Verb
যে word বা শব্দ দ্বারা কোন কাজ করা বা হওয়া বুঝায় তাকে verb বলে। Verb শব্দের বাংলা প্রতিশব্দ হলো ক্রিয়া। আর ক্রিয়া বলতে কাজ করাকে বুঝায়। তাই ইংরেজি অথবা বাংলা যে কোনো ভাষার ক্ষেত্রেই Verb বা ক্রিয়া বলতে যেকোনো ধরনের কাজ করাকে বুঝানো হয়। Verb কে ইংরেজি sentence এর হৃদয় বলা হয়। মনে রাখতে হবে যে, Verb ছাড়া কোন sentence গঠন করা সম্ভব নয়। তাই ইংরেজি বাক্য গঠনে verb থাকা আবশ্যক। যেমনঃ write, read, walk, go, come, call ইত্যাদি শব্দগুলো হল verb. এবার কয়েকটি উদাহরণ দেয়া যাক:
I walk to madrasah. (Walk = হাঁটা। আমরা জানি হাঁটা একটি কাজ। তাই walk শব্দটি একি verb)
He called me many times. (Call = ডাকা। তাই call শব্দটি একটি verb)
Verb প্রধানত দুই প্রকার। যথা:
1. Finite verb (সমাপিকা ক্রিয়া)
2. Non-finite verb (অসমাপিকা ক্রিয়া)
1. Finite verb: যে verb বাক্যের অর্থ বা ভাব একা একাই প্রকাশ করতে পারে অর্থাৎ বাক্যের অর্থের পূর্ণতা দিতে পারে এবং verbটি Tense, person ও number অনুযায়ী পরিবর্তিত হয় তাকে সহজ ভাষায় Finite verb বলে। এবার একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি তোমাদের জন্য পরিস্কার করা যাক।
He goes to madrasah.
উপরের বাক্যটিতে verb হল go এবং বাক্যটি present tense-এ আছে এবং বাক্যটির subject হল third person singular number. তাই go verb-টির শেষে tense, person ও number অনুযায়ী es যুক্ত হয়েছে। আমরা জানি, subject third person singular number হলে মূল verb এর শেষে s বা es যোগ করতে হয় যদি বাক্যটি present tense এ থাকে। তাহলে দেখা গেল বাক্যটিতে Verb-টি tense, person ও number অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং বাক্যটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম হয়েছে। তাই verb-টি একটি Finite verb. আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ।
2. Non-finite verb: সহজ ভষায় যদি বলি, Non-finite verb sentence-এ কখনো main verb হিসেবে ব্যবহৃত হতে পারে না। তাই বলা যায়, যে Verb দ্বারা কোন বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না এবং Subject এর Tense, Number ও Person অনুযায়ী verb এর রূপের কোন পরিবর্তন হয় না, তাকে Non-finite Verb বলে। Non-finite verb বাক্যে সাধারণত adjective অথবা adverb হিসেবে কাজ করে কিন্তু verb হিসেবে নয়। এবার নিচের উদাহরণটি লক্ষ্য কর:
Pavel walks to the shop to buy some rice.
