Pronoun কাকে বলে? Pronoun কত প্রকার ও কী কী?

 Pronoun

 

Pro শব্দের অর্থ পরিবর্তে বা বদলে, আর noun শব্দের অর্থ নাম। সুতরাং noun এর পরিবর্তে যে শব্দ বসে তাকে pronoun বলে। এই মহাবিশ্বের যে কোন কিছুর নামকেই noun বলে। আর এই noun বা নামের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় তাদেরকে pronoun বা সর্বনাম বলে। এই অধ্যায়ে আমরা pronoun সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইন-শা-আল্লাহ। একটা উদাহরণ দিয়ে শুরু করা যাক।

 

যদি বলি: আবু বকর একজন ছাত্র। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে প্রথম বাক্যে আবু বকর এবং দ্বিতীয় বাক্যে আবু বকরের পরিবর্তে ‘সে’ শব্দটি ব্যবহার করা হয়েছে। যেহেতু ‘সে’ শব্দটি একটি নামের পরিবর্তে ব্যবহার করা হয়েছে তাই এটি একটি pronoun.

 


Pronoun এর প্রকারভেদ। ইংরেজিতে Pronoun গুলোকে নয় ভাগে ভাগ করা হয়েছে। যথা:


1. Personal Pronoun - ব্যক্তিবাচক সর্বনাম

2. Possessive Pronoun - অধিকারসূচক সর্বনাম

3. Reflexive & Emphatic Pronoun – আত্মবাচক সর্বনাম

4. Demonstrative Pronoun - নির্দেশক সর্বনাম

5. Interrogative Pronoun - প্রশ্নবোধক সর্বনাম

6. Relative Pronoun - সম্বন্ধবাচক সর্বনাম

7. Distributive Pronoun - বণ্টন নির্দেশক সর্বনাম

8. Indefinite Pronoun - অনিদিষ্টবাচক সর্বনাম

9. Reciprocal Pronoun – পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম


 

1. Personal Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে বসে তাকে personal pronoun বলে। যেমন: I, we, us, he, she, you, they, our, them ইত্যাদি। যেমন:

 

I am sick. We enjoyed the game. You came last. He answered my call. It will end soon. They are new here.

এখানে I, we, you, he, it, they শব্দগুলো Personal Pronoun.

 

Personal Pronoun তিন প্রকার। যেমন:

 

a) Personal Pronoun of the First Person: I, we, me, us, my, our, mine, ours এই শব্দগুলোকে first person বলে।

b) Personal Pronoun of the Second Person: You, your, yours এই শব্দগুলোকে second person বলে।

c) Personal Pronoun of the Third Person: I, we, you ব্যতীত বাকি সব third person. যেমন: He, she, they, him, his, her, them, their, it, its, hers, theirs ইত্যাদি।

 

Personal Pronoun কখনো subject এবং কখনো object হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন:

Subject

Object

I

me

We

us

You

you

He

him

She

her

They

them

 

2. Possessive Pronoun: কোন মালিকানা বা অধিকার বুঝাতে যে Pronoun বসে তাকে possessive pronoun বলে। কোন ব্যাক্তি, বস্তু বা জিনিষ অধিকারে আছে এমন noun এর পরিবর্তে possessive pronoun বসে। যেমন: my, mine, our, ours, your, yours, their, theirs, its, his, her, hers ইত্যাদি।

 

Possessive Pronoun দুধরনের হয়ে থাকে। কিছু কিছু pronoun আছে (my, her, its, our, their) সেগুলো noun এর আগে বসে adjective-এর মতো কাজ করে। যেমন:

 

This is my car. (My adjective হিসেবে ব্যবহৃত হয়েছে)

It is their house. (Their adjective হিসেবে ব্যবহৃত হয়েছে)

 

আবার, কিছু কিছু pronoun আছে (mine, hers, ours, yours, theirs) সেগুলো সরাসরি pronoun হিসেবে ব্যবহৃত হয়, adjective হিসেবে নয় এবং এদের পরে কোন noun বসে না। কিছু কিছু ক্ষেত্রে এদের আগে of বসে। যেমন:

That old house is ours.

It is nice quotation of his.

Is he a friend of yours?

 

সকল Pronoun এর একটি চার্ট নিচে দেওয়া হল:

Subjective Pronouns

Objective Pronouns

Possessive Adjectives

Possessive Pronouns

I

me

my

mine

We

us

our

ours

You

you

your

yours

She

her

her

hers

He

him

his

his

They

them

their

theirs

It

it

its

its

 

3. Reflexive & Emphatic Pronoun: যে Pronoun পেছন ফিরে subject কে নির্দেশ করে এবং তার ওপর কাজের ফল আরোপ করে, তাকে reflexive pronoun বলে। যেমন:

He fanned himself.

The man hurt himself.

 

Emphatic Pronoun: Subject নিজে নিজেই কাজটি করেছে, এটা জোর দিয়ে বুঝানোর জন্যই emphatic pronoun ব্যবহৃত হয়। যেমন:

I myself solved the issue.

