Noun
যে Word বা শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বুঝায় তাকে noun বলে। আরও সহজভাবে যদি বলি, দুচোখে যা কিছু দেখা যায় তাকেই আমরা noun বলি। আবার দেখা যায়না এমন কিছু noun-ও আছে। আজকে আমরা noun সম্পর্কে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব ইন-শা-আল্লাহ।
Noun চেনার সহজ উপায়:
প্রধানত তিনটি পদ্ধতিতে আমরা খুব সহজেই Noun সনাক্ত করতে পারি। যেমন:
1. চোখে দেখা যায় এমন Noun. যেমন: মোবাইল, টেবিল, মানুষ, পাখি, গাছ, পশু, ঘর, বাড়ি ইত্যাদি।
2. কানে শোনা যায় এমন Noun. যেমন: যে কোন শব্দ, কান্না, হাসি, চিৎকার ইত্যাদি।
3. অনুভব করা যায় এমন Noun. যেমন: বাতাস, ভালবাসা, পছন্দ, অপছন্দ, ঠান্ডা, গরম, ইত্যাদি।
আশা করি এখন থেকে Noun চিনতে আর কষ্ট হবেনা। এবারে আমরা Noun এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। Noun সাধারণত পাঁচ প্রকার। যথা:
1. Proper Noun (নাম বাচক বিশেষ্য)
2. Common Noun (জাতিবাচক বিশেষ্য)
3. Collective Noun (সমষ্টিবাচক বিশেষ্য)
4. Material Noun (বস্তুবাচক বিশেষ্য)
5. Abstract Noun (গুণবাচক বিশেষ্য)
1. Proper Noun: যে Noun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা, সংস্থা, মাস নাম, সপ্তাহের দিন, রোগ, পদবী ইত্যাদির নাম বুঝায় তাকে proper noun বলে। যেমন:
Rahat is a student. = নির্দিষ্ট একজন ব্যক্তি্র নাম।
The Titanic is famous ship. = নির্দিষ্ট একটি বস্তুর নাম।
Bangladesh is a beauty. = নির্দিষ্ট একটি স্থানের নাম।
Today is 31st of January. = নির্দিষ্ট একটি মাসের নাম।
Friday is our holiday. = নির্দিষ্ট একটি বারের নাম।
2. Common Noun: কোন Noun এর একটি মাত্র নাম নিয়ে ঐ জাতীয় সবটাকে বা সবাইকে বুঝানো হয় তাকে common noun বলে। ভিন্নভাবে যদি বলি, যে noun দ্বারা একই জাতীয় কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বুঝায় তাকেই common noun বলে। যেমন:
A tree gives us wood. = (Tree দ্বারা সকল পৃথিবীর সকল গাছকেই বুঝানো হয়েছে। নির্দিষ্ট কোন জায়গার গাছকে আলাদা করে বুঝানো হয়নি)
Dogs are faithful. = (পৃথিবীর সব কুকুরকে বুঝানো হয়েছে। কোন নির্দিষ্ট কুকুরকে বা কারো পোষা কুকুরকে বুঝানো হয়নি)
Common noun থেকে যেভাবে Proper noun হয়:
|
যেকোনো common noun যদি আমরা একটি নির্দিষ্ট নাম দিয়ে তাকে branding করি তবে তাকে বলা হবে proper noun। যেমন mobile কোম্পানিগুলো মোবাইল তৈরির পর সে মোবাইলের একটা brand name দিয়ে থাকে। যেমন: Samsung, Vivo, Oppo, iPhone ইত্যাদি। এই নামগুলো হল proper noun. আশা করি বিষ্যটি বুঝতে পেরেছ। |
আবার Common Noun থেকে যেভাবে Collective Noun হয়:
|
আরো এক ধরনের noun হচ্ছে collective noun বা সামষ্টিক নাম। একটু পরে আমরা collective noun সম্পর্কে আলোচনা করব ইন-শা-আল্লাহ। যাইহোক, কিছু সংখ্যাক product-কে বা common noun-কে যদি packaging করে একটি গ্রুপের মাধ্যমে নামকরণ করা হয় তখন তা হচ্ছে collective noun. যেমন, আমরা যদি বারোটি pencil নেই এবং তা সামষ্টিকভাবে প্রকাশ করি তা হবে a dozen of pencils। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে, Common noun, Material noun, Collective noun এবং Proper noun এর মধ্যে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। |
3. Collective Noun: যেসব Noun দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর একটিকে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাদের Collective Noun বলে। যেমন- Group, army, class, team, band, club, family, committee, jury, crowd, audience etc.