বাক্যটিতে walks একটি Finite verb, কারণ তা tense, number ও person অনুযায়ী পরিবর্তিত হয়েছে এবং পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম। কিন্তু, “to buy some rice = কিছু চাল কিনতে” অংশটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম নয়। আর এখানে to buy হল non-finite verb. কারণ এটি বাক্যটিতে tense, person ও number অনুযায়ী পরিবর্তিত হয়নি এবং এটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতেও সক্ষম নয়। এটা সব tense-এ একই রূপে থাকবে, অর্থাৎ tense, number ও person অনুযায়ী এটার কোন পরিবর্তন হবেনা। আর এধরনের verb-কেই non-finite verb বলা হয়। আশা করি বুঝতে পেরেছ।
Finite verb এবং Non-finite verb এর মধ্যে কিছু পার্থক্য ছকের মাধ্যমে তুলে ধরা হল:
|
Finite verb |
Non-finite verb |
|
বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়। |
বাক্যের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। |
|
Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে। |
Tense, person, কিংবা number অনুসারে subject এর সঙ্গে agree করে না। |
|
Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয়। |
Tense, person, কিংবা number অনুসারে এই verb পরিবর্তিত হয় না। |
এবার আমরা উপরোক্ত দুই প্রকার verb সম্পর্কে বিস্তারিত জানব ই-শা-আল্লাহ। উপরোক্ত দুই প্রকার verb-এর আবার বিভিন্ন প্রকারভেদ আছে। নিচে একটি ছকের মাধ্যমে verb এর বিস্তারিত প্রকারভেদ দেখানো হল:
এখন আমরা Finite verb এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। Finite Verb দুই প্রকার। যথা:
1. Principal verb
2. Auxiliary verb
1. Principal verb: যে verb অন্য কোন verb এর সাহায্য ছাড়াই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, তাকে principal verb বলে। Principal verb ছাড়া কোন ইংরেজি বাক্য গঠন হতে পারে না। বাক্যে যখন একটিমাত্র verb থাকে তখন সেটি Principal verb হিসেবে বিবেচিত হয়। যেমন:
I work for a bank.
We went to Chittagong.
উপরের বাক্যগুলোতে work এবং went principal verb. কারণ এই verb গুলো নিজেরাই পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে।
Principal Verb দুই প্রকার। যথা:
1. Transitive verb
2. Intransitive verb
1. Transitive verb: সহজ ভাষায় যদি বলি, যে Verb এর Object থাকে তাকেই Transitive Verb বলে । আরও স্পষ্টভাবে বললে, যে verb একটি object গ্রহণ করা ছাড়া sentence এর অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারেনা তাকে transitive verb বা সকর্কম ক্রিয়া বলে। যেমন:
I run this shop.
We help the old lady.
উপরোক্ত বাক্য দুটিতে run এবং help হল transitive verb. কারণ এরা object গ্রহণ করেছে। Object দুটি হল: this shop ও the old lady.
2. Intransitive verb: Transitive verb এর বিপরীত হল intransitive verb. অর্থাৎ যে verb কোন object গ্রহণ করা ছাড়াই বাক্যে ব্যবহৃত হয়ে পরিপূর্ণভাবে বাক্যের অর্থ প্রকাশ করতে পারে তাকেই intransitive verb বলে। যেমন:
The bay walks.
The dog barks at me.
উপরোক্ত বাক্য দুটিতে walk এবং bark হল intransitive verb. কারণ এরা কোন object গ্রহণ করেনি। দ্বিতীয় বাক্যে “at me” object নয়। Object হতে হয় ব্যক্তিবাচক নাহয় বস্তুবাচক। আশা করি বুঝতে পেরেছ।
2. Auxiliary verb: Auxiliary শব্দের অর্থ হল সাহায্যকারী। সুতরাং, যে Verb এর নিজস্ব কোন অর্থ থাকে না, বরং tense, mood, voice বা sentence গঠনের জন্য principal verb- কে সাহায্য করে তাকে auxiliary verb বলে। যেমন:
The spelling of the book is checked by Mr. Mukim.
I am writing a book.
বাক্য দুটিতে check এবং write হল মূল verb এবং তাদেরকে অর্থ প্রকাশে সাহায্য করছে is এবং am. সুতরাং is এবং am হল auxiliary verb.
