Right Form of Verbs এর বিস্তারিত নিয়ম

 Right Form of Verbs

 

কোন sentence-এর verb বা verb গুলোর সঠিক রুপ কি হবে, তা যে rules বা নিয়মের মাধ্যমে জানা যায়, সে নিয়মগুলোকেই সাধারণভাবে right form of verb বলে। right শব্দের অর্থ সঠিক, form অর্থ রূপ বা ধরণ এবং verb অর্থ ক্রিয়া বা কাজ। verb বা ক্রিয়া ছাড়া ইংরেজি বাক্য গঠন করা সম্ভব না। কিন্তু ইংরেজি বাক্যে verb শুধু বসালেই বাক্য সঠিক বা শুদ্ধ হয়ে যায় না। tense অনুযায়ী verb ব্যবহারের সাথে সাথে কোনো বাক্যে verb বসাতে কিছু বাড়তি নিয়ম কানুন অনুসরণ করতে হয়। আমরা জানি যে, ইংরেজিতে সাধারণত প্রতিটি verb এর ৩ টি রূপ রয়েছে, যাকে verb এর form বা রূপ বা ধরণ বলে। কোনো বাক্যে শুদ্ধভাবে tense ও বাড়তি সব নিয়ম কানুন অনুসরণ করে verb এর form বা রূপ বসানোর সঠিক নিয়মকে right form of verb বলে।

 

Right form of verb সম্পর্কে বিস্তারিত জানতে হলে সকল প্রকার ইংরেজি grammar এ দক্ষতা থাকা প্রযোজন। অনেক সময় ব্রাকেটে be অথবা to be ব্যবহার করতে বলে। মনে রাখতে হবে be বা to be অর্থ to be verb অর্থাৎ am, is, are, was, were, be, been; তাই tense ও person অনুযায়ী এগুলো ব্যবহার করতে হবে। অনেক সময় not + verb ব্যবহার করতে বলে যেমন, not go, এর অর্থ verb ব্যবহারের সাথে সাথে not এরও ব্যবহার করতে হবে। অর্থাৎ negative করার নিয়ম জানতে হবে। Interrogative, imperative, exclamatory sentence সম্পর্কে ধারণা ছাড়া এ ধরনের বাক্যে right form of verb এর ব্যবহার করা সম্ভব নয়।

 

Right form of verb শুরু করার আগে আমরা নিচের verb form গুলো পড়ে মনে রাখার চেষ্টা করি। তাহলে আমাদের জন্য right form of verb বুঝা এবং করা অনেক সহজ হয়ে যাবে ইন-শা-আল্লাহ।

1. Base form (v1):

eat, go, jump etc.

2. Past form (v2):

ate, went, jumped etc.

3. Past participle (v3):

eaten, gone etc.

4. S/es form (v1+s/es):

eats, goes etc.

5. Gerund form (v+ing):

eating, going etc.

6. Infinitive form (to+V1):

to eat, to go etc.

7. To be verb সমূহ:

 

am, is, are, was, were, shall be/will be, have been, has been, shall have been/will have been.

8. To have verb সমূহ:

have, has, had, shall have, will have, should have, would have, could have etc.

9. To do verb সমূহ:

do, does, did.

10. Modal & semi modal verb সমূহ:

shall, should, will, would, can, could, may, might, must, need, dare, used to, ought to, am to, are to, is to, was to, were to, have to, has to, had to ইত্যাদি।

 

কিছু গুরুত্বপূর্ণ “Right Form of Verbs” এর নিয়ম নিচে দেওয়া হল:

 

Rule-1: কোন Sentence এ যদি always, sometimes, daily, every day, often, never, seldom, frequently, normally, occasionally, generally, regularly, usually ইত্যাদি শব্দ থাকে সেক্ষেত্রে sentence টি present indefinite tense হয়। যেমন:

He never (tell) a lie.

Ans: He never tells a lie.

When he (go) to bed normally?

Ans: When does he go to bed normally?

Rule-2: Yesterday, ago, long ago, long before, last, once, once upon a time, last week, last month, last night, last year প্রভৃতি past point of time নির্দেশক word বা phrase গুলো Sentence এ ব্যবহার করলে বা থাকলে সে sentence এর verb form সবসময় past indefinite tense এ হবে। যেমন:

She (go) to America three years ago.

