Adjective
যে সকল শব্দ দ্বারা কোন noun বা pronoun এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে adjective বা নাম বিশেষণ বলে। নিচের উদাহরণটি লক্ষ্য কর:
Hey Abrar, you are looking dashing today!
উপরের বাক্যটিতে তোমাকে তোমার friend যে compliment টি দিলো তা কিন্তু ‘Adjective’ ছাড়া সম্ভব হতো না। অথবা তোমার ছোট ভাই-বোন যখন দুষ্টুমি করে এবং তুমি তাদেরকে naughty আখ্যা দাও, তাও কিন্তু ‘Adjective’ ছাড়া possible হত না।
কথা বলার সময় প্রতিনিয়ত আমরা noun বা pronoun-এর দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝানোর জন্য কিছু শব্দ ব্যবহার করি, এই শব্দগুলোই Adjective. শুরুতেই যে ‘dashing’ wordটি use করা হলো এটিও একটি Adjective.
আশা করি Adjective কী বা কেন এদের আমরা ব্যবহার করি তা বুঝতে পেরেছ, এখন চলো দেখা যাক এই adjective কত ধরনের হয়ে থাকে।
Adjective প্রধানত চার প্রকার:
1. Descriptive adjective/qualitative adjective/adjective of quality
2. Adjective of quantity/quantitative adjective
3. Adjective of number/Numeric adjective
4. Pronominal Adjective
1. Adjective of quality: যে সকল adjective কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ বা অবস্থা প্রকাশ করে তাকেই adjective of quality বলে। Adjective of quality সাধারণত ‘how বা what kind of’ প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকে। কিছু Adjective of quality এর উদাহরণ হলো: Beautiful, red, happy, late, great, foolish, loose, small, polite, nice, wonderful, smart, rich, brave, generous ইত্যাদি। যেমন:
He is an honest man. (ব্যক্তির গুণ বুঝাচ্ছে)
Pavel is a talented student. (ব্যক্তির গুণ বুঝাচ্ছে)
Araf is a naughty boy. (ব্যক্তির দোষ বুঝাচ্ছে)
2. Adjective of quantity: যে সব adjective দ্বারা Noun বা Pronoun এর পরিমান প্রকাশ করে সেসব adjective-কে Adjective of Quantity বলা হয়। Adjective of quantity সাধারণত ‘how much”, প্রশ্নটার উত্তর দিয়ে থাকে। কিছু Adjective of quantity এর উদাহরণ হলো: Some, little, much, enough, whole, sufficient, all, none, more, half, no, etc.. যেমন:
He is tall enough.
There is a little water in the pond.
3. Adjective of number: যে সব শব্দ Noun বা Pronoun এর সংখ্যা, স্থান/ক্রম বা পর্যায় প্রকাশ করে তখন তাদেরকে Adjective of Number বলা হয়। এটা সাধারণত “how many” প্রশ্নের উত্তর দিয়ে থাকে। কিছু Adjective of number এর উদাহরণ হলো: One, two, three, first, second, third, single, double, triple, quadruple, twofold, threefold, fivefold etc.
I have two good friends.
January is the first month of the year.
Adjective of Number আবার ৩ প্রকার:
Cardinal (One, Two, Three, Four, Five, etc): The two boys saved the drowning child.
Ordinal (First, Second, Third, Fourth, Fifth, etc): Sadaf is the first boy of the class.
Multiplicative (Single, Double, Triple, etc): I will pay you double the amount you want.
4. Pronominal Adjective: কোনো pronoun যখন noun-এর আগে বসে adjective-এর কাজ করে তাকেই pronominal adjective বলে। যেমন: This, that, those, all, some ইত্যাদি। যেমন:
This book belongs to Abrar. That shop is located in Chittagong.
Pronominal adjective কে আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে:
1. Demonstrative Adjective
2. Distributive Adjective
3. Interrogative Adjective
4. Possessive Adjective
1. Demonstrative Adjective: যে শব্দ দ্বারা কোন Noun বা pronoun কে নির্দিষ্ট করে বুঝায় তাকে demonstrative Adjective বলে। যেমন: This, that, those, these, etc.
This is my house. That man was very angry.
2. Distributive Adjective: যে সব Adjective একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা বা পৃথকভাবে বুঝায়, তখন তাকে Distributive Adjective বলা হয়। যেমন: Every, each, either, neither etc.
We each have our own car.
Each of the boys has a laptop.
3. Interrogative Adjective: Interrogative pronoun (whose, what, which etc.) যখন noun এর পূর্বে বসে তখন তাকে Interrogative adjective বলে। যেমন:
Whose house is that?
What class are you in?
4. Possessive Adjective: Possessive pronoun (my, our, your, her, their, its, etc.) যখন noun এর পূর্বে বসে তখন তাকে possessive adjective বলে। যেমন:
This is my mobile.
I have his phone number.
Written by Md Rubayet Hossain