Note: কখনো কখনো auxiliary verb (শুধু primary auxiliary) মূল verb হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:
We are friends. He has some water left. (এখানে বাক্য দুটিতে are এবং has মূল verb হিসেবে ব্যবহৃত হয়েছে)
Auxiliary verb আবার দুই প্রকার। যথা:
1. Primary auxiliary
2. Modal auxiliary
1. Primary auxiliary: যে verb বাক্যে অবস্থানুযায়ী কখনো সাহায্যকারী আবার অবস্থানুযায়ী কখনো মূল verb হিসেবে, অর্থাৎ principal verb হিসেবে ব্যবহৃত হয়, তাকে primary auxiliary verb বলে। Primary auxiliary বিভিন্ন Tense গঠনে, না-বোধক বাক্য তৈরীতে ও প্রশ্নবোধক বাক্য তৈরীতে মূল verb-কে সাহায্য করে। বারটি Tense-এর মধ্যে Present Indefinite ও Past Indefinite Tense ব্যতীত সকল Tense গঠন করতেই Primary auxiliary verb-এর প্রয়োজন হয়। Primary auxiliary verb-এর সাহায্য ছাড়া কোন Tense-এর কোন বাক্যকেই প্রশ্নবোধক বাক্য ও না-বোধক বাক্যে পরিণত করা যায় না। যেমন:
He is coming to visit Somonia Arabic Madrasah today. (is = auxiliary verb-টি মূল verb come-কে সাহায্য করছে)
He has his own car. (Has = auxiliary verb-টি মূল verb হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা অন্য কোন verb কে সাহায্য করতে ব্যবহৃত হয়নি)
Primary Auxiliaries গুলো নিচে ছক আকারে দেয়া হল:
|
To be verb |
To have verb |
To do verb |
|
Am, is, are, was, were |
Have, has, had |
Do, does, did |
Primary auxiliary verb-বৈশিষ্ট্যসমূহ:
|
Primary auxiliary verb-এর নিজস্ব কোন অর্থ নেই। এরা Tense গঠনে মূল verb-কে সাহায্য করে। যেমন: He is reading a book. |
|
প্রশ্নবোধক বাক্য তৈরীতে সাহায্য করে। যেমন: Do you study in Somonia Arabic Madrasah? |
|
না-বোধক বাক্য তৈরীতে সাহায্য করে। যেমন: Rihan is not lazy. |
|
Passive voice-এর বাক্য গঠনে সাহায্য করে। যেমন: Somonia Madrasah is managed by Dr. Mohammad Saifullah Madani |
|
মূল verb-কে সাহায্য করা ছাড়াও এই verb গুলো প্রয়োজনে নিজেই মূল verb হিসেবে ব্যবহৃত হতে পারে। The boy is brave enough. |
2. Modal auxiliary: ইংরেজিতে এমন কিছু Verb রয়েছে যেগুলো সক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহন বা প্রদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই সমস্ত Verb গুলোকে Modal Auxiliary বলে। এখন আমরা modal verb গুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব।
তোমরা অনেকেই হয়ত জাননা যে প্রকৃত modal auxiliary verb-এর সংখ্যা আসলে নয়টি। এগুলো হল:
|
Shall |
should |
will |
would |
can |
could |
may |
might |
must |
এছাড়াও নিম্নলিখিত শব্দগুলির modal auxiliary-এর বৈশিষ্ট্য থাকার কারণে, অর্থাৎ তারা modal auxiliary-এর ন্যায় ব্যবহৃত হয় তাই তাদেরকেও modal auxiliary হিসাবে গণ্য করা হয়। এগুলো হল:
|
Ought to |
used to |
be to |
have to |
be going to |
had better |
would rather |
dare |
need |
Modal auxiliary verb-এর বৈশিষ্ট্যসমূহ:
|
1. Modal verb এর প্রকৃত কোন অর্থ নেই। Modal auxiliary কখনো তাদের form পরিবর্তন করেনা। Tense অনুযায়ী s, es, ies যোগ করেনা। যেমন: He should rest now. (He shoulds rest now হবেনা) |
|
2. Not/n’t ব্যবহার করে modal auxiliary গুলো sentence-কে সরাসরি না-বোধক করতে পারে। যেমন: I can’t do this. (Not: I don’t can do this.) |
|
3. তারা অন্যান্য auxiliary verb এর মতই subject-এর আগে বসে inversion এর মাধ্যমে interrogative sentence তৈরি করে। যেমন: Should I come now? |
|
4. যা অবশ্যই ঘটবে তার জন্য কখনও Modal ব্যবহৃত হতে পারেনা। যেমন: The sun rises in the east. (Not “The sun must rise in the east”) |
|
