The Case
কোন sentence এ verb এর সাথে ঐ sentence এর noun, pronoun বা অন্যান্য word এর যে সম্পর্ক থাকে, তাকে case বা কারক বলে। যেমন:
Rihan is sleeping
I study at Somonia Arabic Madrasah.
Mr. Mukim teaches us Mathematics.
উপরের sentence গুলোতে ‘sleeping’ ‘study’ এবং ‘teaches’ এই verb গুলোর সাথে sentence গুলোর অন্যান্য word এর সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কই হল case বা কারক। নিচে case এর একটি ছক দেয়া হল:
|
Person |
Nominative |
Objective |
Possessive Adjective |
Possessive Objective |
|
First Person |
I |
Me |
My |
Mine |
|
We |
Us |
Our |
Ours |
|
|
Second Person |
You |
You |
Your |
Yours |
|
Third Person
|
He |
Him |
His |
His |
|
She |
Her |
Her |
Hers |
|
|
They |
Them |
Their |
Theirs |
|
|
It |
It |
Its |
Its |
|
|
Rihan |
Rihan |
Rihan’s |
Rihan’s |
|
|
Who |
Whom |
Whose |
|
Case প্রধানত চার প্রকার। যথা:
1. Nominative Case (কর্তৃকারক)
2. Objective Case (কর্মকারক)
3. Possessive or Genitive Case (সম্বন্ধ পদ)
4. Vocative Case or Nominative Case of Address (সম্বোধন পদ)।
1. Nominative Case: সাধারণত Verb-কে কি বা কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে nominative case বলে। অন্যভাবে যদি বলি, যে noun বা pronoun sentence এ verb এর কাজ পরিচালনা করে, তাকে nominative case বা কর্তৃকারক বলে। যেমন:
Abu Bakar walks to madrasah. (কে (who) মাদরাসায় যায়? উত্তর: আবু বকর)
উপরোক্ত বাক্যটিতে আবু বকর যাওয়ার কাজটি করছে।
Nominative Case আটভাবে ব্যবহৃত হতে পারে। যেমন:
Noun Nominative case হিসেবে ব্যবহৃত হয়– Abdullah goes to madrasah regularly.
Pronoun Nominative case হিসেবে ব্যবহৃত হয় – He came last night.
Adjective Nominative case হিসেবে ব্যবহৃত হয় – The rich are not always happy.
Infinitive Nominative case হিসেবে ব্যবহৃত হয় – To err is human.
Gerund Nominative case হিসেবে ব্যবহৃত হয় – Walking is good exercise.
Verbal noun Nominative case হিসেবে ব্যবহৃত হয় – The reading of the newspaper is a good habit.
Phrase Nominative case হিসেবে ব্যবহৃত হয় – A man of letters came here.
Clause Nominative case হিসেবে ব্যবহৃত হয় – What he says is known to all.
2. Objective Case: সাধারণত Verb-কে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে objective case বলে। অন্যভাবে যদি বলি, যখন কোন noun বা pronoun কোন verb বা preposition এর object হিসেবে ব্যবহৃত হয়, তখন ঐ noun বা pronoun কে objective case বা কর্মকারক বলে। যেমন:
I saw him in the fair. (Him verb এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই him objective case)
He laughed at me. (Me preposition এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই me objective case)
Objective case আবার দুই প্রকার:
1. Accusative case: কোন sentence এ verb এর object রূপে যদি বস্তুবাচক noun বসে, তাকে accusative case বলে। যেমন: Pavel bought a pen. (Pen বস্তুবাচক noun)
2. Dative case: কোন sentence এ verb এর object রূপে যদি ব্যক্তিবাচক noun বসে, তাকে dative case বলে। যেমন:
We found the child (The child ব্যেক্তিবাচক noun)
Objective Case-ও আটভাবে ব্যবহৃত হতে পারে। যেমন:
Noun Objective case হিসেবে ব্যবহৃত হয়– I met Sadaf the day before yesterday.
Pronoun Objective case হিসেবে ব্যবহৃত হয় – We called him many times..
