Adverb কাকে বলে? Adverb কত প্রকার ও কী কী?

 Adverb


Noun এবং pronoun-কে যেমন adjective modify করে, ঠিক তেমনি adverb-adjective, verb adverb-কে modify করে। সুতরাং বলা যায়, যে word কোন adjective, verb বা কোন adverb-কে modify করে তাকে adverb বলে। Adverb সাধারণত verb, adjective বা অন্য কোন adverb এর ভাব, অবস্থা, পরিমাণ, সময়, স্থান প্রভৃতি প্রকাশ করেনিচের বাক্যগুলো লক্ষ্য কর:

Araf is a very smart boy.

The rickshaw puller speaks English fluently.

My brother will come here tomorrow.

 

-প্রথম বাক্যে smart নামক adjective কে আরো জোর দিচ্ছে very শব্দটিঅর্থাৎ modify করেছে

-দ্বিতীয় বাক্যে speaks নামক verb টিকে modify করছে fluently শব্দটি

-এর পরের বাক্যে come নামক verb এর স্থান ও সময় বুঝাচ্ছে here tomorrow শব্দদুটি

-উপরের underline করা শব্দগুলো যথাক্রমে verb, adjective, adverb ইত্যাদি Part of Speech কে modify করছে, তাই এগুলো হল adverb.

 

ব্যবহারভেদে Adverb-কে প্রধানত চার ভাগে ভাগ করা হয়। যেমন,

1. Independent or Simple Adverb

2. Interrogative Adverb

3. Relative Adverb

4. Conjunctive Adverb

 

1. Simple Adverb: যে adverb কোন word বা sentence-কে modify করে, তাকে simple adverb বলে। যেমন:

I reached home early. He can run fast.

2. Interrogative Adverb: যে adverb দ্বারা কিছু জিজ্ঞাসা বা জানতে চাওয়া হয় তাকে interrogative adverb বলে। যেমন:

What time is it? When did he come?

3. Relative Adverb: যে adverb পূর্ববর্তী noun এর সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে relative adverb বলেrelative adverb যুক্ত sentence-এ সাধারণত relative adverb-এর পূর্বে একটি antecedent বা noun থাকে, যেটি relative adverb-টির সাথে সম্পর্কিত থাকে। Where, when, why, how, while ইত্যাদি এই শ্রেণির adverb. যেমন: I know the place where he was born.

4. Conjunctive Adverb: যে adverb দুইটি বাক্যাংশের মধ্যে সংযোগ স্থাপন করে, কিন্তু তার পূর্ববর্তী শব্দের সাথে কোন সম্পর্ক বা relation সৃষ্টি করেনা, তাকে conjunctive adverb বলে Where, when, why, how, while ইত্যাদি শব্দগুলি conjunctive adverb. যেমন: He did what he liked.

 

Simple Adverb-কে আবার আট ভাগে ভাগ করা যায়। যথা:

1. Adverb of Manner/Quality

2. Adverb of time

3. Adverb of Place

4. Adverb of frequency/Number

5. Adverb of Degree/Quantity

6. Adverb of Order

7. Adverb of Reason/cause and effect

8. Adverb of Assertion & Negation

 

1. Adverb of Manner:যে adverb কোন কাজ ঘটার ধরন বা কিভাবে কাজটি হয়, হবে, হয়েছে, হচ্ছে, হয়েছিল ইত্যাদি উল্লেখ করে তাকে adverb of manner বলে। এধরণের বেশিরভাগ adverb-এ সাধারণত ly থাকে। এধরণের কিছু adverb হল:

Nicely, beautifully, brutally, slowly, quickly etc. Ly ছাড়াও হতে পারে। যেমন: Fast, well, hard etc.

Hasan and Jihan beautifully performed the Islamic play.

Samir reached home quickly.

Rihan studied hard for the exam.

 

2. Adverb of time: যে adverb কোন কাজ কখন বা কোন সময় ঘটে, ঘটেছে, ঘটবে, ঘটেছিল ইত্যাদি উল্লেখ করে, তাকে adverb of time বলে। এধরণের adverb সাধারণত sentence-এর শুরুতে বা শেষে বসে। এধরণের কিছু adverb হল:

Today, yesterday, tonight, tomorrow, then, sometimes, instantly, formerly, soon, always, now, before, after, daily, never, since, already, presently, often, when etc.