5. Modal auxiliary verb এরপরকখনোন “to” বসেনা। যেমন: He can to do it হবেনা, he can do it হবে। |
|
6. একই Modal verb ভিন্ন ভিন্ন বাক্যে বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। |
|
7. Modal verb বা Modal auxiliary এর পর মূল সবসময় verb এর present form বসাতে হয়। |
এবার আমরা modal verb এর কিছু উদাহরণ দেখব:
|
Can: I can speak English. |
Will: I will buy some grocery. |
|
May: I may sit beside you. |
Would: I would go to the shopping mall. |
|
Shall: I shall solve it. |
Could: I could save the child. |
|
Should: You should do your homework. |
Might: He might join the job. |
|
Must: You must complete the task before sunset. |
|
এখন আমরা Non-finite verb এর প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইন-শা-আল্লাহ। Non-finite verb তিন প্রকার। যথা:
1. Infinitive
2. Participle
3. Gerund
1. Infinitive: Verb এর Present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়। Infinitive-মূলত বিশেষ ধরনের Verb যা বাক্যের মধ্যে Verb এর মতো কাজ করেনা, বরং বাক্যে Noun, Adjective অথবা Adverb এর মতো কাজ করে। Infinitive-বাক্যের মধ্যে Who What এবং Why-এর উত্তর দেয়। Infinitive-গঠিত হয় to+verb এর (present form) দ্বারা। যেমন: To do, to go, to see, to avoil etc.
He loves to swim (noun) (সে সাঁতার কাটতে পছন্দ করে)
The rent to go there is taka 500 (adjective) (সেখানে যাওয়ার ভাড়া ৫০০ টাকা)
My mother can not wait to see me (adverb) (আমার মা আমাকে না দেখে থাকতে পারছেনা)
Infinitive-প্রধানত দুই প্রকার। যথা:
1. Full Infinitive
2. Bare/Zero Infinitive
1. Full Infinitive: Infinitive মূলত to+verb হলে তাকে Full Infinitive বলে। যেমন:
He forgot to buy potato.
The manager asked to postpone the meeting.
Full Infinitive-এর ব্যবহার:
1. Full infinitive সাধারণত কোনো উদ্দেশ্য বা আকাঙ্খা প্রকাশ করতে in order to-এর পরিবর্তে ব্যবহৃত হয়। যেমন:
Zain wanted to see his father.
He is doing this to please his father.
2. Adjectives-হিসেবে: Sentance -এ Noun-এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করতে Full Infinitive-ব্যবহৃত হয়। যেমন:
He needs a nurse to look after his mother.
Would you like something to have?
ব্যাখ্যা: আমাদের একজন nurse-দরকার। কেন? To look after his mother –তার মায়ের দেখাশোনা করার জন্য। সুতরাং nurse-এর অবস্থা সে দেখাশোনা করতে পারে।
3. Adjective-এরপর Infinitive: বাক্যের মধ্যে Adjective-এর পর Full Infinitive ব্যবহৃত হয়। যেমন:
He is happy to see his father.
It is important to know about verbs.
4. বাক্যে Subject হিসেবে: বাক্যে Subject হিসেবে Full Infinitive ব্যবহৃত হয়। যেমন:
To tell a lie is a great sin.
To walk in the morning is a good habit.
5. Too এবং enough-এরপর Infinitive: বাক্যের মধ্যে Too এবং enough-এর পর Infinitive ব্যবহৃত হয়। যেমন:
He has too many friends to help him.
We have enough money to buy that car.
6. Relative Pronoun-এর পর Infinitive ব্যবহৃত হয়: বাক্যে Relative Pronouns (who, whom,what, where, when, how)-এর পর Full Infinitive ব্যবহৃত হয়। যেমন:
He knows how to swim
I don’t know what to do.
কতিপয় verb-এর পর সর্বদা Full Infinitive ব্যবহৃত হয়। verb-গুলোহলো: Afford, agree, aim, appear, arrange, beg, choose, claim, decide, demand, deserve, expect, fail, forget, have, hope, learn, promise, seem, stop, tend, want, wish etc. যেমন:
He agreed to sell his house at that price.
My brother decided to move to Italy.
