Voice কাকে বলে? Voice কত প্রকার ও কী কী?

 Voice

 

Verb এর যে রূপ তার subject সক্রিয় (active) না নিষ্ক্রিয় (passive) তা নির্দেশ করে তাকে voice বা বাচ্য বলে। অর্থাৎ ক্রিয়া প্রকাশের ভাব বা ধরনকে voice বা বাচ্য বলে।

 

Voice দুই প্রকার। যথা:

1. Active Voice – কর্তৃবাচ্য

2. Passive Voice – কর্মবাচ্য

 

1. Active Voice: Subject নিজে সক্রিয় বা active হয়ে কোন কাজ সম্পন্ন করলে তাকে active voice বলে। যেমন:

Samir writes a letter.

2. Passive Voice: Subject নিজে কোন কাজ সম্পন্ন না করে নিষ্ক্রিয় বা passive অবস্থায় থেকে অন্যকে দিয়ে সম্পন্ন করে এর ফল ভোগ করলে তাকে passive voice বলে। যেমন:

A letter is written by Samir.

 

Active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

a) সাধারণত যেকোন ধরণের active voice কে passive voice এ রূপান্তর করতে হলে active voice এর subject টি passive voice এর object হয়ে যায় এবং object টি subject এ পরিবর্তন হয়।

b) Subject ও tense অনুসারে auxiliary verb/be verb হয় এবং মূল verb এর past participle হয়

 

Voice পরিবর্তন করার জন্য যেসব auxiliary verb/to be verb ব্যবহৃত হয় সেগুলো নিচের ছকে দেয়া হল:

 

All indefinite tenses

 

a) Present indefinite – am, is, are.

b) Past indefinite – was, were.

c) Future indefinite – shall be, will be.

 

All continuous tenses

 

a) Present Continuous- am being, is being, are being.

b) Past Continuous – was being, were being

c) Future Continuous - shall be being, will be being.

 

All perfect tenses

 

a) Present Perfect – has been, have been.

b) Past Perfect- had been.

c) Future Perfect- shall have been, will have been.

Present perfect continuous /past perfect continuous /future perfect continuous tense এর সাধারণত passive form এর ব্যবহার নেই বললেই চলে।

 

 

নিচে সব Tense এর Voice Change করার নিয়ম দেখানো হল

 

Present Indefinite Tense

 

Structure: Object as subject + am/is/are + v3+ by + subject as object.

 

Active: We learn English in Somonia Arabic Madrasah.

Passive: English is learnt by us in Somonia Arabic Madrasah.

 

Present Continuous Tense

Structure: Object as subject + am being/is being/are being + v3+ by + subject as object.

 

Active: We are learning English in Somonia Arabic Madrasah.

Passive: English is being learnt by us in Somonia Arabic Madrasah.

 

Present Perfect Tense

Structure: Object as subject + have been/ has been + v3+ by + subject as object.

 

Active: We have learnt English in Somonia Arabic Madrasah.       

Passive: English has been learnt by us in Somonia Arabic Madrasah.

 

Note: Present perfect continuous tense এর সাধারণত কোনো passive form থাকে না, তাই এই tense এর voice পরিবর্তনের কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।

 

Past Indefinite Tense

Structure: Object as subject + was/were + v3+ by + subject as object.

 

Active: We learnt English in Somonia Arabic Madrasah.

Passive: English was learnt by us in Somonia Arabic Madrasah.

 

Past Continuous Tense

Structure: Object as subject + was being/were being + v3+ by + subject as object.

 

Active: We were learning English in Somonia Arabic Madrasah.

Passive: English was being learnt by us in Somonia Arabic Madrasah.

 

Past Perfect Tense

Structure: Object as subject + had been + v3+ by + subject as object.

 

Active: We had learnt English in Somonia Arabic Madrasah.

Passive: English had been learnt by us in Somonia Arabic Madrasah.

 

Note: Past perfect continuous tense এর সাধারণত কোনো passive form থাকে না, তাই এই tense এর voice পরিবর্তনের কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।

 

Future Indefinite Tense

Structure: Object as subject + shall be/will be + v3+ by + subject as object.

 

Active: We will learn English in Somonia Arabic Madrasah.

Passive: English will be learnt by us in Somonia Arabic Madrasah.

 

Future Continuous Tense

Structure: Object as subject + shall be being/will be being + v3+ by + subject as object.

 

Active: We will be learning English in Somonia Arabic Madrasah.

Passive: English will be being learnt by us in Somonia Arabic Madrasah.

Note: বর্তমান আধুনিক ইংলিশে Future continuous tense এর passive voice এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।

 

 

Future Perfect Tense

Structure: Object as subject + shall have been /will have been + v3+ by + subject as object.

 

Active: We will have learnt English in Somonia Arabic Madrasah.

Passive: English will have been learnt by us in Somonia Arabic Madrasah.

