Tense কাকে বলে? Tense কত প্রকার ও কী কী?

 Tense

 

আমরা সবাই জানি, কোন কাজ ঘটার সময়কে Tense বলে। অর্থাৎ কোন কাজটি বর্তমানে ঘটে, কোনটি অতীতে ঘটেছিল এবং কোনটি ভবিষ্যতে ঘটবে তা আমরা Tense এর মাধ্যমেই জানতে পারি। ইংরেজিতে Tense অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে এই Tense-কে ইংরেজি ভাষার প্রাণ বা Soul of English বলা হয়।

 

Tense তিন প্রকার। যথা:

1. Present Tense

2. Past Tense

3. Future Tense

 

1. Present Tense: বর্তমানকালে কোন কাজ সংঘটিত হয়, হচ্ছে বা হয়েছে বুঝালে তাকে present tense বলে। Present tense চার প্রকার। যথা:

1. Present Indefinite Tense বা Simple Present Tense

2. Present Continuous Tense বা Present Progressive Tense

3. Present Perfect Tense

4. Present Perfect Continous Tense

 

2. Past Tense: অতীতকালে কোন কাজ সংঘটিত হয়েছিল বা হচ্ছিল বুঝালে তাকে past tense বলে। Past tense চার প্রকার। যথা:

1. Past Indefinite Tense বা Simple Past Tense

2. Past Continuous Tense বা Past Progressive Tense

3. Past Perfect Tense

4. Past Perfect Continous Tense

 

3. Future Tense: ভবিষ্যতকালে কোন কাজ সংঘটিত হবে, হতে থাকবে বা হয়ে থাকবে ইত্যাদি বুঝালে তাকে future tense বলে। Future tense চার প্রকার। যথা:

1. Future Indefinite

2. Future Continuous Tense

3. Future Perfect Tense

4. Future Perfect Continous Tense

 

উপরোক্ত প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা Tense কিভাবে সনাক্ত করতে হয় তা শিখে নিব। তাহলে tense আমাদের কাছে আজীবনের জন্য সহজ হয়ে যাবে ইন-শা-আল্লাহ। আমরা কখনো চাইলেও ভুলতে পারব না।

 

(Tense সনাক্ত করার সবচেয়ে সহজ উপায়)

 

গঠনপ্রণালী নিয়ে আলোচনা শুরু করার আগে জেনে নেয়া যাক কোনটা বর্তমান কালের ঘটনা, কোনটা অতীত কালের ঘটনা বা কোনটা ভবিষ্যত কালের ঘটনা।

আমি কোন বইয়ের গতানুগতিক নিয়ম অনুসরণ করে Tense চেনার উপায়গুলো উল্লেখ না করে সম্পূর্ণ নিজের মত করেই নিয়মগুলো উল্লেখ করছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। তোমাদের বুঝার সুবিধার্থে আমি প্রথমে অতীত কাল, পরে ভবিষ্যত কাল এবং এর পর বর্তমান কাল চেনার উপায় নিয়ে আলোচনা করছি।

 

(Past Tense বা অতীত কালের ঘটনা চেনার সবচেয়ে সহজ উপায়)

 

 সাধারণত অতীতকালে যেসব কাজ ঘটে গেছে এবং যার ফলাফল আর বিদ্যমান নেই এধরণের বাক্য গুলোকেই Past Tense বা অতীত কাল বলা হয়। কোন বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল, লে, লাম, ত, তে, তাম এই ছয়টি থেকে একটিও থাকে তাহলে তা চোখ বন্ধ করে Past Tense বা অতীত কালের ঘটনা হিসেবে ধরে নিতে হবে। যেমন:

 

আমি তাকে নামাজ পড়তে দেখেছিলাম। (লাম)

I saw him praying.

সে তার মাকে সাহায্য করেছিল। (ল)

She helped her mother.

লোকটি নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করত। (ত)

The man used to perform tahajjud salat regularly.