2. Bare Infinitive: Infinitive যদি to ছাড়া বসে তবে তাকে Bare/Zero Infinitive বা Base form of verb-বলে। যেমন:
He should consider it.
The man made the baby cry.
Bare Infinitive-এর ব্যবহার:
1. Modal Auxiliary verb-এরপর Bare Infinitive-বসে। যেমন:
He can help me.
They should help the blind man.
2. Perception verbs (see, notice, observe, feel, hear)-এরসাথে direct object-থাকলে তার পর Bare Infinitive বসে। আবার causative verbs (make, get, have, obligate, force watch,) এবং Permission verbs (permit, let, allow)-এর পরও Bare Infinitive বসে। যেমন:
I made him clean the room.
Don’t let him escape.
The watchman saw the thief run away.
3. Would rather, had better, rather than এবং sooner than-এর পর bare infinitive ব্যবহৃত হয়। যেমন:
I had better take his advice.
You would rather die than beg.
4. কিছু কিছু Prepositions যেমন: except, but, than ইত্যাদির পর bare infinitive-বসে। যেমন:
I can do everything but cook.
The child did nothing except cry.
2. Participle: কোনো word যখন sentence-এ verb ও adjective এর মত কাজ করে, তখন তাকে Participle বলা হয়। আরেকটু বিস্তারিতভাবে যদি বলি, যে সকল verb-এর প্রকৃত কোন adjective রূপ নেই, সেসব verb-এর শেষে ‘ing’ যুক্ত করে অথবা verb-এর past participle form বা verb এর তিন নাম্বাররূপ ব্যবহার করে যখন adjective-এর মত কাজ করে,তাকে participle বলে। যেমন:
Grandma told us an amusing story last night.
Mr. Omar is a lettered man.
Participle তিন প্রকার। যথা:
1. Present participle
2. Past participle
3. Perfect participle
Present Participle
1. Present participle: Verb-এর present form-এর সঙ্গে ing যুক্ত হয়ে যদি verb ও adjective-এর কাজ করে, তাকে Present Participle বলে। যেমন:
I saw a man stealing the mobile phone.
He jumped from a running bus.
বাক্যে Present participle-এর ব্যবহার:
|
1. Continuous tense গঠন করতে present participle ব্যবহৃত হয়। |
|
2. কোন noun-এর পূর্বে বসে উক্ত noun-এর দোষ, গুণ বা কোন চলমান অবস্থা বুঝাতে present participle ব্যবহৃত হয়। |
|
3. কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বুঝাতে। |
|
4. কোন nounবা pronoun-এর objective case-এর পর participle বসতে পারে। |
|
5. একই subject দ্বারা দুটি কাজ সম্পন্ন করা বুঝাতে present participle ব্যবহৃত হয়। |
|
6. কোন কাজ করার পিছনে কি কারণ, তা বুঝাতে present participle ব্যবহৃত হয়। |
|
7. যেতে যেতে, দৌড়াতে দৌড়াতে, করতে করতে ইত্যাদি বাংলা অর্থ দিতে present participle ব্যবহৃত হয়। |
1. Continuous tense গঠন করতে present participle ব্যবহৃত হয়। যেমন:
We are learing English.
He has been working here for three years.
2.কোন noun-এর পূর্বে বসে উক্ত noun-এর ভাল-মন্দ বা কোন চলমান অবস্থা বুঝাতে: কোন noun-এর আগে বসে উক্ত noun-এর ভাল-মন্দ বা কোন চলমান অবস্থা বুঝানোর জন্য present participle-কে adjective হিসাবে ব্যবহার হয়। যেমন:
He told me an amazing story.
They were trapped inside the burning house.
Painters love painting on the scene of setting sun.
3.কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বুঝাতে: কোন noun-এর পরে বসে উক্ত noun-এর চলমান অবস্থা বা অসমাপ্ত অবস্থা বুঝাতে present participle ব্যবহৃত হয়। যেমন:
There is a bird flying in the sky.
The boy coming here is my brother.
I saw the man crossing the road.
I heard someone singing.
He saw his father walking along the road.
I watched the bird flying away.
4.কোন nounবাকোন pronoun-এর objective case-এরপর। যেমন:
I saw him crossing the road.