Note: বর্তমান আধুনিক ইংলিশে Future perfect tense এর passive voice এর ব্যবহার প্রায় নেই বললেই চলে।

 

Note 2: Future perfect continuous tense এর সাধারণত কোনো passive form থাকে না, তাই এই tense এর voice পরিবর্তনের কোনো ব্যবহার হয় না বা ব্যবহার নেই।

 

 

Modal Verb যুক্ত Active Voice-কে Passive করার নিয়ম

 

Modal verbs/semi-modals (may, might, can, could, must, ought to, going to) যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Object as subject + may, might, can, could, must, ought to, going to এর পরে be + v3+ by + subject as object.

 

Active: He should meet you.

Passive: You should be met by him.

Active: Hasan must pass the exam.

Passive: The exam must be passed by Hasan.

Active: They are going to repair the shop.

Passive: The shop is going to be repaired by them.

 

Imperative Sentence যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম:

 

Imperative Sentence শুরু করার আগে নিচের ছকটি একবার দেখে নাও:

শুধু verb দিয়ে বাক্য শুরু হলে

Let........be

Do not দিয়ে বাক্য শুরু হলে

Let not.........be

Never দিয়ে বাক্য শুরু হলে

Let never.........be

Always দিয়ে বাক্য শুরু হলে

Let.............be...........always.

বাক্যে Please/Kindly থাকলে

You are requested to (এখানে Let এবং be বসানোর প্রয়োজন নেই)

Let দিয়ে বাক্য শুরু হলে

Let………be

 

Rule 1: শুধু মাত্র মূল verb দিয়ে বাক্য শুরু হয় এমন active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Let + object as subject + be + v3.

 

Active: Switch off the light.

Passive: Let the light be switched off.

 

Rule 2: Do not দিয়ে বাক্য শুরু হয় এমন active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Let not + object as subject + be + v3.

 

Active: Do not insert the SIM card.

Passive: Let not the SIM card be inserted.

 

Rule 3: Let এর পর যদি কোন ব্যক্তিবাচক object (me, us, you, them, him, her) থাকে, তাহলে নিচের নিয়মে active voice কে passive voice এ পরিবর্তন করতে হয়:

Structure: Let + object as subject + be + v3 + by + let এর পরের ব্যক্তিবাচক object.

 

Active: Let him write the letter.

Passive: Let the letter be written by him.

 

Rule 4: Never যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Let never + object as subject + be + v3.

 

Active: Never judge a book by its cover.

Passive: Let never a book be judged by its cover.

 

বিঃদ্রঃ অনেকেই Never যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করতে নিচের নিয়মটি অনুসরণ করে থাকে।

Structure: Let not + object as subject + ever be + v3.

Active: Never judge a book by its cover.

Passive: Let not a book ever be judged by its cover.

 

Rule 5: মূল verb এর পর যদি কোন ব্যক্তিবাচক object (me, us, you, them, him, her) থাকে এবং তার পরে অন্য একটি বস্তুবাচক object থাকে, তাহলে নিচের নিয়মে active voice কে passive voice এ পরিবর্তন করতে হয়:

Structure: Let + direct object টি বসবে + be + v3 + for/to + মূল verb এর পরের ব্যক্তিবাচক object.

 

Active: Buy him a laptop.

Passive: Let a laptop be bought for him.

Rule 6: Please/kindly যুক্ত active voice কে passive voice এ রূপান্তর করার নিয়ম:

Structure: You are requested + to + active sentence এর মূল verb + অন্যান্য অংশ (যদি থাকে)

 

Active: Please sit down.

Passive: You are requested to sit down.

 

Interrogative sentence যুক্ত active voice কে passive voice-এ রূপান্তর করার নিয়ম

 

Rule 1: Structure: Active sentence এর object টি subject হিসেবে বসবে + সেই subject অনুযায়ী একটি auxiliary verb subject এর আগে বসবে + subject এর পর verb (3) বসবে + preposition (by) + active sentence এর subject-টি passive voice-এর object হিসেবে বসবে।

 

Active: Have you seen him lately?

Passive: Has he been seen by you lately?

 

অথবা আরো সহজে করতে চাইলে নিচের নিয়মটি অনুসরণ করতে পার:

 

Active: Did the boy finish the work?

Assertive: The boy finished the work.

Assertive এর passive: The work was finished by the boy.

Passive এ পরিবর্তন: Was the work finished by the boy?

 

Rule 2: Who যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Who এর পরিবর্তে By whom + tense ও person অনুযায়ী auxiliary verb + object as subject + অনেক সময় tense অনুযায়ী কর্তার পরে be/ being/ been বসাতে হয় + V3 +?

 

Active: Who is helping the poor child?

Passive: By whom is the poor child being helped?

 

Rule 3: Whom যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Whom এর পরিবর্তে who + tense ও person অনুযায়ী auxiliary verb + V3 + by + subject as object +?

 

Active: Whom did he beat?

Passive: Who was beaten by him?

 

Rule 4: What যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: What + tense ও person অনুযায়ী auxiliary verb + V3 + by + subject as object +?