Adjective Objective case হিসেবে ব্যবহৃত হয় – Rich people neglect the poor.
Infinitive Objective case হিসেবে ব্যবহৃত হয় – Jayed wants to go home.
Gerund Objective case হিসেবে ব্যবহৃত হয় – I love reading books.
Verbal noun Objective case হিসেবে ব্যবহৃত হয় – I like the reading of the newspaper.
Phrase Objective case হিসেবে ব্যবহৃত হয় – He met a man of letters.
Clause Objective case হিসেবে ব্যবহৃত হয় – I understand what he says.
3. Possessive or Genitive Case: Sentence এ অবস্থিত কোন noun বা pronoun এর সাথে অন্য কোন noun বা pronoun এর যে সম্বন্ধ বা অধিকার প্রকাশ করে তাকে possessive case বলে । এটি whose বা ‘কার’ প্রশ্নের উত্তর দেয়। যেমন:
This is my house. (কার বাড়ি? উত্তর: আমার।)
Possessive Case এর গঠন ও ব্যবহার:
1. সাধারণত প্রাণী বা অপ্রাণীবাচক Noun এর পূর্বে ‘of’ বসিয়ে possessive case গঠন করা হয়। যেমন:
He is a friend of Namir.
The leg of the table was broken.
The water of the sea looks blue.
2. তবে প্রাণিবাচক Noun এর শেষে (‘s) যোগ করেও possessive case গঠন করা যায়। যেমন:
The man in white is Rakin’s father.
3. অপ্রাণীবাচক Noun এর শেষে (‘s) যোগ হয়না । যেমন:
The mobile’s power button is not functioning. (Incorrect)
The power button of the mobile is not functioning. (Correct)
4. Plural noun এর শেষে ‘s’ থাকলে শুধু apostrophe (‘) যোগ করে possessive case গঠন করা যায়। যেমন:
Boys’ school, Girls’ school ইত্যাদি।
5. Compound noun এর শেষের word টির পরে (‘s) যোগ করে possessive case গঠন করতে হয়। যেমন:
I am in my father-in-law’s house now.
It is my brother-in-law’s car.
6. যখন অচেতন পদার্থে ব্যক্তিত্ব আরোপ করা হয়, তখন অচেতন পদার্থবোধক noun এর শেষে (‘s) বসাতে হয়। যেমন: Fortune’s favour, Death’s door ইত্যাদি।
7. সময় দূরত্ব, পরিমাপ, ওজন বাচক noun এর শেষে (‘s) যোগ করতে হয়। যেমন:
A week’s leave, a year’s length, a kilo’s weight.
8. কত গুলো বিশেষ বিশেষ phrase এর possessive করতে noun এর শেষে (‘s) বসে । যেমন:
To one’s heart’s content.
9. One, every day, nobody এর সাথে (‘s) যোগ করে possessive গঠন করতে হয়। যেমন:
One should do one’s duty.
10. শেষে ‘s’ বিহীন plural noun এর possessive করতে apostrophe (’s) যোগ করে possessive করতে হয়। যেমন: Women’s strength, children’s park, men’s park, people’s republic.
11. শেষে ‘s’ যুক্ত singular noun এর শেষে শুধু apostrophe যোগ করে possessive করা হয়। যেখানে স-ধ্বনি একাধিক থাকে। যেমন: Jesus’ speech, Keats’ poem.
12. And দ্বারা যুক্ত একাধিক noun যৌথ অধিকার প্রকাশ করলে শেষের noun টির সাথে (’s) যোগ করতে হয়। যেমন:
Mr. Mukim and Mr. Omar’s flat. Tahsin and Tahsina’s father.
13. সাধারণত ব্যক্তির ক্ষেত্রে (’s) বসিয়ে বা তার পূর্বে of বসিয়েও possessive করা যায়। যেমন:
Abrar’s book or The book of Abrar.
4. Vocative Case: যে noun কে সম্বোধন করে কোন কিছু বলা হয়, তাকে vocative case বলে। যেমন:
Mohammad, come here. My friends, sit down.
Written by Md Rubayet Hosaain