Ans: She went to America three years ago.

Sayem (do) the work yesterday.

Ans: Sayem did the work yesterday.

Rule-3: Just, just now, ever, already, recently, lately ইত্যাদি word গুলো sentence এ থাকলে সে sentence গুলো সাধারণত present perfect tense হয়। যেমন:

I just (arrive) here.

Ans: I have just arrived here.

Hasan already (finish) the work.

Ans: Hasan has already finished the work.

Rule-4: It is no use/ it is no good (কোন লাভ নেই) এরপর verb এরসাথে ing হয়। যেমন:

It is no use (wait) for him.

Ans: It is no use waiting for him.

Rule-5: No sooner had……………than, scarcely had…………… when, hardly had…………… before যুক্ত verb কে past participle করতে হয় এবং ২য় ব্রাকেটের Verb কে past form করতে হয়। যেমন:

No sooner had he (go) out than I (come).

Ans: No sooner had he gone out than I came.

Scarcely the police (saw) the thief when he ran away.

Ans: Searcely had the police seen the thief when he ran away.

Rule-6: Had better, had rather, would better, would rather (তবুও, বরং ভালো), let, need, must, dare ইত্যাদির পর verb এর present form বসে এবং verb এর পূর্বে to থাকলে উক্ত to উঠে যায়। যেমন:

She had better (left) the place.

Ans: She had better leave the place.

You had better (to go) home.

Ans: You had better go home.

Rule-7: Universal truth ( চিরসত্য), historical fact (ঐতিহাসিক ঘটনা), habitual fact (অভ্যাসগত কাজ) প্রভৃতি বুঝালে সেক্ষেত্রে sentence এর verb form সবসময় present indefinite হয়। যেমন:

The earth (move) round the sun.

Ans: The earth moves round the sun.

He (take) tea every day.

Ans: He takes tea every day.

Rule-8: Keep, help, without, remain প্রভৃতি word এর পরবর্তিতে verb এর সাথে সাধারণত ing হয় এবং sentence টি সব সময় negative form-এ ব্যবহৃত হয়। যেমন:

Roni can’t help (laugh) at your words.

Ans: Roni can’t help laughing at your words.

Ruhabi can’t remain (talk).

Ans: Ruhabi can’t remain talking.

Rule-9: Until, unless এবং if clauseটি present indefinite tense হলে অপর clause টি future indefinite tense এ হয়। যেমন:

Unless you read well, you (fail)

Ans: Unless you read well, you will fail.

I shall wait for you until you (come).

Ans: I shall wait for you until you come.

Rule-10: অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সংঘটিত হয় সেটি past perfect tense এ হয়। আর যেটি পরে সংঘটিত হয় সেটি past indefinite tense এ হয়। আরো সহজভাবে বললে, before এর আগের অংশটি past perfect tense এ হয় এবং পরের অংশটি past indefinite tense এ হয়। অনুরূপ after থাকলে আগের অংশটি past indefinite tense এ হয় এবং পরের অংশটি past perfect tense এ হয়। যেমন:

 

Past Perfect <<<<< before >>>>> Past Indefinite

                                                Past Indefinite <<<<< after >>>>> Past Perfect

 

The train had (leave) before Mohammad (come).

Ans: The train had left before Mohammad came.

The train (leave) after Mohammad (come).

Ans: The train left after Mohammad had come.

 Rule-11: Excuse, avoid, forbid, advise, consider, forgive, stop, pardon, suggest, start, practice, prefer, finish, enjoy এসব verb গুলোর পরবর্তী মূল verb এর সাথে ing যোগ হয়। যেমন:

Hasan started (finish) his work.

Ans: Hasan started finishing his work.

My mother advised (behave) well with all.

Ans: My mother advised behaving well with all.

Rule-12: দুটি subject যদি (together with, along with, accompanied by, in addition to. as well as. rather than, like, unlike, but, except, besides, including, excluding) দ্বারা যুক্ত হয়, তাহলে প্রথম subject এর person ও number অনুযায়ী verb এর number নির্ধারিত হয়। অন্যদিকে Either…or এবং Neither…nor এর ক্ষেত্রে or এবং nor পরবর্তী subject এর person ও number অনুযায়ী verb এর form নির্ধারিত হয়। যেমন:

Jayed as well as his brother (be) leaving madrasah for home.