They heard him singing.
I saw his him walking along the road.
Note: এই একই ধরনের বাক্যে যদি verb-এর পর pronoun-এর objective case না থেকে pronoun-এর possessive case থাকে তখন verb-ing participle না হয়ে gerund হবে। যেমন:
I saw his crossing the road. – আমি তার রাস্তা পার হওয়া দেখেছি।
They heard his singing. – তারা তার গান শুনেছে।
I saw his walking along the road. – আমি তার রাস্তা দিয়ে হাঁটা দেখেছি।
I do not like their coming here. – আমি তাদের এখানে আসা পছন্দ করিনা।
5.একই subject দ্বারা দুটি কাজ সম্পন্ন করা বুঝাতে: একই subject দ্বারা দুটি কাজ একই সাথে করা বুঝাতে অথবা একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ শুরু করা বুঝানোর জন্য যে verb-ing ব্যবহৃত হয়, তা present participle. যেমন:
Keeping the book in my one hand, I was going to school. [একই subject দ্বারা দুটি কাজ একই সাথে সম্পন্ন হচ্ছে]
Holding the rope, I was trying to climb the tree. [একই subject দ্বারা দুটি কাজ একই সাথে সম্পন্ন হচ্ছে]
Going there, I found him. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]
Reading the book, I shall go to play. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]
Passing the SSC Examination, I shall take admission at college. [একই subject দ্বারা দুটি কাজের মধ্যে একটি কাজ সম্পন্ন করে অপর একটি কাজ করা হচ্ছে]
6. কোন কাজ করার পিছনে কি কারণ তা বুঝাতে:কোন কাজ করার পিছনে কি কারণ, তা বুঝানোর জন্য present participle ব্যবহৃত হয়। যেমন:
Feeling hungry, I went into the kitchen to find something for eating.
Being poor, he didn’t spend much on clothes and shoes.
Knowing that his friends were coming, he cleaned the flat.
He whispered, thinking his brother was still asleep.
7. হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে প্রভৃতি বুঝাতে: হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে প্রভৃতি বুঝাতে present participle ব্যবহৃত হয়। যেমন:
They went away laughing. – তারা হাসতে হাসতে চলে গেল।
The baby came to its mother crying. – শিশুটি কাঁদতে কাঁদতে মায়ের কাছে আসলো।
The students entered the room singing an Islamic song. – ছাত্ররা ইসলামি সঙ্গীত গাইতে গাইতে কক্ষে প্রবেশ করল।
Gerund ও Present participle-এর মধ্যে পার্থক্য: Gerund এবং participle দুটিই none finite verb । দুটির সাথে ing যুক্ত থাকে। তবে gerund noun এর কাজ করে আর present participle adjective এর কাজ করে। নিচে gerund ও participle এর মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-
|
Gerund |
Present Participle |
|
1. মূল Verb-এর সঙ্গে ing যোগ হয়ে তা যদি sentence-এ একই সঙ্গে verb ও noun-এর কাজ করে, তাকে gerund বলে। |
পক্ষান্তরে, Present participle verb-এর সাথে ing যুক্ত হয়ে তা adjective এর কাজ করে। |
|
2. Gerund sentence-এর subject হিসেবে ব্যবহৃত হতে পারে। |
কিন্তু present participle কোন sentence-এর subject হিসেবে ব্যবহৃত হতে পারেনা। |
|
3. Gerund শুধু noun এর কাজ করে। Gerund যখন শুধু noun এর কাজ করে তখন তাকে verbal noun বলে। |
উভয়ই Verb এর কাজ করে, কিন্তু present participle শুধু adjective এর কাজ করে। |
|
4. Gerund হল এমন একটি noun যা verb এর শেষে -ing যুক্ত করে তৈরী করা হয়। একে verbal noun-ও বলে। |