 

উপরোক্ত তিনটি বাক্যতেই ল, লে, লাম, ত, তে, তাম থেকে যথাক্রমে লাম, ল, ত রয়েছে। সুতরাং অতীত কালের প্রতিটি বাক্যের বাংলা ক্রিয়ার শেষে এই ছয়টি থেকে একটি না একটি থাকবেই থাকবে। তাহলে আশা করছি বাংলায় Past Tense চিনতে আর ভুল হবেনা ইন-শা-আল্লাহ।

 

**এবার তোমরা অতীত কালের এমন একটি বাক্য বের করার চেষ্টা করে দেখতো যেটার বাংলা বাক্যের শেষে ল, লে, লা, ত, তে, তাম এর বাইরে যায়! যদি খুজে পাও তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেনা। J

 

(Future Tense বা ভবিষ্যত কালের ঘটনা চেনার সবচেয়ে সহজ উপায়)

 

সাধারণত যেসব কাজ এখনো ঘটেনি, ভবিষ্যতে ঘটবে সেসব কাজগুলোকে Future Tense বা ভবিষ্যত কাল বলা হয়। অতীত কালের মত Future Tense বা ভবিষ্যত কাল চেনারও খুব সহজ দুটি উপায় আছে। উপায় দুটি হল, ভবিষ্যত কালে যেসব ঘটনা ঘটবে তার সবগুলো বাংলা বাক্যের শেষে ব, বে বেন (যদি আপনি বুঝায়) ইত্যাদি থাকবে। যেমন:

 

আমরা এখন জোহরের সালাত আদায় করব।

We will say/offer/perform our Duhr salat/prayer now.

আমিনা একটু পর কুরআন তেলাওয়াত করবে।

Amina will recite the holy Qur’an after a little while.

তারা আজকে মসজিদটি পরিষ্কার করবে।

They will clean the mosque/masjid today.

 

একটু লক্ষ্য করলে দেখতে পাবে উপরের সবগুলো বাংলা বাক্যের শেষেই কিন্তু ব এবং বে রয়েছে। এভাবেই প্রতিটি Future Tense যুক্ত বাংলা বাক্যের শেষে ব অথবা বে থাকবে। সুতরাং আশা করি Future Tense বা ভবিষ্যতকাল চিনতে এখন আর অসুবিধা হবেনা। 

 

এখন তুমি এমন একটা ভবিষ্যত কালের বাক্য খুজে বের করার চেষ্টা কর যেখানে ব এবং বে থাকবেনা।

 

(Present Tense বা বর্তমানকালের ঘটনা চেনার যাদুকরী উপায়)

 

যদি তোমরা Past এবং Future Tense চেনার টেকনিকসমূহ আয়ত্ত করে ফেলতে পার, তাহলে Present Tense চেনা তোমাদের জন্য পান্তা ভাতের মত সহজ মনে হবে। এখন চল জেনে নেয়া যাক কিভাবে Present Tense চিনব আমরা। আমরা Past এবং Future Tense চেনার মোট ৮ টি কৌশল শিখেছি। আর তা হল ল, লে, লাম, ত, তে, তাম, ব, বে। মজার বিষয় হচ্ছে, এই ৮ টির বাইরে বাংলা বাক্যের শেষে যা কিছু থাকবে তার সবটাই Present Tense বা বর্তমানকাল। বিশ্বাস নাহলে তুমি নিজে নিজে কিচ্ছু বাক্য বল যার বাংলা বাক্যের শেষে উপরোক্ত ৮টি থাকবেনা। চলো আমরা কিছু উদাহরণ দেখি। যেমন:

 

মানুষ খুব কমই আল্লাহর শুকরিয়া আদায় করে। (করেএ)

People seldom give thanks to Allah.

আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতার চেয়ে বেশি ভালবাসেন। (বাসেনএন)

Allah loves us more than our parents.

মুসলিমরা সবক্ষেত্রে আল্লাহর উপর ভরসা করে। (করেএ)

Muslims depend on Allah in all matters.

 

উপরের উদাহরণ তিনটি লক্ষ্য করলে দেখবে উক্ত বাংলা বাক্যগুলোর শেষে এ পাওয়া যায়। সুতরাং যেসব বাংলা বাক্যের শেষে ল, লে, লাম, ত, তে, তাম, ব, বে এই ৮টি না থেকে অন্যকিছু থাকবে সেসব বাক্যগুলো সাধারণত Present Tense বা বর্তমানকাল হয়। আশা করি Present Tense চিনতে তোমাদের আর কষ্ট হবেনা।

 

এবার বাংলায় নিজে নিজে কিছু বাক্য বল যেগুলো Present Tense এ পড়ে। তাহলে বিষয়টি আরো ভালোভাবে আয়ত্তে চলে আসবে। 

 

(এখন আমরা Tense-এর বার প্রকার গঠনপ্রণালী সম্পর্কে জানব)

 

Present Indefinite Tense

 

Structure: Subject + main verb + object + others

এই Tense আমরা বর্তমান সময়ে ঘটে এমন অভ্যাসগত কোন কাজ যেটা নিয়মিত বা প্রায় সময় করা হয়, নিত্তনৈমিত্তিক কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অদূর বা নিকট ভবিষ্যতে ঘটবে এমন কাজ ইত্যাদি ভাবগুলো প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি। এবার কয়েকটি উদাহরণ দেখা যাক। যেমন:

 

আবু মুসা প্রতিবছর তার সম্পদের যাকাত আদায় করে।

Abu Musa pays zakat on his wealth every year.

