the বসলে এবং material / abstract noun এর পূর্বে the বসলে এগুলো common noun হয়ে যায়। আবার, abstract noun এর পূর্বে adjective থাকলে adjective এর পূর্বে article বসে।

He died a peaceful death.

 

4. সমগ্র জাতি বুঝাতে plural noun এর পূর্বে কোন article বসে না। যেমন: Trees give us furniture. (Trees = সকল/ যে কোন গাছ)

 

5. প্রশ্নবোধক বাক্যে common noun এর পূর্বে sort of/ kind of/ species of থাকলে এরপরে article বসে না। যেমন:

What kind of behavior is it? (of a behavior হবে না)

 

6. মুখ্য উদ্দেশ্যে school, prison, mosque, church, court, sea, college, market, bed, hospital, temple ইত্যাদি স্থান ব্যবহৃত হলে এদের পূর্বে article বসে না। যেমন:

Abrar walks to college. (শিখতে বা শেখাতে)|

কিন্তু জায়গাগুলোতে যদি অন্য উদ্দেশ্যে যাওয়া অর্থে ব্যবহৃত হয় তখন article বসে। যেমন:

I went to the school to meet the principal.

 

7. মানবজাতি অর্থে man এবং woman এর পূর্বে এবং নিজের father, mother, brother, sister, uncle, aunt, baby, cook, nurse (cook = our cook; nurse = our nurse) ইত্যাদির পূর্বে article বসে না। যেমন:

Man is mortal. Mother is cooking. Baby is crying.

 

8. বস্তু নিজের বা যাকে বলা হচ্ছে, তার নিজের বাড়ি বুঝালে home এর পূর্বে article বসে না। যেমন:

I come home.

কিন্তু home এর পরে বর্ণনামূলক phrase বা clause থাকলে home এর পূর্বে the বসে। যেমন:

She was married in the home of his uncle.

 

9. খেলার নাম এবং daily routine এর অংশ হিসেবে খাবার সংক্রান্ত নামের পূর্বে article বসে না।

They play football. Tahsin had lunch at 2:00 pm.

 

10. Road এর নামের পূর্বে the বসলেও street, avenue, park, palace, square (চত্ত্বর) ইত্যাদির নামের পূর্বে article বসে না।

Kazi Nazrul Islam Avenue, College Street, Ramna Park, Doel Square.

কিন্তু রাস্তার নামের শেষে road শব্দটির উল্লেখ থাকলে তার পূর্বে the বসে। যেমন:

Rihan bought a shop on the Mirpur Road.

 

11. Case in apposition এর পূর্বে the বসে না। যেমন:

Mr Tahmid, Professor of English, is a very talented man.

 

12.  সাধারণত পদবি হিসেবে ব্যবহৃত শব্দ complement হিসেবে বসলে তার পূর্বে article বসে না। যেমন:

We made him captain. We elected him chairperson. Mr. Araf became principal of the college.

 

13. Festivals এবং seasons এর নামের পূর্বে the বসে না। যেমন:

Winter, summer, spring, autumn, (কিন্তু, the rainy season), Eid-ul-Fitr, Christmas, New Year’s Day.

 

14. পর্বতমালা বা দ্বীপপুঞ্জের নামের পূর্বে the বসলেও একটি মাত্র পর্বত বা দ্বীপের নামের পূর্বে the বসে না। এছাড়াও হ্রদ (lake) এর নামের পূর্বে article বসে না। যেমন:

Mount Everest, St. Martin, Hatiya, Lake Baikal.

 

15. Transitive verb এবং তার object নিয়ে গঠিত কিছু phrase এ article বসে না। যেমন:

Take heart, lose heart, take offense, catch fire, catch cold, send word, cast anchor, set sail ইত্যাদি।

 

16. Preposition এবং তার object নিয়ে গঠিত কিছু phrase এ article বসে না। যেমন:

From door to door, from hand to mouth, on foot, by land/ water/ river/ air, by bus/ train/ boat/ steamer/ ship, at home, at noon, at night, at sunrise, at dawn/ day break, at dinner, at ease, by day, by night, by afternoon, by name ইত্যাদি।

 

17. বিখ্যাত কোন গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পূর্বে থাকলে the বসে না। কিন্তু লেখকের নাম পূর্বে না থাকলে the বসে। যেমন: The Agnibina of Nazrul or Nazrul’s Agnibina.