They did it themselves.

 

4. Demonstrative Pronoun: নিকটতম বা দূরের কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে demonstrative pronoun ব্যবহৃত হয় । This, that, these, those, such, so, the same ইত্যাদি হলো demonstrative pronoun। যেমন:

 

This is my book. That was my laptop. These are my toys. Those are our cats.

 

Note: যখন this, that, these, those এর পর যদি noun বসে, তখন তাকে demonstrative adjective বলে। যেমন:

 

That boy was naughty. He bought this apartment.

 

5. Interrogative Pronoun: Who, whom, whose, what, which ইত্যাদি শব্দগুলোই interrogative pronoun. সুতরাং যে pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয়, তাকে interrogative pronoun বলে। যেমন:

Who is that calling?

Whom do you want?

What are you up to?

 

6. Relative Pronoun: যে Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরে বসে আবার ঐ একই ব্যক্তি/বস্তুকে নির্দেশ করে, সে pronoun কে relative pronoun বলে। সাধারণত relative pronoun গুলো দুটি clause কে যুক্ত করে। যেমন:

 

This is Hasan who cut a good figure in the exam.

Here is the book that you gave me.

This is the very pen which I bought yesterday.

 

7. Distributive Pronoun: Distributive শব্দের অর্থ ভাগ করে দেয়া, বন্টন করে দেয়া। যে Pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি ব্যক্তি বা বস্তুকে আলাদা করে করে বুঝায়, Distributive pronoun বলে। যেমন: Either, neither, each, every, anyone, none ইত্যাদি।

 

Each of the boys is present at the farewell program.

Neither of the two pens will do.

Note: Distributive pronoun এর পরে verb singular হয় এবং এর সাথে সম্পর্কযুক্ত noun বা pronoun-ও singular হয়।

 

Use of Distributive Pronoun

 

Each এর ব্যবহার:

1. দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক পৃথকভাবে বুঝাতে 'each" ব্যবহৃত হয়। 'each' এর পরে 'of' যুক্ত noun / pronoun সাধারণত plural হয় এবং verb singular হয়। যেমন:

 

Each of the students was rewarded. Each of the boys has joined English Language Club.

 

2. Each এর পূর্বে antecedent (noun/pronoun) না থাকলে each সর্বদা singular হয় এবং verb singular হয়। যেমন:

Each has dreams in life.

 

3. কিন্তু, each এর পর যদি কোনো antecedent থাকে এবং তা যদি plural হয় তবে each সর্বদা plural হয়। যেমন:

 

The authors each have done their work.

 

4. সাধারণত বাক্যে যদি numeral বা সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে 'each' বাক্যের শেষে বসে। যেমন:

I bought these books thirty taka each.

 

Either এর ব্যবহার:

1. Either এর অর্থ দুয়ের মধ্যে একটি বা দুয়ের মধ্যে একজন। দু'ব্যক্তি বা বস্তুর যে কোনো একটিকে অন্যটি হতে পৃথকভাবে প্রকাশ করতে 'either' ব্যবহৃত হয়। Either এর পরবর্তী noun / pronoun plural হয় এবং verb singular হয়। যেমন:

 

Either of the two boys is helping me.

 

Neither এর ব্যবহার:

Either এর negative কপ হচ্ছে neither। দুজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনটিই নয় প্রকাশ করতে 'neither' ব্যবহৃত হয়। Neither এর পরবর্তী noun / pronoun plural হয় এবং verb singular হয়। যেমন:

 

Neither of them was present in the seminar.

 

জেনে রাখা প্রয়োজন:

1. দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে 'either' এর স্থলে anyone এবং 'neither' এর স্থলে none ব্যবহৃত হয়। যেমন:

I have three pens, you can take anyone.

None of the ten students failed.

 

2. Each, either, neither এর পরে of noun থাকলে each, either, neither হবে pronoun। কিন্তু each, either, neither এর পরে noun থাকলে each, either, neither হবে adjective. যেমন:

 

Noun রূপে ব্যবহার:

Each of the students has to be present in the class. Neither of the two students is absent.

 

Adjective রূপে ব্যবহার:

Each boy was present. Either student is participating in the game.

 

8. Indefinite Pronoun: যে সকল Pronoun কোন ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে বুঝায়, সেই সকল pronoun কে indefinite pronoun বলে। যেমন: Several, few, some, both, somebody, anybody, one, none, other, another, many, someone ইত্যাদি হল indefinite pronoun.

 

He bought some rice

Several boys have phoned me.

 

Use of Indefinite Pronoun

 

One এর ব্যবহার:

1. ব্যক্তি বা বস্তুর পরিবর্তে one বসে। তবে indefinite personal pronoun হিসেবে one যদি কোনো বাক্যের subject হয়, তাহলে তারপর nominative objective case এ 'one' এবং possessive case এ "one's" হয় (him, his ইত্যাদি হয় না)। যেমন:

One should do one's duty.

One does not know when one will die.