না বোধক: আবু মুসা প্রতিবছর তার সম্পদের যাকাত আদায় করে না।

Negative: Abu Musa does not pay zakat on his wealth every year. (does not/doesn’t)

প্রশ্নবোধক: আবু মুসা কি প্রতিবছর তার সম্পদের যাকাত আদায় করে?

Interrogative: Does Abu Musa pay zakat on his wealth every year?

নাবোধক-প্রশ্নবোধক: আবু মুসা কি প্রতিবছর তার সম্পদের যাকাত আদায় করে না?

Negative-Interrogative: Doesn’t Abu Musa pay zakat on his wealth every year?

Or, Does Abu Musa not pay zakat on his wealth every year?

 

এবার একই নিয়মে নিচের বাক্যটিকে না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

আল্লাহর ইচ্ছাতেই এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র আবর্তন করে।

All the planets and stars of this universe + revolve + by the will of Allah.

 

***মূল verb যুক্ত কোন বাক্যের Subject 3rd person singular number হলে সেক্ষেত্রে না-বোধক এবং প্রশ্নবোধক করার ক্ষেত্রে auxiliary verb হিসেবে does ব্যবহার করতে হয়। এবং বাকি সব ক্ষেত্রে do দিয়ে করতে হয়।

 

(Subject, Verb এবং Object চেনার সহজ উপায়)

 

উপরোক্ত বাক্যটিতে “এই মহাবিশ্বের সব গ্রহ নক্ষত্র” হলো Subject. কারণ একটা বাক্যে কাজের কর্তা কি/কে/কারা এসব দেখেই বুঝে নিতে হয়। বাংলা বাক্যটিকে যদি প্রশ্নবোধক বাক্যে তৈরি করা হয় তাহলে Subject, verb, object ইত্যাদি বেরিয়ে আসবে। যেমন মহাবিশ্বের কি বা কোন জিনিসগুলো আল্লাহর ইচ্ছায় আবর্তন করে?  উত্তর হবে- সব গ্রহ নক্ষত্র। তাহলে সব গ্রহ নক্ষত্র হল subject. এবার যদি প্রশ্ন করি সব গ্রহ নক্ষত্র আল্লাহর ইচ্ছায় কি করে? উত্তর হবে- আবর্তন করে। তাহলে এখানে আবর্তন করা হল verb. তাহলে এভাবেই subject, verb, object এসব বের করতে হবে। এক কথায় কে/কারা/কি দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে শব্দ আসবে সেটাই subject. আর যেসব শব্দ দ্বারা কোন কাজ করা, ধরা, যাওয়া, হওয়া ইত্যাদি বুঝায় সেসব শব্দগুলোই verb হয়ে থাকে। আর সাবজেক্ট বা কর্তা যে কাজটি করে সেটাই হল object. নিচে আর কিছু উদাহরণ দেয়া হল:

 

আব্দুল্লাহ নিয়মিত কুরআন তিলাওয়াত করে।

Abdullah recites the Qur'an regularly.

 

এই বাক্যটিকে যদি প্রশ্নবোধক করা হয় তাহলে প্রশ্ন আসে কে তিলওয়াত করে? উত্তর হবে আব্দুল্লাহ। তাহলে এর আগে আমরা জেনেছি কে/কারা/কি এসব দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে শব্দ আসে তা হল subject. এর পর প্রশ্ন হবে আব্দুল্লাহ কি করে? উত্তর হবে তিলওয়াত করে।তাহলে এখানে তিলওয়াত করা হল verb. এর পর প্রশ্ন হবে কি তিলওয়াত করে? উত্তর হবে কুরআন। তাহলে কুরআন হল object. আশা করি বিষয়টি বুঝতে পেরেছ তোমরা। নিচে আরো কয়েকটা উদাহরণ দেয়া হল।

 

উমর (রা) প্রায় অর্ধ পৃথীবি শাসন করেন। (ঐতিহাসিক সত্য)

Umar (Ra) rules over half the world.

আগামী মাসে রমজান শুরু হবে। (নিকট ভবিষ্যত)

Ramadan begins next month.