 

18. ভাষার নামের পূর্বে the বসে না। যেমনঃ English is an international language. কিন্তু ভাষার পরে Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:

The English language is very interesting to learn.

 

19. রোগের নামের পূর্বে the বসে না। যেমন: Cholera has broken out in the village.

Exceptional: (ব্যতিক্রম): The gout, the measles, the mumps.

 

20. দিন বা মাসের নামের পূর্বে the বসে না।

 

21. Allah or God-এর নামের পূর্বে article বসে না। যেমন: Allah has created this earth.

 

22. শরীরের অঙ্গ-প্রতঙ্গ এবং পোশাক-পরিচ্ছদ ইত্যাদির পূর্বে the বসে না। কারণ তারা Possessive Adjective. যেমন: Raise your right hand. Rashed took off his shirt.

 

23. Possessive Case-এর পরে কোন Noun থাকলে তার পূর্বে the বসে না। যেমন: It is my book.

 

24. ভ্রমণ সম্পর্কিত যানবহান বা ভ্রমণ পথের পূর্বে article বসে না। যেমন: by bus, by train, by launch,

by air, by sea, by water, by river ইত্যাদি।

 

Repetition of Articles (Article এর পুনরাবৃত্তি)

 

1. And দ্বারা যুক্ত একাধিক noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে প্রথমটির আগে article বসে। আর যদি তা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে প্রত্যেকটির আগেই article বসে। যেমন:

The Chairman and Secretary is going to meet the Principal. (Same person)

The Chairman and the Secretary is going to meet the Principal. (Different persons)

Mohammad (sm) was a great teacher and reformer. (Same person)

 

2. একাধিক adjective একটি noun-কেই বিশেষিত করলে প্রথম adjective-এর আগে article বসে। যেমন:

Oli Ullah has a red and white shirt. (One shirt)

 

4. কিন্তু একাধিক adjective একাধিক noun-কে বিশেষিত করলে প্রতিটি adjective-এর আগেই article বসবে। যেমন: Habib has a red and a white shirt. (Two shirts)

 

4. তুলনা করার সময় (comparison) যদি দুটি noun একই object-কে নির্দেশ করে তাহলে article প্রথম noun-এর আগে বসে, আর যদি দুটি noun আলাদা আলাদা object- কে নির্দেশ করে, তবে প্রতিটি noun-এর আগেই article বসে। যেমন:

Hari is a better batsman than bowler. (Same person)

Different persons-এর ক্ষেত্রে: He is a better scientist than a politician.

5. দুটি Comparative, Adverb হিসাবে ব্যবহৃত হলে উভয় ক্ষেত্রে the বসে। যেমন: The sooner, the better.

 

Articles-এর কিছু ব্যতিক্রমধর্মী নিয়ম

 

1. Never use an article before Real Nouns:

Real noun এর আগে কখনো article ব্যবহার করা উচিত না । যেমন: মানুষ, স্থান, দেশ, ভাষা, পাঠ্য বিষয়, পাহাড়, হ্রদ, মহাদেশ প্রভৃতির নাম। (names of people, places, countries, languages, academic subjects, mountains, lakes, islands, continents, etc.) যেমন:

Incorrect: The Argentina played really.

Correct: Argentina played really.

Incorrect: She is learning the Chinese.

Correct: She is learning Chinese.

Incorrect: She is good at the Mathematics.

Correct: She is good at Mathematics.

 

***This rule has few exceptions in the following cases:

নিচে এই নিয়মের কিছু ব্যাতিক্রম দেয়া হল:

A union of countries (কিছু দেশের সংযুক্তি) যেমন: the United States, the Netherlands etc.

A group of some lakes (কিছু হ্রদের সমাহার) যেমন: the East African lakes, etc.

Ranges of mountains (পর্বতমালা) যেমন: the Rockies or the Andes, etc.

