Conditional Sentences
আমরা জানি যে, If যুক্ত বাক্যগুলোকেই conditional sentence বলা হয়। Conditional sentence-এ সাধারণত দুটি clause থাকে। একটি if যুক্ত subordinate clause, অপরটি principal clause. এক্ষেত্রে if যুক্ত subordinate clause-টি হল conditional clause. লক্ষণীয় বিষয় হল, if যুক্ত clause-টি বাক্যের শুরুতে বা শেষে বসতে পারে। If যুক্ত clause-টি যদি শুরুতে বসে, তাহলে তার শেষে comma বসে, আর যদি শেষে বসে তাহলে comma হয় না। যেমন:
If you read well, you will do well in the exam. (প্রথম clause if দিয়ে শুরু, তাই বাক্যের শেষে comma হয়েছে)
You will do well in the exam if you read well. (If যুক্ত clause-টি main clause এর পরে বসেছে, তাই comma হয়নি)
Conditional Sentence-কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যথা:
1. Zero Conditional (Real Conditional)
2. First Conditional (Future Conditional)
3. Second Conditional (Unreal Conditional)
4. Third Conditional (Past Unreal Conditional)
1. Zero Conditional (Real Conditional): Zero conditional sentence গুলো সবসময় সত্য বা চিরন্তন সত্য মূলক বাক্য হয়ে থাকে। একারণেই zero conditional-কে real conditional-ও বলা হয়। এধরণের বাক্যগুলো মূলত দুটি present simple verb বা tense দিয়ে গঠিত হয়। যেমন:
|
Structure: If + subject + verb (1) + object, subject + verb (1) + object. |
Ice turns into water if/when it melts.
If the sun sets, it gets dark all around.
|
Note: If-এর পরিবর্তে when-ও ব্যবহার করা যায়। |
2. First Conditional (Future Conditional): First conditional হল এমন একটি বাক্য যেখানে সাধারণত দুটি clause থাকে। তার মধ্যে একটি হল subordinate clause এবং অপরটি হল principal clause বা main clause. Subordinate clause টিতে এমন একটি শর্ত থাকে, যেটি পূরণ করতে পারলে বা পূরণ হলেই ভালমন্দ একটা ফলাফল পাওয়া যায়। যে clause টির মাধ্যমে ফলাফল পাওয়া যায়, তাকে principal clause বলে। যেমন:
|
Structure: If + subject + verb (1) + object, subject + shall/will/can/may + verb (1) + object. |
If you pass the exam, I will buy you a laptop. (পাশ করলেই ল্যাপটপ কিনে দিবে। পাশ করতেও পারে না-ও করতে পারে)
He will pay you double if/when you finish the work by evening. (শেষ করতেও পারে আবার না-ও পারে)
3. Second Conditional (Unreal Conditional): Second conditional sentence দ্বারা আমরা অতীত কালে কোন কাজ ঘটতে পারতো কিন্তু ঘটেনি, যার কারণে এখন শুধু আফসোস করা ছাড়া আর কোন উপায় নেই, এই ধরণের expression এর জন্য use করি। যেমন:
|
Structure: If + subject + verb (2) + object, subject + would/could/might + verb (1) + object. |
If I learned English, I would get the job. (শিখেনি তাই চাকরিও পায়নি। এখন শুধু আফসোস করার আছে)
He could pass the exam if he studied well. (বেচারা পড়েনি তাই পাশ করেনি, আর এখন সম্ভবও না। শুধু আফসোস করার আছে)
4. Third Conditional (Past Unreal Conditional: খুব সহজ ভাষায় যদি বলি, এধরণের conditional sentence গুলো আমরা শুধু আফসোস করার জন্যই ব্যবহার করি। কথায় আছে, চোর পালালে বুদ্ধি বাড়ে। এই conditional গুলো ওই ধরণের situation-এ ব্যবহৃত হয়। অর্থাৎ এরকম করলে, ওরকম হত; কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, আর হওয়া বা ঘটা সম্ভব না। উদাহরণ দিলে তোমরা ভালভাবে বুঝতে পারবে। যেমন:
|
Structure: If + subject + had + verb (3) + object, subject + could have/would have/might have + verb (3) + object |
If the police had come a little bit earlier, they could have caught the thief. (ধরতে পারেনি, এখন আফসোস করছে)
I wouldn’t have missed the bus if I had come five minutes earlier. (পাঁচ মিনিট দেরিতে আসাতে ট্রেন মিস করেছে, এখন আফসোস করছে)
Bonus:
Mixed conditional: সাধারণত polite request এর ক্ষেত্রে mixed conditional ব্যবহৃত হয়। এধরণের বাক্যে বক্তা মনে করে যে, শ্রোতা তার অনুরোধ রাখবে, তবে এক্ষেত্রে principal clause-টি silent বা উহ্য থাকে। যেমন:
|
Structure: If you could + verb (1) + object................... |
If you could let me make a phone call from your mobile.
If you could lend me some money.
Written by Rubayet Hossain