 

Note: Present tense এ subject third person singular হলে main verb এর সাথে s, es বা ies যুক্ত হয়। এখন প্রশ্ন হল কখন s, es বা ies হয়? খুব সহজ! যেসব verb এর শেষে s, ss, o, x, z, sh, ch থাকে সেসব verb গুলোর সাথে es যুক্ত হয়। আর যেসব verb এর শেষে সাধারণত y থাকে সেসব verb এর শেষে y এর স্থলে ies হয়। যেমন:

 

একজন মুসলিম আমল করার আগে হাদিসের সনদ যাচাই করে।

A Muslim verifies the authenticity of a hadith before acting on it. (মূল শব্দ হলো verify).

 

এক নজরে person চিনে নেয়া যাক:

1st Person = I, we

2nd Person = You

3rd Person = I, We & You ছাড়া পৃথীবির বাকি সব 3rd Person, হয় singular নাহয় plural. শুধুমাত্র 3rd person singular subject গুলোর জন্য verb এর সাথে s, es বা ies যুক্ত হয়। বাকি subject গুলোর সাথে কিছুই যুক্ত হবেনা। আশা করি বুঝতে পেরেছো।

 

এখন তোমরা নিজে নিজে কিছু বাক্য তৈরি করার চেষ্টা কর।

 

Give thanks- শুকরিয়া আদায় করা। Perform salat/prayer- সালাত আদায় করা। Recite- তিলাওয়াত করা। Authenticity- সনদ, সত্যতা। Perform/act on- আমল করা। Verify- যাচাই করা।

 

Present Continuous Tense

 

Structure: Subject + am/is/are + verb এর base form + ing + object + others.

বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বুঝালে তাকে Present Continuous Tense বলা হয়। মনে রাখতে হবে কাজটি এখনো চলছে, শেষ হয়নি। বাংলায় ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছে, তেছেন, চ্ছ, চ্ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছেন, ইত্যাদি থাকে। যেমন:

 

আবু বকর নামাজ পড়াচ্ছে। (কাজটি চলছে, শেষ হয়নি)

Abu Bakar is leading the prayer.

আবু বকর নামাজ পড়াচ্ছে না।

Negative: Abu Bakar is not leading the prayer. (is not/isn’t)

প্রশ্নবোধক: আবু বকর কি নামাজ পডাচ্ছে?

Interrogative: Is Abu Bakar leading the prayer?

না-বোধক-প্রশ্নবোধক: আবু বকর কি নামাজ পড়াচ্ছে না?

Negative-Interrogative: Isn’t Abu Bakar leading the prayer?

Or, Is Abu Bakar not leading the prayer?

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

বাংলাদেশের মানুষ প্রতিনিয়ত আল্লাহর সাথে শিরিক করছে।

The people of Bangladesh are constantly associating partners with Allah.

Or, The people of Bangladesh are constantly doing shirk with Allah.

বাংলাদেশে অনেক মাদানী আলেম মানুষকে শিরক আর বিদাত সম্পর্কে সতর্ক করে যাচ্ছেন।

Many Madani scholars in Bangladesh are warning people about shirk and bid’at. (Innovation বিদাত)

 

Note: শিরিক, বিদাত ইত্যাদি শব্দের ইংরেজি প্রতিশব্দ ব্যবহার করার চেয়ে shirk, bid’at এভাবে ব্যবহার করাই শ্রেয়, যেন সবাই বুঝতে পারে। কারণ মানুষ এসব শব্দের সাথেই বেশি পরিচিত।

 

Warn- সতর্ক করা। Innovation- বিদাত Remember- স্মরণ করা, যিকির করা। Dhikr- যিকির। Associate/set up partners- শরীক করা

 

Present Perfect Tense

 

Structure: Subject + have/has + verb এর past participle form + object.

কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু কাজটির ফলাফল এখনো বিদ্যমান আছে- এরূপ বুঝালে Present Perfect Tense হয়। সাধারণত এই ধরণের বাংলা বাক্যের শেষে এছ, এছি, এছে, এছেন, ইয়াছি ইত্যাদি থাকে। যেমন:

 

তারা মাজারটি ভেঙ্গে দিয়েছে। (এছে)

They have demolished the shrine.

না-বোধক: তারা মাজারটি ভেঙ্গে দেয়নি।

They have not demolished the shrine. (have not/haven’t)

প্রশ্নবোধক: তারা কি মাজারটি ভেঙ্গে দিয়েছে?

Interrogative: Have they demolished the shrine?

নাবোধক-প্রশ্নবোধক: তারা কি মাজারটি ভেঙ্গে দেয়নি?