 

 

2. সংখ্যাবাচক pronoun হিসেবে one পূর্ববর্তী কোনো noun এর পরিবর্তে ব্যবহৃত হলে সেক্ষেত্রে singular noun এর সাথে one এবং plural noun এর সাথে ones ব্যবহৃত হয়। যেমন:

He bought me a mobile and I also bought him one.

He bought the blue pens and I bought the red ones.

 

None এর ব্যবহার:

এটি not one কিংবা no one এর সংক্ষিপ্ত রূপ। তা স্বত্ত্বেও countable noun এর ক্ষেত্রে এটি subject রুপে singular plural উভয় verb গ্রহণ করতে পারে। এবং uncountable noun এর ক্ষেত্রে singular subject রুপে singular verb গ্রহণ করে। যেমন:

 

None of the pens will do.

None is happy on earth. (Singular)

None are happy on earth. (Plural)

 

Any এর ব্যবহার:

Singular এবং Plural উভয় Number এর ক্ষেত্রে Interrogative এবং

Negative Sentence এ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে 'Any' বসে। যেমন:

 

Did you travel to any of the countries? No, I did not do to any.

I looked for some Islamic books, but I did not find any.

 

Adjective হিসেবে any এর ব্যবহার:

Barely, hardly, never, rarely, seldom, deny, fail, forbid, prohibit, impossible, unlikely ইত্যাদি 'না' সূচক শব্দের সাথে 'Any' ব্যবহৃত হয়। যেমন:

I hardly talk to any strangers.

 

Question এর ক্ষেত্রে 'Any' ব্যবহৃত হয়। যেমন: Do you need any help?

 

Some এর ব্যবহার:

Plural number এ ব্যক্তি বা বস্তুর পরিবর্তে some ব্যবহৃত হয়। এক্ষেত্রে ব্যক্তি বা বস্তুর সংখ্যা বা পরিমাণ জানা বা অজানা থাকে। যেমন:

I bought some oranges yesterday.

He has some new bags.

 

Other এর ব্যবহার:

সাধারণত ব্যক্তির পরিবর্তে 'Other' ব্যবহৃত হয়। যেমন:

One should help the others.

We all should respect the rights of others.

 

Note: অনির্দিষ্টভাবে কোনো স্থান বা বস্তুকে বুঝাতে place এবং thing এর সাথে other ব্যবহৃত হয়। যেমন:

I visited Dhaka, Chandpur, and other places. Rihan bought paper, ink, pen, and other things.

 

Another এর ব্যবহার: সাধারণত বস্তুর পরিবর্তে 'Another' ব্যবহৃত হয়। যেমন:

I don’t like this shirt, show me another.

 

জেনে রাখা প্রয়োজন:

Everybody, everyone, anyone, anybody, no one, nobody, somebody ইত্যাদি শব্দগুলো singular noun এর পরিবর্তে বসে এবং এদের পর verb singular হয়। যেমন: Everybody wants to be happy in life.

 

9. Reciprocal Pronoun: যে সকল pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়, তাদেরকে Reciprocal pronoun বলে। Reciprocal pronoun সর্বদা বাক্যের verb-এর objects হিসাবে কাজ করে ও বাক্যের subject-কে নির্দেশ করে। Reciprocal pronoun সহজে বুঝার জন্য নিচে একটি উদাহরণ দেয়া হল:

He helped me, and I helped him. সাধারণত বাক্য দুটিকে আমরা এভাবে বলে থাকিনা। বাক্যটিকে আমরা যেভাবে বলে থাকি তা হল:

We helped each other. আশা করি বুঝতে পেরেছ।

 

Reciprocal Pronoun দুইটি: Each other এবং One another.

1. Each other: কোন পারষ্পরিক কাজ যদি দুইজন ব্যক্তির মধ্যে সম্পন্ন হয়, তবে Each other ব্যবহার করতে হয়। যেমন:

The two boys helped each other.

 

2. One another: কোন ক্রিয়াকলাপ যদি দুইজনের বেশী ব্যক্তির মধ্যে সম্পন্ন হয়, তবে One another ব্যবহার করতে হয়। যেমন:

The four boys are quarreling with one other.

 

Reciprocal Pronouns-এর possessive রুপগুলোও জেনে নেয়া যাক:

Each other: Samir and Namir helped preparing each other’s assignments.

One another: They used to meet at one another’s house for learning English.

 

Note: Modern Grammar-এ Each other এবং One another-এর মধ্য কোন পার্থক্য সাধারণত দেখা যায় না, বিশেষ করে spoken English-এর ক্ষেত্রে। অর্থাৎ spoken English-এর ক্ষেত্রে Each other-এর স্থলে One another এবং One another-এর স্থলে Each other ব্যবহারে কোন ভূল হয়েছে বলে মনে করা হয় না। তবে standard English-এ দুজনের ক্ষেত্রে Each other এবং দুয়ের অধিকের ক্ষেত্রে One another ব্যবহার করা উচিত।

 

 Written by Md Rubayet Hossain


 

Post a Comment

Previous Post Next Post

Contact Form