Ans: Jayed, as well as his brother, is leaving madrasah for home.

Maksud along with his friends (have been) invited to the ceremony.

Ans: Maksud along with his friends has been invited to the ceremony.

Neither Samir nor his friends (be) present in the class.

Ans: Neither Samir nor his friends are present in the class.

Rule- 13: And দ্বারা যুক্ত দুটি noun পৃথক ব্যক্তি বা বস্তুকে বুঝালে verb plural হবে। যেমন:

Nawshad and I (be) going to school.

Ans: Nawshad and I are going to school.

(b) কিন্তু and দ্বারা যুক্ত পৃথক ‍দুইটি subject-কে একই ব্যক্তি বা একই ধরনের বস্তুকে বুঝানোর জন্য অথবা একই ধারণা প্রকাশের জন্য ব্যবহৃত হলে, verb singular ব্যবহার করা যেতে পারে। যেমন:

Bread and butter (be) essential for our health.

Ans: Bread and butter is essential for our health.

Time and tide (wait) for none / nobody.

Ans: Time and tide waits for none / nobody.

Note: আমাদের উপমহাদেশীয় স্কুল কলেজ গুলোতে শিক্ষকেরা ‘bread and butter’ অথবা ’time and tide’-এর ন্যায় দুইটি subject-কে এক বা অভিন্ন বলে মনে করে, তাই তারা এগুলো subject হিসেবে থাকলে singular verb ব্যবহার করতে শিখায়। কিন্তু native speaker-রা bread and butter এবং time and tide-কে এবং এই জাতীয় অন্যান্য noun গুলোকে দুইটি পৃথক বস্তু বুঝায়। তাই তারা বলে: Bread and butter are my favorite food. Time and tide wait for none/nobody/no man.

 

(b) একইভাবে যদি একের অধিক gerund শব্দ অথবা একের অধিক infinitive পৃথক বস্তু বা কাজকে বুঝায়, তবে sentence-এর bracket-এর মধ্যকার verb-এর রুপ হবে plural. যেমন:

Learning English and speaking English (be) different things.

Ans: Learning English and speaking English are different things.

To learn English and to speak English (be) different things.

Ans: To learn English and to speak English are different things.

Reading, writing, and speaking (be) my favorite activities.

Ans: Reading, writing and speaking are my daily activities.

Rule-14: The rest of এর পর uncountable noun হলে verb সব সময় singular হবে। কিন্তু the rest of এর পর countable noun হলে verb সব সময় plural হবে। যেমন:

The rest of the money (be) donated to the orphanage.

Ans: The rest of the money was donated to the orphanage.

The rest of the boys (be) absent in the playground.

Ans: The rest of the boys are absent in the playground.

Rule-15: As if, as though, since এর আগের বাক্যটি present indefinite tense হলে পরের বাক্যটি past indefinite হয়, এবং আগের বাক্যটি past indefinite tense হলে, পরের বাক্যটি past perfect tense এ হয়। যেমন:

He talks as if he (know) everything.

Ans: He talks as if he knew everything.

He talked as if he (know) everything.

Ans: He talked as if he had known everything.

It was many years since we first (meet).

Ans: It was many years since we had first met.

Rule-16: Each of, one of, neither of, the use of, quality of এই phrase গুলোর পরে plural noun ব্যবহৃত হয়। কিন্তু verb এর singular হয়। যেমন:

One of his friends (have) done the work.

Ans: One of his friends has done the work.

Neither of them (be) guilty.

Ans: Neither of them is guilty.

Rule-17: ইংরেজিতে কিছু word বা noun আছে যেগুলো দেখতে singular মনে হয়, কিন্তু আসলে এগুলো plural এবং সেক্ষেত্রে verb-ও plural হয়। যেমন: aristocracy, cattle, nobility, poultry, people, peasantry, folk, gentry ইত্যাদি শব্দগুলো plural subject হিসেবে ব্যবহৃত হয়। যেমন:

Cattle (be) grazing in the field

Ans: Cattle are grazing in the field.

Now people (be) conscious.

Ans: Now people are conscious.