Negative-Interrogative: Haven’t they demolished the shrine?

Or, Have they not demolished the shrine?

 

***Have/has যুক্ত যত ধরণের বাক্য আছে সব ধরণের বাক্যকে না-বোধক করতে চাইলে এগুলোর পর not বসিয়ে দিলেই negative হয়ে যায়। এবং প্রশ্নবোধক করতে চাইলে have/has কে subject এর আগে বসিয়ে দিলে প্রশ্নবোধক হয়ে যায়। এবং না-বোধক প্রশ্নবোধক একসাথে করতে চাইলে have/has+not এর contracted form subject এর আগে বসাতে হয়। যেমন:

She has gone. Hasn’t she gone? Or, Has she not gone? দুভাবেই করা যাবে।

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

লোকটি কাদতে কাদতে সিজদায় লুটিয়ে পড়েছে। (এছে)

The man has fallen down in prostration crying

আমি ভিক্ষুকটিকে একটি নতুন জামা কিনে দিয়েছি। (এছি)

I have bought the beggar a new dress.

Note: Subject যদি 3rd person singular number হয় তার জন্য has হয়। বাকি সব subject এর জন্য have হয়।

 

Demolish- ভেঙ্গে দেয়া, ধ্বংস করা। Shrine- মাজার। Prostration- সিজদা। Buy- কেনা, কাউকে কিনে দেয়া।

 

Present Perfect Continuous Tense

 

Structure: Subject + have been/has been + verb এর base form + ing + object + since/for + time.

অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বুঝালে তাকে Present Perfect Continuous Tense বলে। যেমন:

 

আয়েশা সকাল থেকে কুরআন পাঠ করছে।

Ayesha has been reciting the holy Qur’an since morning.

না-বোধক: আয়েশা সকাল থেকে কুরআন পাঠ করছেনা।

Negative: Ayesha has not been reciting the holy Qur’an since morning. (has not/hasn’t)

প্রশ্নবোধক: আয়েশা কি সকাল থেকে কুরআন পাঠ করছে?

Interrogative: Has Ayesha been reciting the holy Qur’an since morning?

নাবোধক-প্রশ্নবোধক: আয়েশা কি সকাল থেকে কুরআন পাঠ করছেনা?

Negative-Interrogative: Hasn’t Ayesha been reciting the holy Qur’an since morning? 

Or, Has Ayesha not been reciting the holy Qur’an since morning?

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

আব্দুল্লাহ গত দুবছর ধরে শুদ্ধভাবে কুরআন পড়া শিখছে।

Abdullah has been leaning to read the Qur’an correctly for the last two years. 

আব্দুল হামিদ বিনা বেতনে দীর্ঘদিন যাবৎ এই মসজিদে খুতবা দিয়ে যাচ্ছেন।

Abdul Hamid has been sermonizing in this mosque for a long time without pay.

 

Note: তোমাদের মনে নিশ্চই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল কখন since হবে বা কখন for হবে। এই সমস্যার সমধান একেক বইয়ে একেকভাবে দেয়া হয়েছে। কিন্তু আমি সমস্ত বই থেকে একটু ভিন্নভাবে এটা বুঝাব যেন তোমরা খুব সহজেই বুঝে নিতে পার। যাইহোক, যেসব সময় গণনা করা যায়না সেসব সময়ের জন্য since বসে। আর যেসব সময় গণনা করা যায় তার জন্য for বসে। যেমন: সকাল থেকে, সন্ধ্যা থেকে, সোমবার থেকে, জানুয়ারি থেকে, ২০০০ সাল থেকে ইত্যাদি সময়গুলো কিন্তু গণনা করা যায়না। এগুলো নির্দিষ্ট দিন, মাস, বছর বা সময়ের নাম মাত্র। তাই এগুলোর জন্য since হবে। কিন্তু যদি বলি দুমাস, চার বছর, এক ঘন্টা, দশ মিনিট ইত্যাদি সময়গুলো কিন্তু গণনা করা যাচ্ছে। তাই এগুলোর জন্য for হবে। আশা করি অনেকের দীর্ঘদিনের সমস্যা সমাধান হয়ে গেছে।

 

Sermon- খুতবা। Sermonize- খুতবা দেয়া। Without pay- বিনা বেতনা, বিনা মজুরিতে বা বিনা পারিশ্রমিকে। Correctly- শুদ্ধভাবে। For the last two years- গত দুবছর ধরে।

 

Past Indefinite Tense

 

Structure: Subject + verb এর past form + object + others.

অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বিদ্যমান নেই এরূপ বুঝালে তাকে Past Indefinite Tense বা Simple Past Tense বলে। যেমন: 

 

 

আব্দুর রাজ্জাক গত বছর হজ্ব করেছিল।

Abdur Razzak performed Hajj last year.

না-বোধক: আব্দুর রাজ্জাক গত বছর হজ্ব করেনি।

Negative: Abdur Razzak did not perform Hajj last year.

প্রশ্নবোধক: আব্দুর রাজ্জাক কি গত বছর হজ্ব করেছিল?

Interrogative: Did Abdur Razzak perform Hajj last year?

নাবোধক-প্রশ্নবোধক: আব্দুর রাজ্জাক কি গত বছর হজ্ব করেনি।

Negative-Interrogative: Didn’t Abdur Razzak perform Hajj last year?

Or, Did Abdur Razzak not perform Hajj last year?

 

Note: Subject এর পর main verb এর past form থাকলে এধরণের বাক্যকে negative এবং interrogative করার জন্য auxiliary verb হিসেবে did ব্যবহার করতে হয়।

 

Perform Hajj- হজ্ব করা। Pilgrimage- হজ্ব।

 

এবার একই নিয়মে নিচের বাক্যটি না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

আয়ান গতরাতে কুরআন পড়েছিল।

Ayaan read the Qur’an last night.

 

 

Past Continuous Tense

 

Structure: Subject + was/were + verb + ing + object.

অতীত কালে কোন কাজ চলছিল বা হচ্ছিল এরূপ বুঝালে তাকে Past Continuous Tense বলে। যেমন:

 

তারা হজ্বে আল্লাহর ঘর তাওয়াফ করছিল।

They were circumambulating the Kaaba during Hajj.

না-বোধক: তারা হজ্বের সময় আল্লাহর ঘর তাওয়াফ করছিলনা।

Negative: They were not circumambulating the Kaaba during Hajj.

প্রশ্নবোধক: তারা কি হজ্বের সময় আল্লাহর ঘর তাওয়াফ করছিল?

Interrogative: Were they circumambulating the Kaaba during Hajj?

নাবোধক-প্রশ্নবোধক: তারা কি হজ্বের সময় আল্লাহর ঘর তাওয়াফ করছিলনা?

Negative-Interrogative: Weren’t they circumambulating the Kaaba during Hajj?

 

Circumambulate- তাওয়াফ করা।

 

এবার একই নিয়মে নিচের বাক্যটিকে না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর।

তারা বৃদ্ধ লোকটিকে সাহায্য করছিল।

They were helping the old man.

 

 

Past Perfect Tense

 

Structure: Subject + had + verb এর past participal form + object + before/after + subject + verb এর past form + object.

অতীত কালের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে ঘটে সেটি Past Perfect Tense এ হয়। আর যেটা অপেক্ষাকৃত পরে ঘটে সেটি Past Indefinite Tense এ হয়। যেমন:

 

সালাত শুরু করার পুর্বে আমি মনে মনে নিয়ত করেছিলাম।

I had made up my mind before I started prayer.

(নিয়ত করার কাজটি আগে হয়েছিল তাই বাক্যটি past perfect tense এ হয়েছে। আর নামাজ পড়ার কাজটি পরে হয়েছিল তাই তা past indefinite tense এ হয়েছে)

না-বোধক: সালাত শুরু করার পুর্বে আমি মনে মনে নিয়ত করিনি।

Negative: I had not made up my mind before I started praying.

প্রশ্নবোধক: সালাত শুরু করার পূর্বে আমি কি মনে মনে নিয়ত করেছিলাম?

Interrogative: Had I made up my mind before I started praying?

নাবোধক-প্রশ্নবোধক: সালাত শুরু করার পূর্বে আমি কি মনে মনে নিয়ত করিনি?

Negative-Interrogative: Hadn’t I made up my mind before I started praying?

 

Note: এই স্ট্রাকচারযুক্ত বাক্যে পুর্বে থাকুক বা পর থাকুক, পূর্বে বা পরের বাংলা অংশকে আগে ইংরেজি করতে হবে। উপরের বাক্যটি খেয়াল করলেই বুঝতে পারবে বিষয়টি। এক্ষেত্রে বাংলা বাক্যে যদি পূর্বে উল্লেখ থাকে তাহলে পূর্বের পরের বাংলা অংশকে আগে past perfect tense এর স্ট্রাকচার দিয়ে ইংরেজি করতে হবে, এবং পরের অংশকে past indefinite tense এর স্ট্রাকচার দিয়ে ইংরেজি করতে হবে। আর যদি পরে শব্দটি থাকে তাহলে এর বিপরীত নিয়ম প্রযোজ্য হবে। যেমন:

 

সে আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়েছিল।

He offered the Maghrib prayer after he had offered Asr.