অন্যদিকে, Participle-ও verb এর শেষে -ing যুক্ত করেই করা হয়, কিন্তু এটি verb এর continuous বা progressive form হিসেবে ব্যবহৃত হয়। |
|
5. -ing-যুক্ত verb যদি compound noun তৈরীতে ব্যবহৃত হয়, তবে তা gerund হয়। |
আর ing-যুক্ত verb যদি অসমাপ্ত বা চলমান কাজ বুঝাতে ব্যবহৃত হয়, তবে তা হবে present participle. |
|
6. Gerund কোন sentence-এ ব্যবহৃত হলে উচ্চারণের শেষে তার বাংলা অর্থ দাঁড়ায়: আ,ও ইত্যাদি হয় সাধারণত। যেমন: করা, ঘুমানো, হাঁটা, পড়া, ডাকা, বসা, ব্যায়াম করা ইত্যাদি। যেমন: Walking is good for health. Reading books is a good habit. |
Present participle কোন বাক্যে ব্যবহৃত হলে উচ্চারণের শেষে তার বাংলা অর্থ হয়: ইয়া, এ, ইয়ে তে ইত্যাদি হয় সাধারণত। যেমন: যেতে, ডাকতে ডাকতে, বসতে বসতে, ঘুমিয়ে ঘুমিয়ে ইত্যাদি। যেমন: He came here crying. I saw someone entering the room. |
Past Participle
2. Past participle: Verb-এর past participle form যদি একই সাথে verb এবং adjective-এর কাজ সম্পন্ন করে তাকে past participle বলে। যেমন:
Ruhabi ate a rotten mango.
বাক্যে past participle এর ব্যবহার:
|
1. সব ধরনের Passive voice গঠন করতে past participle ব্যবহৃত হয়। |
|
2. সকল প্রকার Perfect tense গঠনে past participle ব্যবহৃত হয়। |
|
3. কোন কাজ ঘটার কারণ বুঝাতে Past participle ব্যবহৃত হয়। |
|
4. বাক্যে Adjective হিসেবে past participle ব্যবহৃত হয়। |
|
5. Transitive verb (want/have/get) এর direct object পর past participle ব্যবহৃত হতে পারে। |
1. Passive voice গঠনে past participle এর ব্যবহার: সকল প্রকার passive voice গঠন করতে past participle ব্যবহৃত হয়। যেমন:
A book was written.
The work has been done by me.
2. Perfect tense গঠনে past participle এর ব্যবহার: Present perfect, past perfect ও future perfect tense গঠন করতে past participle ব্যবহৃত হয়। যেমন:
We have helped him.
Samir will have reached home.
3. কোন কাজ ঘটার কারণ বুঝাতে past participle এর ব্যবহার: কোন কেন কাজ করা হলো বা কেন কোন কিছু ঘটলো তা বুঝানোর জন্য past participle ব্যবহৃত হয়। যেমন:
Inspired by Dr. Zakir Naik, I started learning about authentic Islam.
4. Adjective হিসেবে past participle এর ব্যবহার: বাক্যে adjective হিসাবে past participle ব্যবহৃত হয়। যেমন:
I received a torn letter.
He bought a broken glass.
5. Transitive verb (want/have/get) এর direct object পর past participle ব্যবহার হতে পারে: কোন Transitive verb (want/have/get) এরপর direct object থাকলে তার পর past participle বসতে পারে। যেমন:
I want the cooked.
Hasan got the letter written by Maksud.
Rihan had his room cleaned.
Perfect Participle
3. Perfect participle: Having-এরপর verb-এর past participle যুক্ত হয়ে তা যদি একইসাথে verb এবং adjective-এর কাজ করে তাকে perfect participle বলে। যেমন:
Having done the work, he took rest.
Perfect participleএর ব্যবহার:
1. একই subject একটা কাজ সম্পন্ন করার পর আরেকটি কাজ করলে যে কাজটা আগে সম্পন্ন হয়, তা প্রকাশ করতে perfect participle ব্যবহৃত হয়। যেমন:
Having taken breakfast, I went to madrasah.
Having bought the new phone, he first phoned me.
2. দুটি বাক্যের subject আলাদা হলে যে বাক্যের কাজটি আগে ঘটে সেটি perfect participle-এ হয়। যেমন:
The sun having set, we returned home.
The rain having stopped, they reached the airport.