The army is coming. (সকল আর্মিকে সম্মিলিতভাবে বুঝানো হচ্ছে)
Bangladesh team is playing well. (সকল খেলোয়াড়কে বুঝানো হয়েছে)
The audience is happy with his performance. (সকল শ্রোতাকে বুঝানো হয়েছে)
4. Material Noun: যে Noun দেখা যায়, ছোঁয়া যায়, উজন করা যায় কিন্তু গণনা করা যায় না তাকে material noun বলে। যেমন: Salt, iron, silver, cloth, gold, glass, air, milk, etc.
Milk is an ideal food.
(Note: সাধারণত Material noun subject হিসেবে ব্যবহৃত হলে verb singular হয়)
Material noun থেকে যেভাবে Common noun হয়:
|
Material noun কে সাধারণত raw material বলা যায়, কারণ এই raw material থেকেই যে কোন প্রোডাক্ট তৈরি হতে পারে। আর ঐ product-কেই বা ওই ধরনের যেকোনো বস্তুকে আমরা common noun বলি। যেমন pen হচ্ছে একটি product, যেটা তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় plastic, সুতরাং plastic হচ্ছে material এবং এই প্লাস্টিক থেকে উৎপাদিত পণ্য হচ্ছে একটি common noun. বিষয়টি খুব interesting না! আশা করি material noun চিনতে আর কোন সমস্যা হবে না। |
5. Abstract Noun: যে Noun দেখা যায়না, ছোঁয়া যায়না, উজন করা যায়না, গণনা করা যায়না, শুধু অনুভব বা কল্পনা করা যায় তাকে abstract noun বলে। অর্থাৎ যেসব noun-দ্বারা দয়া, মায়া, সুখ, দুঃখ, দোষ, গুণ, অবস্থা, অনুভূতি প্রভৃতি নাম বুঝায় তাদের abstract noun বলে। যেমন: Kindness, honesty, sorrow, happiness, health, childhood, etc.
যা জেনে রাখা প্রয়োজন:
|
1. Abstract noun-কে গণনা করা যায় না। অর্থাৎ এগুলা uncountable noun. 2. Common noun থেকে abstract noun গঠন করা যায়। যেমন: Man থেকে হয় manhood (man- মানুষ দেখা যায়, ছোঁয়া যায় কিন্তু manhood- পুরুষত্ব দেখা যায় না, অনুভব করা যায় ) |
Noun সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন:
|
1. Material noun এর plural হয় না, সব সময় singular হিসেবে ব্যবহৃত হয় 2. Common noun সমূহ কে plural হিসেবে ব্যবহার করা যায় এবং singular হিসেবে ব্যবহার করলে তার আগে অবশ্যই কোন আর্টিকেল বসবে তবে plural হিসেবে ব্যবহার করলে তার আগে article না বসালেও চলবে। 3. Proper noun কে অবশ্যই capitalize করতে হবে অর্থাৎ এর প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং এদেরকে plural করা যাবে না বা এদের আগে article বসানো যাবে না। যদি তা করা হয় তবে তা common noun এ পরিবর্তিত হয়ে যাবে। 4. Collective noun এবং Abstract noun, singular verb গ্রহণ করে থাকে। |
Written by Md Rubayet Hossain