না-বোধক: সে আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়েনি।

Negative: He did not offer the Maghrib prayer after he had offered the Maghrib prayer.

প্রশ্নবোধক: সে কি মাগরিবের নামাজ পড়ার পর আসরের নামাজ পড়েছিল?

Interrogative: Did he offer the Maghrib prayer after he had offered the Asr prayer?

নাবোধক-প্রশ্নবোধক: সে কি আসরের নামাজ পড়ার পর মাগরিবের নামাজ পড়েনি?

Negative-Interrogative: Did he not offer the Maghrib prayer after he had offered the Asr prayer?

 

নিয়ত করা বা মনস্থির করা- make up one’s mind, intend.

 

নিচের সূত্রটি আয়ত্ত করার মাধ্যমে Past Perfect Tense চিরদিন মনে রাখতে পারবে:

Past Perfect Tense>

before

<Past Indefinite Tense

Past Indefinite Tense>

after

                         <Past Perfect Tense

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

তিনি আজান দেয়ার পর অযু করেছিলেন।

He performed/took ablution after he had given adhan. (আজান দেয়ার ইংরেজি call to prayer দিলেও হবে)

তিনি আজান দেয়ার পূর্বে অযু করেছিলেন।

He had performed/taken ablution before he gave adhan.

 

Future Indefinite Tense

 

Structure: Subject + shall/will + verb এর base form + object.

ভবিষ্যতে কোন কাজ সংঘটিত হবে বুঝালে তাকে Future Indefinite Tense বলে। বাংলায় ক্রিয়ার শেষে ব, বে, বেন ইত্যাদি থাকে। যেমন:

 

আমি আজকে বাবার কবর জিয়ারত করব।

I will visit my father's grave today. (Today বাক্যের শুরুতে বা শেষে বসানো যায়)

না-বোধক: আমি আজকে বাবার কবর জিয়ারত করব না।

Negative: I will not visit my father's grave today.

প্রশ্নবোধক: আমি কি আজকে বাবার কবর জিয়ারত করব?

Interrogative: Will I visit my father’s grave today?

নাবোধক-প্রশ্নবোধক: আমি কি আজকে বাবার কবর জিয়ারত করব না?

Negative-Interrogative:  Won’t I visit my father’s grave today? Or, Will I not visit দিলেও হবে।

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর।

আমরা মৃত্যু অবধি হালাল পন্থায় উপার্জন করব।

We will earn in a legal/halal way till death.

আমরা মুহাম্মাদ (স) কেই একমাত্র আদর্শ হিসেবে মেনে চলব।

We shall follow Muhammad (pbuh) as the only ideal.

তারা আর কখনো মানত করবে না।

They will never make vows again.

 

Make a vow- মানত করা। Visit- জিয়ারত করা। Legal- হালাল। Ideal- আদর্শ। Follow- অনুসরণ করা।

Grave- কবর। Graveyard- কবরস্থান।

 

Future Continuous Tense

 

Structure: Subject + shall be/will be + verb(ing) + object + others.

কোন কাজ ভবিষ্যতে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বুঝালে তাকে Future Continous Tense বলে। বাংলায় ক্রিয়ার শেষে তে থাকব, তে থাকবে ইত্যাদি থাকে। যেমন:

 

আমি সবসময় অসহায়দের সাহায্য করতে থাকব।

I will always be helping the helpless.

না-বোধক: আমি সবসময় অসহায়দের সাহায্য করতে থাকব না।

Negative: I will not always be helping the helpless.

প্রশ্নবোধক: আমি কি সবসময় অসহায়দের সাহায্য করতে থাকব?

Interrogative: Will I always be helping the helpless?

নাবোধক-প্রশ্নবোধক: আমি কি সবসময় অসহায়দের সাহায্য করতে থাকব না?

Negative-Interrogative: Won’t I always be helping the helpless?

 

এবার একই নিয়মে নিচের বাক্যগুলো না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

আমি এভাবেই কুরআন এবং সহীহ হাদিস প্রচার করতে থাকব।

This is how I will be preaching the Qur'an and Sahih Hadith. (This is how- এভাবে)

তারা সর্বদা আল্লাহর রাস্তায় দান-খয়রাত করে যাবে।

They will always be giving charity in the way of Allah.