Island chains (দ্বীপপুঞ্জ) যেমন: the Hebrides, the Canary Islands, etc.

Names of oceans, seas, and rivers (সাগর, মহাসাগর, নদীর নাম) যেমন: the Ganges, the Pacific, the Atlantic, etc.

Points on the globe (গ্লোবের বিন্দু) যেমন: the North Pole, the South Pole, etc.

Geographical areas (ভৌগোলিক স্থান) যেমন: the East, the West, the Middle East, etc.

Peninsulas, forests, deserts, and gulfs (উপদ্বীপ, বন, মরুভুমি, উপসাগর) যেমন: the Iberian Peninsula, the Black Forest, the Sundarbans, the Sahara, the Persian Gulf, etc.

 

2. Implied Article or Zero Article:

কখনো কখনো কিছু নির্দিষ্ট noun এর আগে article থাকেনা, কিন্তু article বুঝায় । এদেরকে implied article/ zero article বলে। যেমন:

Incorrect: Let’s go for a long drive tonight.

Correct: Let’s go for long drive (Correct)

Incorrect: The fortune favors the brave.

Correct: Fortune favors the brave. (Correct)

Incorrect: The perseverance is a valuable quality of human.

Correct: Perseverance is a valuable quality of human.

 

3. আর্টিকেল কিন্তু আমাদের parts of speech-এর একটা অংশ। আর্টিকেল হচ্ছে একরকম adjective!

4. আর্টিকেল নিয়ে আরো বিস্ময়কর আরেকটা তথ্য হচ্ছে যে, আর্টিকেলের পরিবর্তন vowel বা consonant মেনে চলে না! এটি মেনে চলে vowel বা consonant এর শব্দ বা sound এর ভিত্তিতে!

5. এজন্যেই আসলে University এর আগে an না বসে a বসে, honest এর আগে a না বসে an বসে! তেমনি কোন ডিগ্রি যেমন MBA, BBA এর আগের আর্টিকেলও নির্ধারিত হয় শব্দ দিয়েই!

***কিছু কিছু ভাষায় আর্টিকেল একদমই নেই! রুশ আর জাপানিরা তাদের ভাষায় কোন আর্টিকেলের ছিটেফোঁটাও রাখে নি! তারা সম্ভবত তাদের শিশুদের আর্টিকেল শিখার যে কষ্ট তা দিতে চায় না!

 

নিম্নলিখিত Noun/adjective এর পূর্বে article বসে না

Incorrect: They made a fun of it.

Correct: They made fun of it.

Incorrect: I went to Khulna by the road.

Correct: I went to Khulna by road.

Incorrect: He got the poem by the heart.

Correct: He got the poem by heart.

Incorrect: We elected him the chairman.

Correct: We elected him chairman.

Incorrect: All the men are mortal.

Correct: All men are mortal.

Incorrect: What kind of a man are you?

Correct: What king of man are you?

Incorrect: He is suffering from the fever.

Correct: He is suffering from fever.

Incorrect: I heard a good news.

Correct: I heard good news.

Incorrect: She did it with a great difficulty.

Correct: She did it with great difficulty.

Incorrect: He is going to Dhaka on a business.

Correct: He is going to Dhaka on business.

Incorrect: Eggs are sold by the dozens.

Correct: Eggs are sold by dozens.

Incorrect: The pen is not in a good condition.

Correct: The pen is not in good condition.

Incorrect: He takes a great care of his health.

Correct: He takes great care of his health.

Incorrect: The iron is a useful metal.

Correct: Iron is a useful metal.

Incorrect: Habib is the captain of our team.

Correct: Habib is captain of our team.

Incorrect: The mother land is the part and parcel of a man.

Correct: The mother land is part and parcel of a man.

Incorrect: Mr. Karim, the headmaster of our school is a learned man.

Correct: Mr. Karim, headmaster of our school is a learned man.

Incorrect: Doctor Nurul Islam always practices the medicine.

Correct: Doctor Nazrul Islam always practices medicine.

Incorrect: We should worship the Allah.

Correct: We should worship A

           

     

 

Posted by Md Rubayet Hossain

          


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form