 

 

Active: What do you mean?

Passive: What is meant by you?

 

 

Rule 1: Double object যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: দুইটা object এর যে কোন একটি subject করতে হয় (personal object কে subject এ পরিবর্তন করলে ভাল) + v3 + tense ও person অনুযায়ী auxiliary verb + প্রদত্ত বাকি object টি বসে + by + active voice এর subject টি object রুপে হয়।

 

Active: They gave me some advice.

Passive: I was given some advice by them.

 

Rule 2: Subject + verb + object + present participle যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Object as subject + tense ও person অনুযায়ী auxiliary verb + v3 + present participle যুক্ত অংশটি + by + subject as object.

 

Active: He saw them stealing the phone.

Passive: They were seen stealing the phone.

 

Rule 3: Intransitive verb যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

সাধারণত intransitive verb এর passive voice হয় না। তবে intransitive verb এর পরে preposition যুক্ত হয়ে যদি group verb গঠন করে এবং তা intransitive verb হিসেবে ব্যবহৃত হয় তাহলে নিচের নিয়মে passive করা যায়

Structure: Object টি subject + tense অনুযায়ী Auxiliary verb + v3 + প্রদত্ত preposition + by + subject টির object

 

Active: The bus ran over the school boy.

Passive: The school boy was run over by the bus.

Active: He laughed at the poor man.

Passive: The poor man was laughed at by him.

 

Rule 4: Complex and compound sentence যুক্ত active voice কে passive voice এ রূপান্তরের সময় উভয় clause এর voice পরিবর্তন করতে হয়।

Active: I know that you broke the glass.

Passive: It is known to me that the glass was broken by you.

Active: He told me that he had bought a new phone.

Passive: I was told that a new phone had been bought by him.

Note: Active voice “people say” দিয়ে শুরু হলে “It is said” দিয়ে passive voice করাই ভাল। যেমন:

 

Active: People say that Dhaka is the city of mosques

Passive: It is said that Dhaka is the city of mosques.

 

Rule 5: Factitive object/complementary object যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Factitive object/complementary object (select, elect, nominate, make, call, name) ইত্যাদি transitive verb থাকা সত্ত্বেও সম্পূর্ণ রুপে অর্থ প্রকাশ করতে পারে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত object আনতে হয়। এইরুপ অতিরিক্ত object কে Factitive object/Complementary object বলে।

Structure: নামবাচক object টির (me, us, you, them, him, her) object টি subject হয় + tense ও person অনুযায়ী auxiliary verb + v3 + factitive object + by + subject as object

 

Active: They made me captain.

Passive: I was made captain by them.

Active: We call him liar.

Passive: He is called liar by us.

 

Rule 6: Reflexive object (myself, ourselves, yourselves, yourself, themselves, himself, herself) যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Active voice এর subject টি অপরিবর্তিত অবস্থায় passive voice এর subject হিসেবে বসবে + tense ও person অনুযায়ী auxiliary verb + v3 + by + reflexive object বসবে।

 

Active: He slapped himself.

Passive: He was slapped by yourself.

 

Rule 7: One + should যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: Object as subject + should be + v3.

 

Active: One should do one’s duty.

Passive: Duty should be done.

Active: One should speak the truth.

Passive: Truth should be spoken.

 

Rule 8: Cognate object যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Cognate object এর সংজ্ঞা: কিছু intransitive verb তাদের সমার্থক object নিয়ে transitive verb হিসেবে ব্যবহৃত হয়। এ ধরনের object কে cognate object বলে।

Structure: Object টি subject + tense অনুযায়ী auxiliary verb + v3 + by + subject টির object.

 

Active: Abrar ran a race.

Passive: A race was run by Abrar.

 

Rule 9: Agree, be anxious, arrange, determine, be determined, decide, demand, + infinitive + object

Structure: প্রদত্ত active voice এর subject + মূল verb + that + infinitive এর পরের object + should be + infinitive এর পরের verb এর v3.

Active: He decided to buy the latest iPhone.

Passive: He decided that the latest iPhone should be bought.

Active: Araf agreed to sell his old phone.

Passive: Araf agreed that his old phone should be sold.

Rule 10: Gerund combinations অর্থাৎ advise/ propose/ recommend/ suggest + gerund + object যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: প্রদত্ত active voice এর subject + মূল verb + that + gerund এর পরের object টি + should be + প্রদত্ত gerund টি verb এ রূপান্তরিত হয়ে v3 বসে।

 

Active: I suggested taking the medicine.

Passive: I suggested that the medicine should be taken.

 

Rule 11: Infinitive যুক্ত active voice কে নিচের নিয়মে passive voice এ রূপান্তর করতে হয়:

Structure: প্রদত্ত active voice এর subject + মূল verb + infinitive এর পরের object (যদি থাকে) + to be + infinitive এর পরের verb এর past participle.

 

Active: I want you to help the old man.

Passive: I want the old man to be helped by you.

 

Written by Rubayet Hossain 


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form