 

Helpless- অসহায়। Spread/preach- প্রচার করা। This is how- এভাবে। Charity- দান-খয়রাত, যাকাত।

 

Future Perfect Tense

 

Structure: Subject + shall/will + have + verb এর past participle form + object + others.

ভবিষ্যৎ কালে কোন নির্দিষ্ট সময়ের মধ্যে কোন কাজ হয়ে যাবে বুঝালে বা দুটি কাজের মধ্যে যেটি আগে ঘটবে সেটি Future Perfect Tense হয়, এবং পরেরটা Simple Present Tense বা Simple Future Tense এ হয়। যেমন:

 

সে এতক্ষণে আসরের নামাজ শেষ করে থাকবে।

He will have finished the Asr prayer by now.

না-বোধক: সে এতক্ষণে আসরের নামাজ শেষ করে থাকবে না।

Negative: He will not have finished the Asr prayer by now.

প্রশ্নবোধক: সে কি এতক্ষণে আসরের নামাজ শেষ করে থাকবে।

Interrogative: Will he not have finished the Asr prayer by now?

নাবোধক-প্রশ্নবোধক: সে কি এতক্ষণে আসরের নামাজ শেষ করে থাকবে না।

Negative-Interrogative: Won’t he have finished the Asr prayer by now?

 

এবার একই নিয়মে নিচের বাক্যটি না-বোধক, প্রশ্নবোধক এবং প্রশ্নবোধক-নাবোধক করার চেষ্টা কর:

সে এতদিনে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকবে।

He will have converted to Islam by so long.

 

Note: Convert এর পরিবর্তে revert শব্দটা ব্যবহার করাই যথাযথ। কারণ রাসুল (স) বলেন- প্রতিটি আদম সন্তানই দ্বীন ইসলামের উপর জন্ম গ্রহণ করে থাকে। তার মাতা পিতাই তাকে ভিন্ন ধর্মে ধর্মান্তরিত করে।

 

 

Convert- ধর্মান্তরিত করা। Revert- আগের অবস্থায় ফিরে যাওয়া। (এখানে আগের ধর্মে ফিরে যাওয়া বুঝাবে)

 

 

এবার আমরা নিচের ছকের নিয়মগুলো আয়ত্ত করে নেব। এই নিয়মগুলো একবার আয়ত্ত করে নিতে পারলেই যেকোন ইংরেজি বাক্যকে Negative, Interrogative বা Negative-interrogative করা আমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে।

 

Affirmative

Negative

Interrogative

Negative-interrogative

Am-

Is-

Are-

Was-

Were-

 

Example: He is.

am not

is not

are not

was not

were not

 

Example: He is not.

am + subject?

is + subject?

are + subject?

was + subject?

were + subject?

 

Example: Is he?

am + subject + not?

is + subject + not?

are + subject + not?

was + subject + not?

were + subject + not?

 

Example: Is he not?

Have-

Has-

Had-

 

Example: He has.

have not

has not

had not

 

Example: He has not.

have + subject?

has + subject?

had + subject?

 

Example: Has he?

have + subject + not?

has + subject + not?

had + subject + not?

 

Example: Has he not?

Can-

Could-

May-

Might-

Shall-

Should-

Will-

Would-

Must-

Ought to-

Used to-

 

Example: I should

can not

could not

may not

might not

shall not

should not

will not

would not

must not

ought not to

used not to

 

Example: I should not

can

could

may

might

shall

should

will + subject?

would + subject?

must + subject?

ought to + subject?

used to + subject?

 

Example: Should I?

can + subject + not?

could + subject + not?

may + subject + not?

might + subject + not?

shall + subject + not?

should + subject + not?

will + subject + not?

would + subject + not?

must + subject + not?

ought to + subject + not?

used to + subject + not?

 

Example: Should I not?

Do-

Does-

Did-

 

(subject এর পর main verb থাকলে negative/interrogative করতে এই auxiliary verb গুলো ব্যবহৃত হয়)

 

Example: He works

do + not

does + not

did + not

 

 

 

 

 

Example: He does not work.

do + subject + main verb?

does + subject + main verb?

did + subject + main verb?

 

 

 

 

 

Example: Does he work?

do + subject + not + main verb?

does + subject + not + main verb?

did + subject + not +  main verb?

 

 

 

 

 

Example: Does he not work?

বিঃদ্রঃ Negative এবং interrogative করার সময় contracted form ও ব্যবহার করা যাবে। যেমন: He does not/he doesn’t. Does he not work/Doesn’t he work? They are not/they aren’t. Has he not/hasn’t he?

 

 

 

 

Written by Rubayet Hossain 


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form