 

Ruhabi came yesterday.

We have never been to Cox’s Bazar.

 

3. Adverb of Place: কোন কাজ কোথায় সম্পন্ন হয়, হয়েছে, হবে, হয়েছিল ইত্যাদি তথ্য যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে adverb of place বলে। এই ধরণের adverb সাধারণত ‘where’ প্রশ্নের জবাব দেয়। এধরণের adverb সাধারণত verb এর পর direct object হিসেবে বসে অথবা sentence এর শুরুতে বসে। এধরণের কিছু adverb হল:

Here, above, below, under, upstairs, there, over there, up, down etc.

 

You have to go upstairs to meet him.

I love to go there.

 

4. Adverb of frequency/Number: কোন কাজ কতবার সংঘটিত হয়, হয়ছে, হবে, হয়েছিল বা কত সময় পরপর ঘটে তা যে adverb বলে দেয়, তাকে adverb of frequency বলে এধরণের কিছু adverb হল: Never, always, generally, usually, weekly, twice, sometimes, nearly, again, ever, hardly ever, etc.

 

I visit my village twice a week.

He hardly talks to unknown people.

 

5. Adverb of Degree/Quantity: কোনো কাজ কতটুকু বা কি পরিমাণে ঘটে, ঘটেছে, ঘটবে, ঘটেছিল তা যে adverb বলে দেয়, তাকে adverb of degree বলে এধরণের কিছু adverb হল:

Too, much, very, more, so, fully, wholly, enough, almost, just, half, little, quite, extremely etc.

It is very hoy today.

He became extremely angry.

 

6. Adverb of Order: যেসব শব্দ বা wordকোনো verb এর কাজ সম্পন্ন হওয়ার পর্যায় বা ক্রম প্রকাশ করে, তাদেরকে adverb of order বলে। এধরণের কিছু adverb হল: First, second, third, last, secondly, lastly etc.

He came first.

He is the third place holder of this compeition.

 

7. Adverb of Reason/cause and effect: এই adverb এর মাধ্যমে কোন কাজ সম্পন্ন হওয়ার কারণ এবং ফলাফল সম্পর্কে জানা যায়। অর্থাৎ কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল, তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে adverb of reason বা cause and effect বলে। এই adverb তিনভাবে কাজ করে।

 

a) Sentence connector বা বাক্য সংযোগকারী হিসেবে: এ ধরনের adverb সাধারণত কোন একটি বাক্যের শুরুতে বসে। এধরণের কিছু adverb হল:  Therefore, as a result, consequently, hence, however, nevertheless, nonetheless, yet, instead, also, accordingly, besides, furthermore, moreover, finally, lastly, thus ইত্যাদি।

 

We had no other option; therefore, we decided to take the risk.

He had tons of work to do; nevertheless, he still took the time to help me.

 

b)  Phrase linker বা phrase সংযোগকারী হিসাবে: এই adverb গুলি পূর্বের শব্দ / বাক্যাংশের সাথে noun phrase-কে যুক্ত করতে সাহায্য করে। এধরণের কিছু adverb হল: Because of, due to, as a result of, owing to ইত্যাদি।

 

I could not come because of my illness.

He had to retire because of ill health.

 

3. Subordinator বা দুটি বাক্যাংশ সংযোগকারী হিসাবে: এই adverb গুলি পূর্বের বাক্যাংশের সাথে পরের বাক্যাংশকে যুক্ত করতে সাহায্য করে। এধরণের কিছু adverb হল: Because, since, what, where, when, how, as, if, unless, until, though, before, after প্রভৃতি।

 

Rihan bought a new car because he got a better job.

I could not go to college since I was ill.

 

8. Adverb of Assertion & Negation: অন্যের উপস্থাপিত প্রশ্নের জবাব দেয়ার জন্য যে adverb গুলি ব্যবহৃত হয়, তাদের Adverb of affirmation and negation বলে। এধরণের কিছু adverb হল: Yes, no, not, certainly, surely, perhaps, indeed, probably, possibly, truly, definitely, exactly, obviously ইত্যাদি।

 

Yes, they came last night.

He is definitely a good man.


Written by Md Rubayet Hossain


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form