Rule-18: কিছু কিছু noun আছে যারা দেখতে plural মনে হলেও আসলে এগুলো singular অর্থে ব্যবহৃত হয় এবং তাদের verb ও singular হয়। যেমন: mathematics, physics, gallows, politics, news প্রভৃতি singular subject হিসাবে ব্যবহৃত হয়। যেমন:

The news of CNN (be) partial.

Ans: The news of CNN is partial.

Physics (be) a very interesting subject.

Ans: Physics is a very interesting subject.

Rule-19: Now, at present, at this moment যদি কোন বাক্যে থাকে, তাহলে sentence-টি present continuous tense হয়। যেমন:

He (go) to hospital now.

Ans: He is going to hospital now.

Rule-20: Simple sentence এ দুটি verb ব্যবহৃত হলে পরবর্তী verb এর সাথে ing যোগ হয়। যেমন:

Jihan saw him (do) the work.

Ans: Jihan saw me doing the work.

He saw the bulldozer (destroy) the buildings.

Ans: He saw the bulldozer destroying the buildings.

Rule-21: Had better, would rather, let-এর পরে সাধারণত bare infinitive বসে। যেমন:

Let him eat whatever he (like).

Ans: Let him eat whatever he likes.

You had better (keep) silent about him.

Ans: You had better keep silent about him.

Rule-22: Desire, promise, decided, offer, wish, except, want, refuse ইত্যাদি verb গুলোর পরে সাধারণত ‘to’ বসে। যেমন:

I refused (take) the illegal money.

Ans: I refused to take the illegal money.

Rule-23: Collective noun-এর পরে সাধারণত singular verb ব্যবহৃত হয়। কিন্তু Collective noun এর সদস্যদের মধ্যে মতের ভিন্নতা বা তারা এক নাহয়ে যখন তাদের মধ্যে বিচ্ছিন্নতা বুঝায়, তখন verb plural verb হয়। যেমন:

The committee (be) in favor of him.

Ans: The committee is in favor of him.

The committee of this madrasah (be) divided in their opinions.

Ans: The committee of this madrasah are divided in their opinions.

Rule-24: Distance (দূরত্ব), weight (ওজন), money (অর্থ), time (সময়) ইত্যাদি বুঝাতে verb সর্বদা singular হয়।  যেমন:

Fifty years (be) a long time.

Ans: Fifty years is a long time.

Ninety kilograms (be) a heavy weight.

Ans: Ninety kilograms is a heavy weight.

Rule-25: Majority শব্দটি একা ব্যবহৃত হলে verb singular হবে। কিন্তু Majority এর পর of লিখে Plural noun বসলে verb অবশ্যই Plural হবে। যেমন:

Majority (believe) that he is a poor man.

Ans: Majority believes that he is a poor man.

Majority of the people (believe) that he is a poor man.

Ans: Majority of the people believe that he is a poor man.

Rule-26: Both, many, some, a few ইত্যাদি indefinite pronoun গুলো সাধারণত plural হিসেবে বিবেচিত এবং তারা subject হিসেবে ব্যবহৃত হলে verb plural হয়। যেমন:

Both of them (be) seriously injured.

Ans: Both of them are seriously injured.

Some of the students (have) failed.

Ans: Some of the students have failed.

Rule-27: Introductory “there is” এর পর singular noun থাকলে verb singular হয়। আর যদি plural noun থাকে verb plural হয়। যেমন:

There (be) a madrasah in Alambag.

Ans: There is a madrasah in Alambag.

There (be) 100 students in Somonia Madrasah.

Ans: There are 100 students in Somonia Madrasah.

Rule-28: যদি ভগ্নাংশ দ্বারা পরিমাণ বুঝায় তাহলে verb singular হয়। আর যদি ভগ্নাংশ দ্বারা সংখ্যা বুঝায় তাহলে verb plural হয়। আরো সহজ করে বলি, ভগ্নাংশের পর of এর পরের noun অনুযায়ী verb পরিবর্তন হয়। অর্থাৎ Of এর পরে noun singular হলে verb singular হয় এবং noun plural হলে verb plural হয়। যেমন:

One-third of the mango (be) rotten. (Of এর পরে singular noun)

Ans: One-third of the mango is rotten.

Two-thirds of the mangos (be) rotten. (Of এর পরে plural noun)

Ans: Two-thirds of the mangos are rotten.

