Number
যে Noun বা pronoun দ্বারা কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বা পরিমাণ বুঝায় তাকে number বলে। অন্যভাবে যদি বলি, number বা বচন শব্দটি মূলত noun বা pronoun-কে বুঝায় এবং ব্যক্ত করে যে, noun বা pronoun-টি সংখ্যায় এক না একাধিক।
Number দুই প্রকার:
1. Singular Number (একবচন)
2. Plural Number (বহুবচন)
1. Singular Number: যে word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একটি মাত্র সংখ্যা প্রকাশ করে তখন তাকে singular number বলে। অর্থাৎ singular number দিয়ে শুধু একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝানো হয়।
যেমন: Boy, girl, man, cat, dog, book, teacher, life, photo ইত্যাদি।
2. Plural Number: যে word বা শব্দ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর একাধিক সংখ্যা প্রকাশ করে, তখন তাকে plural number বলে। অর্থাৎ plural number দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বুঝিয়ে থাকে।
যেমন: Boys, girls, men, cats, dogs, books, teachers, lives, photos ইত্যাদি।
Singular number থেকে plural number এ পরিবর্তন করার নিয়মসমূহ:
1. সাধারণত Singular number এর শব্দের শেষে “s” যুক্ত করে plural number এ পরিবর্তন করা যায়। যেমন:
Singular Plural
Teacher Teachers
Apple Apples
Book Books
Boy Boys
Girl Girls
Table Tables
Pen Pens
Eye Eyes
2. যে সকল Singular number এর শেষে s, ss, sh, ch, o, z বা x থাকে তাদেরকে Plural করার সময় তাদের শেষে es যুক্ত করতে হয়। যেমন:
Singular Plural
Fox Foxes
Princess Princesses
Box Boxes
Ass Assess
Bush Bushes
Dish Dishes
Bench Benches
Tax Taxes
3. Noun এর পরে যদি y হয় এবং এর পূর্বে যদি একটি Consonant থাকে তাহলে y এর স্থানে ‘ies’ যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Fairy Fairies
Berry Berries
City Cities
Spy Spies
Party Parties
Family Families
4. কিন্তু Noun এর পরে যদি y হয় এবং এর পূর্বে যদি একটি Vowel থাকে তাহলে y অপরিবর্তিত থাকবে এবং y এর সাথে শুধু ‘s’ যোগ করে Plural করতে হবে। যেমন:
Singular Plural
Schoolboy Schoolboys
Birthday Birthdays
Monkey Monkeys
Play Plays
Boy Boys
Day Days
Joy Joys
Lay Lays
5. Noun এর পরে যদি ‘f’ বা ‘fe’ থাকে তাহলে Plural করার সময় ‘f’ বা’fe’ এর জায়গায় ‘ves’ হবে। যেমন:
Singular Plural
Knife Knives
Leaf Leaves
Loaf Loaves
Life Lives
Wife Wives
Yourself Yourselves
Wolf Wolves
Shelf Shelves
Thief Thieves
6. কিন্তু যদি Noun এর শেষে ief, iff, oof, ulf, eef ইত্যাদি থাকে তবে তখন শুধু s লাগিয়ে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Cliff Cliffs
Roof Roofs
Reef Reefs
Hoof Hoofs
Proof Proofs
Gulf Gulfs
Chief Chiefs
7. Noun এর শেষে ‘o’ থাকলে এবং ‘o’ এর পূর্বে একটি Consonant থাকলে তখন শব্দের শেষে es যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Hero Heroes
Echo Echoes
Negro Negroes
Potato Potatoes
Mango Mangoes
Volcano Volcanoes
8. কিন্তু ‘o’ এর পূর্বে যদি Vowel থাকে তাহলে শুধু ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Bamboo Bamboos
Radio Radios
Cuckoo Cuckoos
Yahoo Yahoos
Shampoo Shampoos
9. Noun এর শেষে ‘ful’ থাকলে তখন শব্দের শেষে শুধু ‘s’ যোগ করে Plural করা হয়। যেমন:
Singular Plural
Houseful Housefuls
Bellyful Bellyfuls
Armful Armfuls
Cupful Cupfuls
Spoonful Spoonfuls
Mouthful Mouthfuls
10. কিছু Noun এর মধ্যে Vowel পরিবর্তন করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Woman Women
Man Men
Foot Feet
Tooth Teeth
Mouse Mice
Louse Lice
11. কিছু Compound Noun এর শেষে শুধু ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Book-case Book-cases
Major-general Major-generals
Forget-me-not Forget-me-nots
12. কিছু Compound Noun এর প্রধান শব্দটির শেষে ’s’ যোগ করে Plural করতে হয় এবং Noun দুটি যদি প্রধান হয় তাহলে প্রথম শব্দটির মধ্যে Vowel পরিবর্তন করতে হবে আর দ্বিতীয় শব্দটির শেষে ‘s’ যোগ করে Plural করতে হয়। যেমন:
Singular Plural
Sister-in-law Sisters-in-law
Passer-by Passers-by
Step-sister Step-sisters
Woman-servant Women-servants
Man-servant Man-servants