Rule-29: All-এর পরে plural verb বসে। তবে, প্রবাদ বাক্যের ক্ষেত্রে all–এর পরে singular verb বসে। যেমন:

All the recharge cards (be) sold.

Ans: All the recharge cards are sold.

All that glitters (be) not gold.

Ans: All that glitters is not gold.

Rule-30: Anybody, anyone, anything, nobody, no one, nothing, somebody, someone, something, everybody, everyone, everything ইত্যাদি subject হিসেবে বসলে verb singular হয়। যেমন:

Everyone (want) to be rich.

Ans: Everyone wants to be rich.

Rule-31: Auxiliary verb বিহীন sentence কে negative/interrogative করতে হলে present indefinite tense-এ do/does এবং past indefinite tense-এ did বসে। যেমন:

Jihan (do not) study attentively.

Ans: Jihan does not study attentively.

Did he (arrive) at the airport?

Ans: Did he arrive at the airport?

Rule-32: Interrogative sentence এ what, when, where, who, which, whose, whom, why, how থাকলে subject এর পূর্বে tense, person ও number অনুযায়ী to be verb বসে। to be verb না থাকলে tense ও person অনুযায়ী do/does/did বসে। যেমন:

How (do) you do that?

Ans: How did you do that?

Rule-33: Cannot but এর পরে verb এর present form বসে। আর cannot help এর পরে verb+ing অর্থাৎ gerund বসে। যেমন:

Rihan cannot but (go) to madrasah.

Ans: Rihan cannot but go to madrasah.

Rule-34: Subordinate clause কখনোই Interrogative হয়না। যেমন:

I know where (be) Somonia madrasah.

Ans: I know where Somonia madrasah is.

Rule-35: “If” clause এর verb present indefinite tense হলে main-clause এর verb এর পূর্বে shall/will/must/can ইত্যাদি বসে এবং “if” clause past indefinite tense হলে main clause এর verb এর আগে could/would/should/might ইত্যাদি বসে। আর If-clause এর verb past perfect tense হলে main-clause এর verb এর পূর্বে would have/could have/might have বসে। যেমন:

If you work hard, you (succeed).

Ans: If you work hard, you will succeed.

If you worked hard, you (succeed).

Ans: If you work hard, you would succeed.

If you had worked hard, you (succeed).

Ans: If you work hard, you would have succeeded.

Rule-36: Number শব্দের পূর্বে the থাকলে verb singular হয় এবং a থাকলে verb plural হয়। যেমন:

The + number of = verb singular

A + number of = verb plural

 

The number of students in the class (be) absent.

Ans: The number of students in the class is absent.

A number of students in the class (be) absent.

Ans: A number of students in the class are absent.

Rule-37: Lest (পাছে ভয় হয়) শব্দের পর সর্বদা should/might হয়। যেমন:

Tahmid reads more lest he (fail) in the exam.

Ans: Tahmid reads more lest he should fail in the exam

Rule-38: Have, has, had, get, got, being, to be, having, ইত্যাদির পর মূল verb সবসময় past participle (v-3) হয়। যেমন:

I want the rice to be (cook).

Ans: I want the rice to be cooked.

Habib ran away having (take) the ice-cream.

Ans: Habib ran away having taken the ice-cream.

Rule-39: Can, could, may, might, must, should, ought to, would ইত্যাদি auxiliary verb এর পর মুল verb এর present form হয়। যেমন:

I should (do) the work.

Ans: I should do the work.

Rule-40: It is time, it is high time, wish, fancy ইত্যাদি থাকলে ব্রাকেটের verb এর past form হয়। যেমন:

It is time we (eat) our lunch

Ans: It is time we ate our lunch.

I fancy I (turn) pale.

Ans: I fancy I turned pale.

Rule–41: While এর ঠিক পরে ব্র্যাকেটে verb থাকলে তার সাথে ing যোগ হয়। কিন্তু while এর পরে subject থাকলে while এর অংশটি সাধারণত past continuous tense হয়। যেমন:

While (talk) on the phone, a thief took my phone away.

Ans: While talking on the phone, a thief took my phone away.

While I (talk) on the phone, a thief took my phone away.

Ans: While I was talking on the phone, a thief took my phone away.

Rule-42: অতীত কালের নিয়মিত বা অনিয়মিত অভ্যাস বুঝালে used to-এর পরে verb-এর present form হয়। কিন্তু be verb বা get এর পরে যদি used to থাকে তখন used to এর পরের verb এর সাথে ing হয়। যেমন:

I used to (swim) in the river.

Ans: I used to swim in the river.

Sayem is used to (take) exercise.

Ans: Sayem is used to taking exercise. (অভ্যস্ত বুঝাতে verb (ing) হয়)

Rule-43: Preposition যখন subject এর সাথে সংযুক্ত থাকে, সেক্ষেত্রে preposition এর আগের subject অনুসারে verb হয়। অর্থাৎ subject singular হলে verb singular হয়, এবং subject plural হলে verb plural হয়। যেমন:

The color of his eyes (be) blue.

Ans: The color of his eyes is blue.

Rule-44: Mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth এসব word বা phrase এর পর verb+ing হয়।। যেমন:

Jobayer looks forward to (buy) the latest iPhone.

Ans: Jobayer looks forward to buying the latest iPhone.

Rule-45: Passive voice এর ক্ষেত্রে মুল verb-এর past participle form হয়। যেমন:

English is (speak) all over the world.

Ans: English is spoken all over the world.

Rice is (cook) now.

Ans: Rice is being cooked now.

Rule-46: “More than one’ এর পর singular noun থাকলে verb singular হয়, আর plural noun থাকলে verb plural হয়। যেমন:

More than one customer agent (be) online.

Ans: More than one customer agent was online.

More than two customer agents (be) online.

Ans: More than two customer agent were online.

Rule-47: কোন বাক্যে Have to, has to, had to, am to, is to, are to, was to, were to, am/is/are likely to ইত্যাদির পর verb present form হয়। যেমন: 

I am likely to (meet) him.

Ans: I am likely to meet him.

48. বাক্যে subject যদি gerund অথবা infinitive হয় তাহলে verb এর singular form হয়। যেমন:

To walk (be) a good exercise.

Ans: To walk is a good exercise.

Walking (be) a good exercise.

Ans: Walking is a good exercise.

49. বাক্যে যদি একটি positive এবং একটি negative subject থাকে, এবং একটি singular ও অপরটি plural form হয় তাহলে verb, positive subject কে follow করবে। যেমন:

Not the villagers but the chairman (try) to do good for the village.

Ans: Not the villagers but the chairman tries to do good for the village.

The villagers but not the chairman (try) to do good for the village.

Ans: The villagers but not the chairman try to do good for the village.

50. যদি and দ্বারা দুটি noun যুক্ত হয় এবং noun দুটির পূর্বে “the” থাকে, তাহলে verb plural হয়, এবং যদি শুধুমাত্র শুরুর noun-টির পূর্বে “the” থাকে, তাহলে verb singular হয়। যেমন:

 

The + noun + and + the + noun = verb plural

The + noun + and + noun = verb singular

 

The doctor and actor (be) present in the meeting.

Ans: The doctor and actor was Present in the meeting. (একই ব্যক্তি: যিনি ডাক্তার তিনিই আবার অভিনেতা)

The doctor and the actor (be) present in the meeting.

Ans: The doctor and the actor were present in the meeting. (ভিন্ন ভিন্ন ব্যক্তি: একজন ডাক্তার, একজন অভিনেতা)

51. No/none of + singular noun /uncountable noun হলে verb সবসময় singular number হবে। No/none of + plural noun হলে verb অবশ্যই plural number হবে। যেমন:

 

No/none of + singular noun /uncountable noun = verb singular

No/none of + singular noun /uncountable noun = verb singular

 

No pen (write) well.

Ans: No pen writes well.

No pens (write) well.

Ans: No pens write well.

None of the books (be) sold.

Ans: None of the books were sold.

52. It is/was + subject + relative pronoun থাকলে verb বসবে relative pronoun এর আগের subject অনুযায়ী। যেমন:

It is I who (be) going to cross the river.

Ans: It is I who am going to cross the river.

53. Causative verb have/make এর পর object টি ব্যক্তিবাচক noun হলে, object এর পরের verb টি present form হয়। যেমন:

He had me (clean) his room.

Ans: He had me clean his room.

 

 

Written by Rubayet Hossain



Post a Comment

Previous Post Next Post

Contact Form